ঢাকা ০২:৪৫ পূর্বাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ সশস্ত্র আনসার মোতায়েন বীরমোহন উচ্চ বিদ্যালয়ে যৌন হয়রানির অভিযোগে শিক্ষকের বিরুদ্ধে তদন্তে ৩ সদস্যের কমিটি রাজশাহীতে শুরু হলো এইচএসসি পরীক্ষা, অংশ নিচ্ছে সোয়া লাখের বেশি শিক্ষার্থী এইচএসসি পরীক্ষার সকালেই নিভে গেল তিশার স্বপ্ন-এক মৃত্যুর শোক, হাজার প্রশ্নের ভার শান্তিপূর্ণ পরিবেশে শুরু এইচএসসি পরীক্ষা, কারাগার থেকে পরীক্ষা দিলেন এক শিক্ষার্থী খেলা দেখা নিয়ে বিরোধ, সালিশ শেষে হামলায় বিএনপি নেতা নিহত লক্ষ্মীপুর থানার ওসি প্রত্যাহার বরিশালে ভূমি অফিসে অনিয়মের প্রমাণ, দুই কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় শাস্তি বেরোবির ৪ মেধাবী নারী শিক্ষার্থী পেলেন ‘হাসনা ইলাহি মেমোরিয়াল স্কলারশিপ’ যুবদল নেতার চেম্বারে চার যুবককে নির্যাতনের অভিযোগ, ভিডিও ছড়িয়ে তোলপাড়

ময়মনসিংহে ভয়াবহ সড়ক দুর্ঘটনা: ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে নিহত ৪

সোমবার (৪ মে) দুপুর ১২টার দিকে উপজেলার সত্রাশিয়া এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

ময়মনসিংহের মুক্তাগাছায় বালুবোঝাই ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও অন্তত ৩ জন আহত হয়েছেন, যাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

সোমবার (৪ মে) দুপুর ১২টার দিকে উপজেলার সত্রাশিয়া এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে তিনজন নারী ও একজন পুরুষ রয়েছেন। নিহত নারীদের বয়স আনুমানিক ৪০ থেকে ৬০ বছরের মধ্যে এবং পুরুষটির বয়স প্রায় ৩৭ বছর বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মুক্তাগাছা থেকে ছেড়ে আসা একটি বালুবোঝাই ট্রাক ময়মনসিংহের দিকে যাচ্ছিল। পথে সত্রাশিয়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে ট্রাকটির মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায় এবং ট্রাকটি সড়কে উল্টে পড়ে।

ঘটনাস্থলেই অটোরিকশার তিন নারী যাত্রী প্রাণ হারান। গুরুতর আহত অবস্থায় ট্রাকচালক, তার সহকারী এবং অটোরিকশার চালককে উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আরও একজন পুরুষের মৃত্যু হয়।

ফায়ার সার্ভিসের লিডার মোশাররফ হোসেন জানান, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালানো হয়। তিন নারীর মরদেহ ঘটনাস্থল থেকে উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. জাবেদুল ইসলাম বলেন, গুরুতর আহত অবস্থায় একজন পুরুষ ও একজন নারীকে হাসপাতালে আনা হলে পুরুষটিকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। আহত নারী বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এদিকে, দুর্ঘটনার পরপরই এলাকায় শোকের ছায়া নেমে আসে। স্থানীয়রা সড়কে ভারী যানবাহনের বেপরোয়া গতি ও নিয়ন্ত্রণহীন চালনার কারণে বারবার দুর্ঘটনা ঘটছে বলে অভিযোগ করেছেন। তারা দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন।

পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার কারণ তদন্তে কাজ চলছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

জনপ্রিয় সংবাদ

গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ সশস্ত্র আনসার মোতায়েন

ময়মনসিংহে ভয়াবহ সড়ক দুর্ঘটনা: ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে নিহত ৪

প্রকাশের সময়ঃ ০১:০৯:০৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৫ মে ২০২৬