ঢাকা ০২:৩৭ পূর্বাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ সশস্ত্র আনসার মোতায়েন বীরমোহন উচ্চ বিদ্যালয়ে যৌন হয়রানির অভিযোগে শিক্ষকের বিরুদ্ধে তদন্তে ৩ সদস্যের কমিটি রাজশাহীতে শুরু হলো এইচএসসি পরীক্ষা, অংশ নিচ্ছে সোয়া লাখের বেশি শিক্ষার্থী এইচএসসি পরীক্ষার সকালেই নিভে গেল তিশার স্বপ্ন-এক মৃত্যুর শোক, হাজার প্রশ্নের ভার শান্তিপূর্ণ পরিবেশে শুরু এইচএসসি পরীক্ষা, কারাগার থেকে পরীক্ষা দিলেন এক শিক্ষার্থী খেলা দেখা নিয়ে বিরোধ, সালিশ শেষে হামলায় বিএনপি নেতা নিহত লক্ষ্মীপুর থানার ওসি প্রত্যাহার বরিশালে ভূমি অফিসে অনিয়মের প্রমাণ, দুই কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় শাস্তি বেরোবির ৪ মেধাবী নারী শিক্ষার্থী পেলেন ‘হাসনা ইলাহি মেমোরিয়াল স্কলারশিপ’ যুবদল নেতার চেম্বারে চার যুবককে নির্যাতনের অভিযোগ, ভিডিও ছড়িয়ে তোলপাড়
জিজ্ঞাসাবাদের জন্য আটক-৩

ভোলাহাটে জমি বিরোধে সংঘর্ষ- নিহত ১, আহত ৬, তিন বাড়িতে অগ্নিসংযোগ

প্রতীকী ছবি

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলায় জমি সংক্রান্ত দীর্ঘদিনের বিরোধ ভয়াবহ রক্তক্ষয়ী সংঘর্ষে রূপ নিয়েছে। দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত হয়েছেন, আহত হয়েছেন অন্তত ছয়জন। সংঘর্ষের সময় তিনটি বাড়িতে অগ্নিসংযোগ, ব্যাপক ভাঙচুর ও লুটপাটের অভিযোগও উঠেছে। এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।

শুক্রবার (১৯ জুন) দুপুরে উপজেলার দলদলী ইউনিয়নের মুশরীভূজা-বটতলা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তি হলেন বটতলা গ্রামের মো. ইয়াসিন আলীর ছেলে আসাদুল হক (৪৫)। গুরুতর আহত অবস্থায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নেওয়ার পথে দুপুর ২টার দিকে তার মৃত্যু হয়।

স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানান, জমি-জমা নিয়ে একই এলাকার ইলিয়াস আলীর পক্ষের সঙ্গে আশরাফুল ইসলাম আসকারের পক্ষের দীর্ঘদিনের বিরোধ চলছিল। শুক্রবার ধানের জমিতে কাজ করার সময় দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে উভয় পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়লে পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়।

সংঘর্ষ চলাকালে আসাদুল হক, আশরাফুল ইসলাম আসকার ও ফুজু আলীর বাড়িতে অগ্নিসংযোগ করা হয়। পাশাপাশি বাড়িঘরে ব্যাপক ভাঙচুর চালিয়ে আসবাবপত্র ও মূল্যবান মালামাল নষ্ট করার অভিযোগ পাওয়া গেছে।

এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আশরাফুল ইসলাম আসকার, ফুজু আলী, ইমরান আলী এবং প্রতিপক্ষের ইলিয়াস ও বাবুল ইসলামসহ অন্তত ছয়জন। আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঘটনার খবর পেয়ে স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। পরবর্তী সহিংসতা ঠেকাতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে বটতলা ও মুশরীভূজা গ্রামে থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

ভোলাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বারিক জানান, পূর্ব শত্রুতার জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় একজন নিহত হয়েছেন এবং কয়েকজন আহত হয়েছেন। এ ঘটনায় সন্দেহভাজন তিনজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। জড়িতদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

তিনি আরও জানান, ঘটনার বিষয়ে মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং তদন্তের মাধ্যমে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

জনপ্রিয় সংবাদ

গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ সশস্ত্র আনসার মোতায়েন

জিজ্ঞাসাবাদের জন্য আটক-৩

ভোলাহাটে জমি বিরোধে সংঘর্ষ- নিহত ১, আহত ৬, তিন বাড়িতে অগ্নিসংযোগ

প্রকাশের সময়ঃ ০১:৪৫:১৩ পূর্বাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬