ঢাকা ০১:১০ পূর্বাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ সশস্ত্র আনসার মোতায়েন বীরমোহন উচ্চ বিদ্যালয়ে যৌন হয়রানির অভিযোগে শিক্ষকের বিরুদ্ধে তদন্তে ৩ সদস্যের কমিটি রাজশাহীতে শুরু হলো এইচএসসি পরীক্ষা, অংশ নিচ্ছে সোয়া লাখের বেশি শিক্ষার্থী এইচএসসি পরীক্ষার সকালেই নিভে গেল তিশার স্বপ্ন-এক মৃত্যুর শোক, হাজার প্রশ্নের ভার শান্তিপূর্ণ পরিবেশে শুরু এইচএসসি পরীক্ষা, কারাগার থেকে পরীক্ষা দিলেন এক শিক্ষার্থী খেলা দেখা নিয়ে বিরোধ, সালিশ শেষে হামলায় বিএনপি নেতা নিহত লক্ষ্মীপুর থানার ওসি প্রত্যাহার বরিশালে ভূমি অফিসে অনিয়মের প্রমাণ, দুই কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় শাস্তি বেরোবির ৪ মেধাবী নারী শিক্ষার্থী পেলেন ‘হাসনা ইলাহি মেমোরিয়াল স্কলারশিপ’ যুবদল নেতার চেম্বারে চার যুবককে নির্যাতনের অভিযোগ, ভিডিও ছড়িয়ে তোলপাড়

মাদারীপুরের কালকিনিতে মাদ্রাসাছাত্রীর মর্মান্তিক মৃত্যু, তদন্তে পুলিশ

মাদারীপুরের কালকিনিতে মাদ্রাসাছাত্রীর মৃত্যুর ঘটনায় তদন্ত করছে পুলিশ

মাদারীপুরের কালকিনি উপজেলায় জান্নাত খানম (১৪) নামে এক মাদ্রাসাছাত্রীর মৃত্যুর ঘটনা ঘটেছে। নিহত জান্নাত উপজেলার পূর্ব শিকারমঙ্গল গ্রামের মো. ইলিয়াস মাতুব্বরের কন্যা এবং শিকারমঙ্গল সিনিয়র মাদ্রাসার শিক্ষার্থী ছিল।

মঙ্গলবার (২৩ জুন) বিকেলে পরিবারের সদস্যরা ঘরে তাকে মৃত অবস্থায় আবিষ্কার করেন এবং সঙ্গে সঙ্গে থানায় খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। পারিবারিক বিষয়ে মনোমালিন্যের কারণে এই মর্মান্তিক ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহিরুল আলম জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া না গেলেও বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়া হবে বলে তিনি জানান।

জনপ্রিয় সংবাদ

গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ সশস্ত্র আনসার মোতায়েন

মাদারীপুরের কালকিনিতে মাদ্রাসাছাত্রীর মর্মান্তিক মৃত্যু, তদন্তে পুলিশ

প্রকাশের সময়ঃ ০৩:৪৮:৩৮ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬