ঢাকা ০২:৪৫ পূর্বাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ সশস্ত্র আনসার মোতায়েন বীরমোহন উচ্চ বিদ্যালয়ে যৌন হয়রানির অভিযোগে শিক্ষকের বিরুদ্ধে তদন্তে ৩ সদস্যের কমিটি রাজশাহীতে শুরু হলো এইচএসসি পরীক্ষা, অংশ নিচ্ছে সোয়া লাখের বেশি শিক্ষার্থী এইচএসসি পরীক্ষার সকালেই নিভে গেল তিশার স্বপ্ন-এক মৃত্যুর শোক, হাজার প্রশ্নের ভার শান্তিপূর্ণ পরিবেশে শুরু এইচএসসি পরীক্ষা, কারাগার থেকে পরীক্ষা দিলেন এক শিক্ষার্থী খেলা দেখা নিয়ে বিরোধ, সালিশ শেষে হামলায় বিএনপি নেতা নিহত লক্ষ্মীপুর থানার ওসি প্রত্যাহার বরিশালে ভূমি অফিসে অনিয়মের প্রমাণ, দুই কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় শাস্তি বেরোবির ৪ মেধাবী নারী শিক্ষার্থী পেলেন ‘হাসনা ইলাহি মেমোরিয়াল স্কলারশিপ’ যুবদল নেতার চেম্বারে চার যুবককে নির্যাতনের অভিযোগ, ভিডিও ছড়িয়ে তোলপাড়
হতদরিদ্রের চাল বাজারে!

মহম্মদপুরে টিসিবির চাল উদ্ধার, জনতার হাতে আটক ইজিবাইক

বস্তাগুলোতে টিসিবির সরকারি চিহ্ন থাকায় বিষয়টি মুহূর্তেই এলাকায় জনতা হাজির।

মাগুরার মহম্মদপুর উপজেলায় হতদরিদ্র মানুষের জন্য সরকারিভাবে বরাদ্দ দেওয়া টিসিবির চাল রহস্যজনকভাবে বাজারে বিক্রির চেষ্টার অভিযোগ উঠেছে। স্থানীয় জনতার তৎপরতায় ৪৩৪ কেজি সরকারি চাল উদ্ধার করা হয়েছে। এ সময় চাল বহনকারী একটি ইজিবাইকও আটক করা হয়। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

বুধবার (১৩ মে) দুপুরে উপজেলার নাগড়া এলাকার হাটবাড়িয়া বাজারে সন্দেহজনকভাবে একটি ইজিবাইক চলাচল করতে দেখে স্থানীয়দের সন্দেহ হয়। পরে জনতা ইজিবাইকটি থামিয়ে তল্লাশি চালালে বস্তাভর্তি বিপুল পরিমাণ চাল দেখতে পায়। বস্তাগুলোতে টিসিবির সরকারি চিহ্ন থাকায় বিষয়টি মুহূর্তেই এলাকায় আলোচনার জন্ম দেয়।

খবর পেয়ে মহম্মদপুর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার হওয়া ৪৩৪ কেজি চাল নিজেদের হেফাজতে নেয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা হয়েছে কিনা, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কিছু জানায়নি পুলিশ।

স্থানীয়দের অভিযোগ, হতদরিদ্র পরিবারের জন্য বরাদ্দকৃত সরকারি খাদ্যসামগ্রী একটি চক্র দীর্ঘদিন ধরে বিভিন্ন কৌশলে বাজারে পাচার করে আসছে। তাদের দাবি, প্রশাসনের কঠোর নজরদারির অভাবে অসাধু সিন্ডিকেট আরও বেপরোয়া হয়ে উঠেছে।

স্থানীয় সূত্র জানায়, উদ্ধার হওয়া চাল সরকারি বরাদ্দের হওয়ায় তা কীভাবে বাজারে এলো এবং কারা এর সঙ্গে জড়িত—সেসব বিষয় গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে। ইতোমধ্যে চালের উৎস শনাক্ত এবং সংশ্লিষ্টদের খুঁজে বের করতে কাজ শুরু করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

এ ঘটনায় এলাকায় ক্ষোভের সৃষ্টি হয়েছে। সাধারণ মানুষের প্রশ্ন-যে চাল দরিদ্র মানুষের পাতে যাওয়ার কথা, তা কীভাবে কালোবাজারিদের হাতে পৌঁছে যায়? স্থানীয়রা জড়িতদের দ্রুত শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

পুলিশ জানিয়েছে, ঘটনার পেছনে কোনো সংঘবদ্ধ চক্র রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

জনপ্রিয় সংবাদ

গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ সশস্ত্র আনসার মোতায়েন

হতদরিদ্রের চাল বাজারে!

মহম্মদপুরে টিসিবির চাল উদ্ধার, জনতার হাতে আটক ইজিবাইক

প্রকাশের সময়ঃ ১০:৩৮:৩৮ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬