ঢাকা ০৪:১৩ পূর্বাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ সশস্ত্র আনসার মোতায়েন বীরমোহন উচ্চ বিদ্যালয়ে যৌন হয়রানির অভিযোগে শিক্ষকের বিরুদ্ধে তদন্তে ৩ সদস্যের কমিটি রাজশাহীতে শুরু হলো এইচএসসি পরীক্ষা, অংশ নিচ্ছে সোয়া লাখের বেশি শিক্ষার্থী এইচএসসি পরীক্ষার সকালেই নিভে গেল তিশার স্বপ্ন-এক মৃত্যুর শোক, হাজার প্রশ্নের ভার শান্তিপূর্ণ পরিবেশে শুরু এইচএসসি পরীক্ষা, কারাগার থেকে পরীক্ষা দিলেন এক শিক্ষার্থী খেলা দেখা নিয়ে বিরোধ, সালিশ শেষে হামলায় বিএনপি নেতা নিহত লক্ষ্মীপুর থানার ওসি প্রত্যাহার বরিশালে ভূমি অফিসে অনিয়মের প্রমাণ, দুই কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় শাস্তি বেরোবির ৪ মেধাবী নারী শিক্ষার্থী পেলেন ‘হাসনা ইলাহি মেমোরিয়াল স্কলারশিপ’ যুবদল নেতার চেম্বারে চার যুবককে নির্যাতনের অভিযোগ, ভিডিও ছড়িয়ে তোলপাড়

ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে বাস-ট্রাক সংঘর্ষ, আহত ১০

শুক্রবার (১৫ মে) রাত আনুমানিক ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

মাদারীপুরের শিবচর উপজেলার কুতুবপুর ইউনিয়নের ২ নম্বর ব্রিজসংলগ্ন ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে যাত্রীবাহী বাস ও ট্রাকের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে পুলিশ ও স্থানীয় সূত্র।

শুক্রবার (১৫ মে) রাত আনুমানিক ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, বরিশাল থেকে ঢাকাগামী সাকুরা পরিবহনের একটি যাত্রীবাহী বাস দ্রুতগতিতে এক্সপ্রেসওয়ে দিয়ে যাওয়ার সময় সামনে থাকা চালবোঝাই একটি ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে বাসটির সামনের অংশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং ভেতরে থাকা যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

সংঘর্ষের বিকট শব্দে আশপাশের স্থানীয় লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন। পরে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যদের সহযোগিতায় আহতদের উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ আশপাশের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়। গুরুতর আহতদের মধ্যে বাসচালক ও হেলপার রয়েছেন বলে জানা গেছে।

দুর্ঘটনার পর এক্সপ্রেসওয়ের ওই অংশে কিছু সময় যান চলাচলে ধীরগতি সৃষ্টি হয়। সড়কে দীর্ঘ যানজট এড়াতে পুলিশ দ্রুত উদ্ধার কার্যক্রম শুরু করে এবং ক্ষতিগ্রস্ত যানবাহন সরিয়ে নেয়। পরে পরিস্থিতি স্বাভাবিক হলে যান চলাচল পুনরায় স্বাভাবিক হয়।

স্থানীয়রা জানান, ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে রাতে অতিরিক্ত গতিতে যান চলাচল এবং অনেক সময় চালকদের অসতর্কতার কারণে প্রায়ই দুর্ঘটনা ঘটছে। তারা সড়কে নজরদারি বৃদ্ধি ও ভারী যানবাহনের গতি নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান।

এ বিষয়ে শিবচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান পরিচালনা করে। আহতদের দ্রুত হাসপাতালে পাঠানো হয়েছে এবং ক্ষতিগ্রস্ত যানবাহন সরিয়ে এক্সপ্রেসওয়েতে যান চলাচল স্বাভাবিক রাখা হয়েছে।

দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে কাজ করছে হাইওয়ে পুলিশ।

জনপ্রিয় সংবাদ

গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ সশস্ত্র আনসার মোতায়েন

ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে বাস-ট্রাক সংঘর্ষ, আহত ১০

প্রকাশের সময়ঃ ১২:২৯:২৩ অপরাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬