ঢাকা ০২:৩৮ পূর্বাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ সশস্ত্র আনসার মোতায়েন বীরমোহন উচ্চ বিদ্যালয়ে যৌন হয়রানির অভিযোগে শিক্ষকের বিরুদ্ধে তদন্তে ৩ সদস্যের কমিটি রাজশাহীতে শুরু হলো এইচএসসি পরীক্ষা, অংশ নিচ্ছে সোয়া লাখের বেশি শিক্ষার্থী এইচএসসি পরীক্ষার সকালেই নিভে গেল তিশার স্বপ্ন-এক মৃত্যুর শোক, হাজার প্রশ্নের ভার শান্তিপূর্ণ পরিবেশে শুরু এইচএসসি পরীক্ষা, কারাগার থেকে পরীক্ষা দিলেন এক শিক্ষার্থী খেলা দেখা নিয়ে বিরোধ, সালিশ শেষে হামলায় বিএনপি নেতা নিহত লক্ষ্মীপুর থানার ওসি প্রত্যাহার বরিশালে ভূমি অফিসে অনিয়মের প্রমাণ, দুই কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় শাস্তি বেরোবির ৪ মেধাবী নারী শিক্ষার্থী পেলেন ‘হাসনা ইলাহি মেমোরিয়াল স্কলারশিপ’ যুবদল নেতার চেম্বারে চার যুবককে নির্যাতনের অভিযোগ, ভিডিও ছড়িয়ে তোলপাড়

রাজশাহীর কারুশ্রী জুয়েলার্স পরিদর্শনে রাসিক প্রশাসক

রাজশাহী প্রতিনিধি: রাজশাহীর সাহেব বাজার স্বর্ণপট্টি এলাকায় অবস্থিত কারুশ্রী জুয়েলার্স-এ সাম্প্রতিক চুরির ঘটনার পর ঘটনাস্থল পরিদর্শন করেছেন রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন।
মঙ্গলবার (২৩ জুন) বিকেলে তিনি ঘটনাস্থলে গিয়ে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীর সঙ্গে কথা বলেন এবং ঘটনার বিভিন্ন দিক সম্পর্কে খোঁজখবর নেন। এ সময় স্বর্ণপট্টির ব্যবসায়ীদের সঙ্গেও মতবিনিময় করেন তিনি।
পরিদর্শনকালে রাসিক প্রশাসক সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দ্রুত তদন্ত শেষ করে ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।
তিনি বলেন, নগরীর ব্যবসায়ীদের নিরাপত্তা নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভবিষ্যতে এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে প্রয়োজনীয় নিরাপত্তামূলক ব্যবস্থা জোরদারের ওপরও গুরুত্বারোপ করেন তিনি।
এ সময় স্থানীয় ব্যবসায়ীরা ব্যবসা প্রতিষ্ঠানের নিরাপত্তা জোরদার এবং দ্রুত ঘটনার তদন্ত শেষ করার দাবি জানান।

জনপ্রিয় সংবাদ

গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ সশস্ত্র আনসার মোতায়েন

রাজশাহীর কারুশ্রী জুয়েলার্স পরিদর্শনে রাসিক প্রশাসক

প্রকাশের সময়ঃ ১০:০৮:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬