ঢাকা ০২:৪৯ পূর্বাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ সশস্ত্র আনসার মোতায়েন বীরমোহন উচ্চ বিদ্যালয়ে যৌন হয়রানির অভিযোগে শিক্ষকের বিরুদ্ধে তদন্তে ৩ সদস্যের কমিটি রাজশাহীতে শুরু হলো এইচএসসি পরীক্ষা, অংশ নিচ্ছে সোয়া লাখের বেশি শিক্ষার্থী এইচএসসি পরীক্ষার সকালেই নিভে গেল তিশার স্বপ্ন-এক মৃত্যুর শোক, হাজার প্রশ্নের ভার শান্তিপূর্ণ পরিবেশে শুরু এইচএসসি পরীক্ষা, কারাগার থেকে পরীক্ষা দিলেন এক শিক্ষার্থী খেলা দেখা নিয়ে বিরোধ, সালিশ শেষে হামলায় বিএনপি নেতা নিহত লক্ষ্মীপুর থানার ওসি প্রত্যাহার বরিশালে ভূমি অফিসে অনিয়মের প্রমাণ, দুই কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় শাস্তি বেরোবির ৪ মেধাবী নারী শিক্ষার্থী পেলেন ‘হাসনা ইলাহি মেমোরিয়াল স্কলারশিপ’ যুবদল নেতার চেম্বারে চার যুবককে নির্যাতনের অভিযোগ, ভিডিও ছড়িয়ে তোলপাড়

ভৈরবে ৩ মাদক কারবারিকে ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড ও অর্থদণ্ড

আজ ৫ মে মঙ্গলবার দুপুরে পৃথক অভিযান পরিচালনা করে পৌর শহরের পঞ্চবটি পুকুরপাড় এলাকা থেকে তাদের আটক করা হয়।

কিশোরগঞ্জের ভৈরবে টাস্কফোর্সের পৃথক অভিযানে নারী পুরুষসহ ৩ মাদককারবারি আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ভৈরব কার্যালয়ের সদস্যরা। আজ ৫ মে মঙ্গলবার বেলা দুপুরে পৃথক অভিযান পরিচালনা করে পৌর শহরের পঞ্চবটি পুকুরপাড় এলাকা থেকে তাদের আটক করা হয়। আটকের পর ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মাদক কারবারিদের বিভিন্ন মেয়াদে সাজা দেন উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) এ.এইচ.এম আজিমুল হক।

আটককৃত মাদক কারবারিরা হলেন, পৌর শহরের পঞ্চবটি পুকুরপাড় এলাকার আক্কাছ মিয়ার স্ত্রী লতিফা বেগম (৫৮) একই এলাকার সজিব মিয়ার ছেলে জিহাদ মিয়া (২০) ও মৃত আমির হোসেনের ছেলে মো. জাকির হোসেন (২৬)।

টাস্কফোর্স অভিযানে উপস্থিত ছিলেন, ভৈরব মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক চন্দন গোপাল সুর, উপ-পরিদর্শক মো. সাইকুল ইসলাম তালুকদারসহ টাস্কফোর্সের সদস্যরা।
এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) এ.এইচ.এম আজিমুল হক বলেন, পঞ্চবটি পুকুরপাড় এলাকাটি মাদক কারবারির সংখ্যা অনেক বেশি। মঙ্গলবার দুপুরে পুকুরপাড় এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে লতিফা বেগমের কাছে কন্টেইনারের চালের ভিতর লুকিয়ে রাখা ২০০ পিস ইয়াবা ও ৩ পুড়িয়া হেরোইন পাওয়া যায়। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আসামি লতিফা বেগমকে ৬ মাস মাসের কারাদণ্ড ও ৮ হাজার টাকা অর্থদণ্ড দেয়া হয়েছে। এদিকে জিহাদ এর কাছে ৫ পুড়িয়া গাঁজা পাওয়ায় তাকে ১ মাসের কারাদণ্ডসহ ১৮শ টাকা অর্থদণ্ড ও আসামি জাকিরের কাছে ২ পিস ইয়াবা পাওয়ায় তাকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ডসহ ১০০ টাকা অর্থদণ্ড দেয়া হয়েছে।

জনপ্রিয় সংবাদ

গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ সশস্ত্র আনসার মোতায়েন

ভৈরবে ৩ মাদক কারবারিকে ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড ও অর্থদণ্ড

প্রকাশের সময়ঃ ১০:০২:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ মে ২০২৬