ঢাকা ০২:৩৭ পূর্বাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ সশস্ত্র আনসার মোতায়েন বীরমোহন উচ্চ বিদ্যালয়ে যৌন হয়রানির অভিযোগে শিক্ষকের বিরুদ্ধে তদন্তে ৩ সদস্যের কমিটি রাজশাহীতে শুরু হলো এইচএসসি পরীক্ষা, অংশ নিচ্ছে সোয়া লাখের বেশি শিক্ষার্থী এইচএসসি পরীক্ষার সকালেই নিভে গেল তিশার স্বপ্ন-এক মৃত্যুর শোক, হাজার প্রশ্নের ভার শান্তিপূর্ণ পরিবেশে শুরু এইচএসসি পরীক্ষা, কারাগার থেকে পরীক্ষা দিলেন এক শিক্ষার্থী খেলা দেখা নিয়ে বিরোধ, সালিশ শেষে হামলায় বিএনপি নেতা নিহত লক্ষ্মীপুর থানার ওসি প্রত্যাহার বরিশালে ভূমি অফিসে অনিয়মের প্রমাণ, দুই কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় শাস্তি বেরোবির ৪ মেধাবী নারী শিক্ষার্থী পেলেন ‘হাসনা ইলাহি মেমোরিয়াল স্কলারশিপ’ যুবদল নেতার চেম্বারে চার যুবককে নির্যাতনের অভিযোগ, ভিডিও ছড়িয়ে তোলপাড়

হোসেনপুর স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী

বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে তিনি হাসপাতাল পরিদর্শনে এসে জরুরি বিভাগ, পুরুষ ও মহিলা ওয়ার্ড এবং রান্নাঘর ঘুরে দেখেন।

কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিকভাবে পরিদর্শন করেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল। বুধবার (২৭ মে) দুপুর সাড়ে ১২টার দিকে তিনি হাসপাতালটি ঘুরে দেখেন এবং চিকিৎসাসেবার মান নিয়ে সংশ্লিষ্টদের বিভিন্ন দিকনির্দেশনা দেন।

পরিদর্শনকালে স্বাস্থ্যমন্ত্রী হাসপাতালের জরুরি বিভাগ, পুরুষ ও মহিলা ওয়ার্ড এবং রোগীদের জন্য খাবার প্রস্তুতের রান্নাঘর ঘুরে দেখেন। তিনি চিকিৎসাধীন রোগীদের সঙ্গে কথা বলে তাদের সেবার মান, চিকিৎসা ব্যবস্থা ও খাবারের গুণগত মান সম্পর্কে খোঁজখবর নেন। পাশাপাশি রান্নাঘরের পরিবেশ ও স্বাস্থ্যবিধি নিয়েও সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করেন।

এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য মাজহারুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী নাহিদ ইভা এবং হোসেনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ রাশেদুল ইসলাম। আরও উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তানভীর হাসানসহ স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন কর্মকর্তা-কর্মচারী।

পরিদর্শন শেষে স্বাস্থ্যমন্ত্রী বলেন, হোসেনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ১০০ শয্যায় উন্নীত করার পরিকল্পনা রয়েছে। উপজেলা পর্যায়ের হাসপাতালগুলোতে স্বাস্থ্যসেবার মান বাড়াতে সরকার কাজ করছে।

তিনি বলেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশের স্বাস্থ্যখাতকে আধুনিক ও যুগোপযোগী করে গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। নতুন অবকাঠামো নির্মাণ, চিকিৎসা সরঞ্জাম বৃদ্ধি এবং দক্ষ জনবল নিয়োগের মাধ্যমে গ্রামের মানুষের দোরগোড়ায় উন্নত চিকিৎসাসেবা পৌঁছে দেওয়ার চেষ্টা চলছে।

স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, দেশে বর্তমানে সব ধরনের টিকার পর্যাপ্ত মজুত রয়েছে। হামের প্রাদুর্ভাব প্রতিরোধে সরকার ব্যাপক কর্মসূচি হাতে নিয়েছে। ইতোমধ্যে বিশেষ ক্যাম্পেইনের মাধ্যমে শিশুদের হাম প্রতিরোধী টিকা দেওয়া হয়েছে। যেসব শিশু এখনও টিকার বাইরে রয়েছে, তাদের চিহ্নিত করে টিকাদানের আওতায় আনার কাজ চলমান রয়েছে।

তিনি স্বাস্থ্যসেবার মান উন্নয়নে চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের আরও আন্তরিকভাবে দায়িত্ব পালনের আহ্বান জানান। পাশাপাশি সাধারণ মানুষকেও শিশুদের নিয়মিত টিকা নিশ্চিত করতে সচেতন হওয়ার পরামর্শ দেন।

জনপ্রিয় সংবাদ

গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ সশস্ত্র আনসার মোতায়েন

হোসেনপুর স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশের সময়ঃ ০৪:২৬:৫৫ অপরাহ্ন, বুধবার, ২৭ মে ২০২৬