ঢাকা ০২:৩৮ পূর্বাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ সশস্ত্র আনসার মোতায়েন বীরমোহন উচ্চ বিদ্যালয়ে যৌন হয়রানির অভিযোগে শিক্ষকের বিরুদ্ধে তদন্তে ৩ সদস্যের কমিটি রাজশাহীতে শুরু হলো এইচএসসি পরীক্ষা, অংশ নিচ্ছে সোয়া লাখের বেশি শিক্ষার্থী এইচএসসি পরীক্ষার সকালেই নিভে গেল তিশার স্বপ্ন-এক মৃত্যুর শোক, হাজার প্রশ্নের ভার শান্তিপূর্ণ পরিবেশে শুরু এইচএসসি পরীক্ষা, কারাগার থেকে পরীক্ষা দিলেন এক শিক্ষার্থী খেলা দেখা নিয়ে বিরোধ, সালিশ শেষে হামলায় বিএনপি নেতা নিহত লক্ষ্মীপুর থানার ওসি প্রত্যাহার বরিশালে ভূমি অফিসে অনিয়মের প্রমাণ, দুই কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় শাস্তি বেরোবির ৪ মেধাবী নারী শিক্ষার্থী পেলেন ‘হাসনা ইলাহি মেমোরিয়াল স্কলারশিপ’ যুবদল নেতার চেম্বারে চার যুবককে নির্যাতনের অভিযোগ, ভিডিও ছড়িয়ে তোলপাড়

চাঁপাইনবাবগঞ্জে অবৈধ করাতকলে বন বিভাগের অভিযান

চাঁপাইনবাবগঞ্জের বাগচর গ্রামে অবৈধ করাতকলের বিরুদ্ধে বন বিভাগ ও উপজেলা প্রশাসনের যৌথ মোবাইল কোর্ট অভিযানে ৪ জনকে জরিমানা করা হয়।

চাঁপাইনবাবগঞ্জে লাইসেন্সবিহীন করাতকল পরিচালনার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিয়েছে বন বিভাগ। রাজশাহী সামাজিক বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তার নির্দেশে এবং চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা প্রশাসনের সার্বিক তত্ত্বাবধানে সোমবার (২২ জুন) বিকেল ৫টায় সদর উপজেলার সুন্দরপুর ইউনিয়নের বাগচর গ্রামের মোল্লান মোড় এলাকায় একটি মোবাইল কোর্ট অভিযান পরিচালিত হয়।

অভিযানে দেখা যায়, করাতকল বিধিমালা-২০১২ লঙ্ঘন করে একাধিক করাতকল বৈধ লাইসেন্স ছাড়াই চলছে। এর পরিপ্রেক্ষিতে ভ্রাম্যমাণ আদালত চার ব্যক্তিকে মোট ১৮ হাজার ৫০০ টাকা জরিমানা আরোপ করেন।

জরিমানাপ্রাপ্তরা হলেন— বাগচর গ্রামের মো. মোক্তার হোসেন (৩ হাজার টাকা), মো. আত্তাব উদ্দিন (৫ হাজার টাকা), শুকুরুদ্দীন (৫০০ টাকা) এবং আবু বাক্কার (১০ হাজার টাকা)।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. ইকরামুল হক নাহিদ। অভিযানে সহকারী বন সংরক্ষক নায়েমা আক্তারসহ বন বিভাগ ও প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তারা অংশ নেন।

সহকারী বন সংরক্ষক নায়েমা আক্তার জানান, পরিবেশ রক্ষা, বনজ সম্পদের সংরক্ষণ এবং সরকারি বিধিমালা বাস্তবায়নের স্বার্থে অবৈধ করাতকলের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে। পাশাপাশি অবৈধ কার্যক্রম রোধে আইন প্রয়োগের পাশাপাশি জনসচেতনতামূলক কার্যক্রমও জোরদার করার পরিকল্পনা রয়েছে বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন।

জনপ্রিয় সংবাদ

গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ সশস্ত্র আনসার মোতায়েন

চাঁপাইনবাবগঞ্জে অবৈধ করাতকলে বন বিভাগের অভিযান

প্রকাশের সময়ঃ ১২:১৭:১৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬