ঢাকা ০২:৪৬ পূর্বাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ সশস্ত্র আনসার মোতায়েন বীরমোহন উচ্চ বিদ্যালয়ে যৌন হয়রানির অভিযোগে শিক্ষকের বিরুদ্ধে তদন্তে ৩ সদস্যের কমিটি রাজশাহীতে শুরু হলো এইচএসসি পরীক্ষা, অংশ নিচ্ছে সোয়া লাখের বেশি শিক্ষার্থী এইচএসসি পরীক্ষার সকালেই নিভে গেল তিশার স্বপ্ন-এক মৃত্যুর শোক, হাজার প্রশ্নের ভার শান্তিপূর্ণ পরিবেশে শুরু এইচএসসি পরীক্ষা, কারাগার থেকে পরীক্ষা দিলেন এক শিক্ষার্থী খেলা দেখা নিয়ে বিরোধ, সালিশ শেষে হামলায় বিএনপি নেতা নিহত লক্ষ্মীপুর থানার ওসি প্রত্যাহার বরিশালে ভূমি অফিসে অনিয়মের প্রমাণ, দুই কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় শাস্তি বেরোবির ৪ মেধাবী নারী শিক্ষার্থী পেলেন ‘হাসনা ইলাহি মেমোরিয়াল স্কলারশিপ’ যুবদল নেতার চেম্বারে চার যুবককে নির্যাতনের অভিযোগ, ভিডিও ছড়িয়ে তোলপাড়

নোয়াখালীতে বাড়ির সামনে যুবককে গুলি

রোববার রাত সাড়ে ১১টার দিকে আমানউল্লাহপুর ইউনিয়নের আইয়ুবপুর গ্রামের ছাদু নেতার বাড়ির সামনে এ ঘটনা ঘটে।

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় বাড়ির সামনে গুলিবিদ্ধ হয়েছেন এক যুবক। স্থানীয় জামায়াত নেতাদের দাবি, আহত যুবক তাদের কর্মী। রোববার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার আমানউল্লাহপুর ইউনিয়নের আইয়ুবপুর গ্রামে এ ঘটনা ঘটে।

গুলিবিদ্ধ মাইনুল ইসলাম মাহিন (২৪) ওই গ্রামের আবুল হোসেনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, রাতের দিকে বাড়ির সামনে কয়েকজন বন্ধুর সঙ্গে কথা বলছিলেন মাহিন। এ সময় দুটি সিএনজিচালিত অটোরিকশায় করে আসা কয়েকজন মুখোশধারী ব্যক্তি তাকে লক্ষ্য করে গুলি চালায়। গুলিতে তার ডান পায়ের হাঁটুতে আঘাত লাগে। পরে হামলাকারীরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।

আহত অবস্থায় স্থানীয়রা মাহিনকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করেন। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানো হয়।

উপজেলা জামায়াতের সেক্রেটারি আবদুর রহিম বলেন, রাজনৈতিক বিরোধের জেরে এ হামলার ঘটনা ঘটতে পারে বলে তাদের ধারণা। তিনি দ্রুত হামলাকারীদের শনাক্ত ও গ্রেপ্তারের দাবি জানান।

জেলা জামায়াতের নেতারাও ঘটনার নিন্দা জানিয়ে বলেন, এলাকায় অস্থিতিশীল পরিস্থিতি তৈরির অপচেষ্টা চলছে। তারা আইনশৃঙ্খলা বাহিনীকে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।

এদিকে বেগমগঞ্জ থানার ওসি (তদন্ত) মো. হাবীবুর রহমান জানান, ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। সেখান থেকে একটি খালি কার্তুজ উদ্ধার করা হয়েছে। সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে তদন্ত চলছে এবং জড়িতদের শনাক্তের চেষ্টা করা হচ্ছে।

জনপ্রিয় সংবাদ

গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ সশস্ত্র আনসার মোতায়েন

নোয়াখালীতে বাড়ির সামনে যুবককে গুলি

প্রকাশের সময়ঃ ০৭:১৮:২০ অপরাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬