ঢাকা ০২:৩৭ পূর্বাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ সশস্ত্র আনসার মোতায়েন বীরমোহন উচ্চ বিদ্যালয়ে যৌন হয়রানির অভিযোগে শিক্ষকের বিরুদ্ধে তদন্তে ৩ সদস্যের কমিটি রাজশাহীতে শুরু হলো এইচএসসি পরীক্ষা, অংশ নিচ্ছে সোয়া লাখের বেশি শিক্ষার্থী এইচএসসি পরীক্ষার সকালেই নিভে গেল তিশার স্বপ্ন-এক মৃত্যুর শোক, হাজার প্রশ্নের ভার শান্তিপূর্ণ পরিবেশে শুরু এইচএসসি পরীক্ষা, কারাগার থেকে পরীক্ষা দিলেন এক শিক্ষার্থী খেলা দেখা নিয়ে বিরোধ, সালিশ শেষে হামলায় বিএনপি নেতা নিহত লক্ষ্মীপুর থানার ওসি প্রত্যাহার বরিশালে ভূমি অফিসে অনিয়মের প্রমাণ, দুই কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় শাস্তি বেরোবির ৪ মেধাবী নারী শিক্ষার্থী পেলেন ‘হাসনা ইলাহি মেমোরিয়াল স্কলারশিপ’ যুবদল নেতার চেম্বারে চার যুবককে নির্যাতনের অভিযোগ, ভিডিও ছড়িয়ে তোলপাড়

নাচোলে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার, শিবগঞ্জ থেকে যুবক গ্রেপ্তার

সোমবার (২৫ মে) দিবাগত রাত আনুমানিক ৩টা ২৫ মিনিটে শিবগঞ্জ উপজেলার আড়াইমাড়ি এলাকায় অভিযুক্ত জিহাদ হোসেনের নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে চুরি হওয়া একটি মোটরসাইকেল উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত অভিযোগে শিবগঞ্জ উপজেলার এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। সিসিটিভি ফুটেজ, প্রযুক্তিগত তথ্য ও পারিপার্শ্বিক সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয় বলে জানিয়েছে পুলিশ।

গ্রেপ্তারকৃত ব্যক্তি হলেন- মো. জিহাদ হোসেন (২০)। তিনি শিবগঞ্জ উপজেলার আইড়ামাড়ি এলাকার বাসিন্দা এবং মো. সাবহান আলী ওরফে সাবানের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, নাচোল থানায় দায়ের হওয়া এফআইআর নং-১৩, তারিখ ২৫ মে ২০২৬, জিআর নং-৪৯, ধারা ৩৭৯ পেনাল কোড, ১৮৬০ মামলার তদন্তে পুলিশ এ সাফল্য অর্জন করে।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত ২২ মে ভোর আনুমানিক ২টা ৪০ মিনিটের দিকে ভুক্তভোগী তার TVS Apache RTR 160 CC মোটরসাইকেল (রেজি. নং- নওয়াবগঞ্জ-ল-১১-৫২২৭) নিয়ে নাচোল উপজেলার শেরামপুর গ্রামের শনবাজার ছাগল হাট এলাকায় যান। সেখানে জৈনক আব্দুর রহমানের খোলানে মোটরসাইকেলটি রেখে তিনি কোরবানির ছাগল দেখতে হাটে প্রবেশ করেন।

পরে বিকেল সাড়ে ৪টার দিকে ফিরে এসে দেখেন, সেখানে রাখা মোটরসাইকেলটি আর নেই। এরপর স্থানীয়দের সহায়তায় অনেক খোঁজাখুঁজি করেও মোটরসাইকেলের সন্ধান পাওয়া যায়নি।

একপর্যায়ে শনবাজার এলাকার বাসিন্দা মো. মাশাররফ হোসেনের বাড়িতে স্থাপিত সিসিটিভি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করে দেখা যায়, এক যুবক মোটরসাইকেলটি চুরি করে ইউনিয়নের দিকে পালিয়ে যাচ্ছে। পরে ভুক্তভোগী নাচোল থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

ঘটনার পর চাঁপাইনবাবগঞ্জ জেলার পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাসের দিকনির্দেশনায় নাচোল থানার অফিসার ইনচার্জ কোমল চন্দ্র দেবনাথের নেতৃত্বে একটি বিশেষ অভিযানিক টিম গঠন করা হয়। তদন্ত কর্মকর্তা এসআই (নিঃ) মো. হাসান অর রশীদের নেতৃত্বে দলটি তথ্যপ্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে শিবগঞ্জ থানার বিভিন্ন এলাকায় অভিযান চালায়।

অবশেষে সোমবার (২৫ মে) দিবাগত রাত আনুমানিক ৩টা ২৫ মিনিটে শিবগঞ্জ উপজেলার আড়াইমাড়ি এলাকায় অভিযুক্ত জিহাদ হোসেনের নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এসময় তার হেফাজত থেকে চুরি হওয়া TVS Apache RTR 160 CC মোটরসাইকেলটি উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, উদ্ধার হওয়া মোটরসাইকেলের ইঞ্জিন নম্বর- 0E4DJ22011568 এবং চেসিস নম্বর- MD634KE44J2D09948 মিলিয়ে নিশ্চিত হওয়া গেছে এটি চুরি হওয়া সেই মোটরসাইকেল।

জেলা পুলিম সুপারের কার্যালয় থেকে এক প্রেস নোটের মাধ্যমে  জানিয়েছে, গ্রেপ্তার আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। পাশাপাশি চুরির ঘটনার সঙ্গে আর কেউ জড়িত আছে কিনা, সে বিষয়েও তদন্ত অব্যাহত রয়েছে।

জনপ্রিয় সংবাদ

গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ সশস্ত্র আনসার মোতায়েন

নাচোলে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার, শিবগঞ্জ থেকে যুবক গ্রেপ্তার

প্রকাশের সময়ঃ ০১:১৬:৫৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬