ঢাকা ০৪:১৩ পূর্বাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ সশস্ত্র আনসার মোতায়েন বীরমোহন উচ্চ বিদ্যালয়ে যৌন হয়রানির অভিযোগে শিক্ষকের বিরুদ্ধে তদন্তে ৩ সদস্যের কমিটি রাজশাহীতে শুরু হলো এইচএসসি পরীক্ষা, অংশ নিচ্ছে সোয়া লাখের বেশি শিক্ষার্থী এইচএসসি পরীক্ষার সকালেই নিভে গেল তিশার স্বপ্ন-এক মৃত্যুর শোক, হাজার প্রশ্নের ভার শান্তিপূর্ণ পরিবেশে শুরু এইচএসসি পরীক্ষা, কারাগার থেকে পরীক্ষা দিলেন এক শিক্ষার্থী খেলা দেখা নিয়ে বিরোধ, সালিশ শেষে হামলায় বিএনপি নেতা নিহত লক্ষ্মীপুর থানার ওসি প্রত্যাহার বরিশালে ভূমি অফিসে অনিয়মের প্রমাণ, দুই কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় শাস্তি বেরোবির ৪ মেধাবী নারী শিক্ষার্থী পেলেন ‘হাসনা ইলাহি মেমোরিয়াল স্কলারশিপ’ যুবদল নেতার চেম্বারে চার যুবককে নির্যাতনের অভিযোগ, ভিডিও ছড়িয়ে তোলপাড়

শাহরাস্তিতে উন্নয়ন কর্মসূচি ও খাল পুনর্খনন উদ্বোধন-প্রধানমন্ত্রী

শনিবার (১৬ মে) বিকেল সাড়ে ৩টায় উপজেলার টামটা দক্ষিণ ইউনিয়নের ওয়ারুক বাজার এলাকায় ‘খোদ খাল’ পুনর্খনন কাজের উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত হন।

চাঁদপুরের শাহরাস্তি উপজেলার সমাবেশস্থলে পৌঁছেছেন প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান। শনিবার (১৬ মে) বিকেল সাড়ে ৩টার দিকে তিনি উপজেলার টামটা দক্ষিণ ইউনিয়নের ওয়ারুক বাজার এলাকায় ‘খোদ খাল’ পুনর্খনন কাজের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন।

এর আগে একাধিক উন্নয়নমূলক কর্মসূচি নিয়ে সকাল ৮টার পর রাজধানীর ঢাকাস্থ বাসভবন থেকে তিনি সড়কপথে রওনা হন। সফরসূচির অংশ হিসেবে দুপুর ১টা ২০ মিনিটে তিনি কুমিল্লার বরুড়া উপজেলার লক্ষ্মীপুর বাজার মাঠে আয়োজিত এক পথসভায় অংশ নেন।

শাহরাস্তি সফরে তিনি চাঁদপুর সদর উপজেলার শাহমাহমুদপুর ইউনিয়নের ঘোষের হাট সংলগ্ন ‘বিশ্ব খাল’ পুনর্খনন কাজের উদ্বোধন করবেন বলে জানা গেছে। স্থানীয় প্রশাসন ও দলীয় সূত্রে জানানো হয়, এসব উন্নয়ন কার্যক্রমের মাধ্যমে এলাকার জলাবদ্ধতা নিরসন ও কৃষি উৎপাদন বৃদ্ধি লক্ষ্য করা হচ্ছে।

পরবর্তীতে তিনি চাঁদপুর সার্কিট হাউসে যাত্রাবিরতি শেষে চাঁদপুর সরকারি কলেজ মাঠে আয়োজিত ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে যোগ দেবেন। এরপর চাঁদপুর ক্লাবে জেলা বিএনপির সাংগঠনিক সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে তার।

দিনব্যাপী কর্মসূচি শেষে সন্ধ্যা সাড়ে ৬টায় তিনি সড়কপথে ঢাকার উদ্দেশে রওনা দেবেন এবং রাত সাড়ে ৯টার দিকে রাজধানীতে পৌঁছানোর কথা রয়েছে।

দলীয় সূত্রে জানা গেছে, দীর্ঘ ২২ বছর আগে, ২০০৪ সালে শেষবার চাঁদপুরে গিয়েছিলেন তারেক রহমান। দীর্ঘ বিরতির পর তার এই সফরকে কেন্দ্র করে স্থানীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে।

সমাবেশস্থল ও আশপাশের এলাকায় সকাল থেকেই হাজারো নেতাকর্মীর সমাগম ঘটে। ব্যানার, ফেস্টুন ও স্লোগানে পুরো এলাকা উৎসবমুখর হয়ে ওঠে। মঞ্চে কেন্দ্রীয় ও স্থানীয় বিএনপি নেতারা উপস্থিত ছিলেন।

দলীয় নেতাকর্মীরা জানান, দীর্ঘদিন পর নেতাকে কাছ থেকে দেখতে পারা এবং তার বক্তব্য শোনার সুযোগকে ঘিরে তাদের মধ্যে আলাদা ধরনের উচ্ছ্বাস ও প্রত্যাশা তৈরি হয়েছে।

জনপ্রিয় সংবাদ

গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ সশস্ত্র আনসার মোতায়েন

শাহরাস্তিতে উন্নয়ন কর্মসূচি ও খাল পুনর্খনন উদ্বোধন-প্রধানমন্ত্রী

প্রকাশের সময়ঃ ০৪:২৮:২৩ অপরাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬