ঢাকা ০২:৩৭ পূর্বাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ সশস্ত্র আনসার মোতায়েন বীরমোহন উচ্চ বিদ্যালয়ে যৌন হয়রানির অভিযোগে শিক্ষকের বিরুদ্ধে তদন্তে ৩ সদস্যের কমিটি রাজশাহীতে শুরু হলো এইচএসসি পরীক্ষা, অংশ নিচ্ছে সোয়া লাখের বেশি শিক্ষার্থী এইচএসসি পরীক্ষার সকালেই নিভে গেল তিশার স্বপ্ন-এক মৃত্যুর শোক, হাজার প্রশ্নের ভার শান্তিপূর্ণ পরিবেশে শুরু এইচএসসি পরীক্ষা, কারাগার থেকে পরীক্ষা দিলেন এক শিক্ষার্থী খেলা দেখা নিয়ে বিরোধ, সালিশ শেষে হামলায় বিএনপি নেতা নিহত লক্ষ্মীপুর থানার ওসি প্রত্যাহার বরিশালে ভূমি অফিসে অনিয়মের প্রমাণ, দুই কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় শাস্তি বেরোবির ৪ মেধাবী নারী শিক্ষার্থী পেলেন ‘হাসনা ইলাহি মেমোরিয়াল স্কলারশিপ’ যুবদল নেতার চেম্বারে চার যুবককে নির্যাতনের অভিযোগ, ভিডিও ছড়িয়ে তোলপাড়

চাঁপাইনবাবগঞ্জে ফারিয়ার ঈদ পুনর্মিলনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জে ফার্মাসিউটিক্যালস রিপ্রেজেন্টেটিভস অ্যাসোসিয়েশন (ফারিয়া)-এর জেলা শাখার আয়োজনে ঈদুল আজহা পরবর্তী ঈদ পুনর্মিলনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন হয়েছে।
শুক্রবার (১৯ জুন) সকাল সাড়ে ৯টায় জেলা শহরের শহীদ সাটু হল অডিটোরিয়ামে এই অনুষ্ঠান আয়োজন করা হয়। সংগঠনের সদস্যদের মধ্যে ঈদের আনন্দ ভাগ করে নেওয়া এবং পারস্পরিক সম্প্রীতি ও বন্ধন সুদৃঢ় করার লক্ষ্যে এই মিলনমেলার আয়োজন করা হয়।
সংগঠনের চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সভাপতি মো. নাসিরুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানটি প্রাণবন্ত পরিবেশে পরিচালিত হয়। সঞ্চালনার দায়িত্ব পালন করেন জেলা ফারিয়ার সাধারণ সম্পাদক মো. জামিউল হক সোহেল। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তিলাওয়াত করেন ওমর ফারুক।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোর জেলা ফারিয়ার সভাপতি আব্দুল্লাহেল বাকী, রাজশাহী জেলা ফারিয়ার সভাপতি মো. খাইরুল ইসলাম, রাজশাহী মহানগর ফারিয়ার সভাপতি মো. শামসউদ্দীন (নয়ন) এবং একমির এরিয়া ম্যানেজার মো. তৌহিদুল ইসলাম।
এ ছাড়া চাঁপাইনবাবগঞ্জের বিভিন্ন উপজেলার ফারিয়া নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন। এর মধ্যে নাচোল উপজেলার সভাপতি ডালিম রানা ও সাধারণ সম্পাদক মাসুদ রানা, রহনপুর পৌরসভার সভাপতি তোতা ও সাধারণ সম্পাদক আরিফ হোসেন, ভোলাহাট উপজেলার সভাপতি নাজমুল হুদা রানা ও সাধারণ সম্পাদক হোসেন এবং শিবগঞ্জ উপজেলার সভাপতি আ. সালাম ও সাধারণ সম্পাদক নুরে আলম নুপুর অন্যতম।
আলোচনা পর্বে বক্তারা ওষুধ প্রতিনিধিদের পেশাদারিত্ব বৃদ্ধি, পারস্পরিক ঐক্য রক্ষা এবং কর্মক্ষেত্রের চ্যালেঞ্জ মোকাবিলায় সম্মিলিতভাবে কাজ করার প্রয়োজনীয়তার ওপর জোর দেন।
আলোচনা শেষে একটি মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়, যেখানে সংগঠনের সদস্য ও আমন্ত্রিত শিল্পীরা অংশগ্রহণ করেন। উপস্থিত নেতৃবৃন্দ ও সাধারণ সদস্যরা একত্রে এই আনন্দঘন আয়োজন উপভোগ করেন।

জনপ্রিয় সংবাদ

গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ সশস্ত্র আনসার মোতায়েন

চাঁপাইনবাবগঞ্জে ফারিয়ার ঈদ পুনর্মিলনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

প্রকাশের সময়ঃ ০১:৪৬:৪২ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬