ঢাকা ০৪:০৪ পূর্বাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ সশস্ত্র আনসার মোতায়েন বীরমোহন উচ্চ বিদ্যালয়ে যৌন হয়রানির অভিযোগে শিক্ষকের বিরুদ্ধে তদন্তে ৩ সদস্যের কমিটি রাজশাহীতে শুরু হলো এইচএসসি পরীক্ষা, অংশ নিচ্ছে সোয়া লাখের বেশি শিক্ষার্থী এইচএসসি পরীক্ষার সকালেই নিভে গেল তিশার স্বপ্ন-এক মৃত্যুর শোক, হাজার প্রশ্নের ভার শান্তিপূর্ণ পরিবেশে শুরু এইচএসসি পরীক্ষা, কারাগার থেকে পরীক্ষা দিলেন এক শিক্ষার্থী খেলা দেখা নিয়ে বিরোধ, সালিশ শেষে হামলায় বিএনপি নেতা নিহত লক্ষ্মীপুর থানার ওসি প্রত্যাহার বরিশালে ভূমি অফিসে অনিয়মের প্রমাণ, দুই কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় শাস্তি বেরোবির ৪ মেধাবী নারী শিক্ষার্থী পেলেন ‘হাসনা ইলাহি মেমোরিয়াল স্কলারশিপ’ যুবদল নেতার চেম্বারে চার যুবককে নির্যাতনের অভিযোগ, ভিডিও ছড়িয়ে তোলপাড়

নোয়াখালীতে নতুন কমিটিকে ঘিরে ছাত্রদলের আনন্দ শোভাযাত্রা

বুধবার (৬ মে) বিকেলে শহরের শহীদ ভুলু স্টেডিয়াম থেকে শুরু হয়ে শোভাযাত্রাটি জেলা শহর মাইজদীর প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

নোয়াখালী জেলা ছাত্রদলের নতুন কমিটি ঘোষণাকে কেন্দ্র করে আনন্দ শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৬ মে) বিকেলে শহরের শহীদ ভুলু স্টেডিয়াম থেকে শোভাযাত্রাটি শুরু হয়ে মাইজদী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা স্কুলের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

নবগঠিত জেলা ছাত্রদলের সভাপতি এন বি এস রাসেল এবং সাধারণ সম্পাদক জিয়াউর রহমান রাহানের নেতৃত্বে আয়োজিত এ কর্মসূচিতে বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন। দুপুর থেকেই জেলার বিভিন্ন এলাকা থেকে মিছিল নিয়ে নেতাকর্মীরা শহীদ ভুলু স্টেডিয়ামে জড়ো হতে থাকেন। পরে সেটি বড় আকারের আনন্দ শোভাযাত্রায় রূপ নেয়।

সমাবেশে বক্তারা বলেন, দীর্ঘদিন পর ত্যাগী ও সক্রিয় নেতাদের সমন্বয়ে গঠিত নতুন কমিটি সংগঠনের মধ্যে নতুন প্রাণচাঞ্চল্য সৃষ্টি করেছে। তারা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছিরের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

নেতাকর্মীরা আশা প্রকাশ করেন, নতুন নেতৃত্বের মাধ্যমে নোয়াখালী জেলা ছাত্রদল আরও শক্তিশালী ও সুসংগঠিত হবে।

জনপ্রিয় সংবাদ

গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ সশস্ত্র আনসার মোতায়েন

নোয়াখালীতে নতুন কমিটিকে ঘিরে ছাত্রদলের আনন্দ শোভাযাত্রা

প্রকাশের সময়ঃ ১০:৩০:৩৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৭ মে ২০২৬