
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল, চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সদস্য মোঃ মাহমুদর রহমান খাঁন জেলার সর্বস্তরের জনগণকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। তিনি এক শুভেচ্ছা বার্তায় বলেন, ত্যাগ, আত্মশুদ্ধি ও মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনের শিক্ষায় উদ্ভাসিত পবিত্র ঈদুল আজহা আমাদের পারস্পরিক সৌহার্দ্য, ভ্রাতৃত্ববোধ ও মানবিক মূল্যবোধকে আরও সুদৃঢ় করুক। সমাজে শান্তি, সম্প্রীতি ও কল্যাণ প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি। মোঃ মাহমুদর রহমান খাঁন দেশ ও জাতির সমৃদ্ধি, সুখ-শান্তি এবং সকলের সুস্বাস্থ্য কামনা করে বলেন, ঈদের আনন্দ ছড়িয়ে পড়ুক প্রতিটি ঘরে, প্রতিটি হৃদয়ে। “ঈদ মোবারক”।
নিজস্ব প্রতিনিধিঃ 

















