ঢাকা ০২:৩৭ পূর্বাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ সশস্ত্র আনসার মোতায়েন বীরমোহন উচ্চ বিদ্যালয়ে যৌন হয়রানির অভিযোগে শিক্ষকের বিরুদ্ধে তদন্তে ৩ সদস্যের কমিটি রাজশাহীতে শুরু হলো এইচএসসি পরীক্ষা, অংশ নিচ্ছে সোয়া লাখের বেশি শিক্ষার্থী এইচএসসি পরীক্ষার সকালেই নিভে গেল তিশার স্বপ্ন-এক মৃত্যুর শোক, হাজার প্রশ্নের ভার শান্তিপূর্ণ পরিবেশে শুরু এইচএসসি পরীক্ষা, কারাগার থেকে পরীক্ষা দিলেন এক শিক্ষার্থী খেলা দেখা নিয়ে বিরোধ, সালিশ শেষে হামলায় বিএনপি নেতা নিহত লক্ষ্মীপুর থানার ওসি প্রত্যাহার বরিশালে ভূমি অফিসে অনিয়মের প্রমাণ, দুই কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় শাস্তি বেরোবির ৪ মেধাবী নারী শিক্ষার্থী পেলেন ‘হাসনা ইলাহি মেমোরিয়াল স্কলারশিপ’ যুবদল নেতার চেম্বারে চার যুবককে নির্যাতনের অভিযোগ, ভিডিও ছড়িয়ে তোলপাড়
চাঁপাইনবাবগঞ্জে

মাদকবিরোধী আন্তর্জাতিক দিবস পালন – র‍্যালি, আলোচনা ও পুরস্কার বিতরণ

‘বিশ্ব মাদক সমস্যা: বিদ্যমান সংকট, নতুন চ্যালেঞ্জ ও উদ্ভাবনী সমাধান’ -এই প্রতিপাদ্যকে কেন্দ্রে রেখে চাঁপাইনবাবগঞ্জে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস-২০২৬ যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হয়েছে। শুক্রবার (২৬ জুন) সকালে জেলা প্রশাসন ও জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যৌথ উদ্যোগে জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে একটি বর্ণিল মাদকবিরোধী র‍্যালি শুরু হয়। সকাল ১০টায় র‍্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে। এরপর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আবু ছালেহ মো. মূসা জঙ্গী। বিশেষ অতিথি হিসেবে ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার এএনএম ওয়াসিম ফিরোজ, ৫৯ বিজিবি ব্যাটালিয়নের নায়েব সুবেদার নাসির, ৫৩ বিজিবি ব্যাটালিয়নের সহকারী পরিচালক মো. রফিকুল ইসলাম, সিভিল সার্জন ডা. এ. কে. এম. শাহাব উদ্দীন, নবাবগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মো. সেরাজ উদ্দীন, চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. বিপ্লব কুমার মজুমদার, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. আনিসুর রহমান এবং জেলা আইনজীবী সমিতির সভাপতি ও পাবলিক প্রসিকিউটর মো. আবদুল ওদুদ।
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক চৌধুরী ইমরুল হাসানের সভাপতিত্বে আলোচনা সভা পরিচালিত হয়। সভায় বক্তারা মাদকের বিরুদ্ধে সুসংগঠিত সামাজিক প্রতিরোধ এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুস্থ, নিরাপদ ও মাদকমুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন।
সভাপতির বক্তব্যে উপপরিচালক চৌধুরী ইমরুল হাসান বলেন, মাদক কেবল একজন মানুষকে নয়, পুরো একটি পরিবার, সমাজ ও রাষ্ট্রের অগ্রগতিকে বাধাগ্রস্ত করে। তিনি বলেন, জীবন একটাই, তাই জীবনকে ভালোবাসুন এবং মাদক থেকে সর্বদা দূরে থাকুন। মাদকের বিরুদ্ধে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতি সফলভাবে বাস্তবায়ন করতে আইন প্রয়োগকারী সংস্থা, অভিভাবক, শিক্ষক, ধর্মীয় নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি এবং গণমাধ্যমকে একযোগে কাজ করতে হবে বলেও তিনি জোর দেন।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক আবু ছালেহ মো. মূসা জঙ্গী বলেন, মাদক ব্যবসায়ী ও অবৈধ পাচারকারীদের বিরুদ্ধে সরকারের কঠোর অবস্থান বজায় থাকবে। শাস্তিমূলক পদক্ষেপের পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধি, সামাজিক প্রতিরোধ শক্তিশালী করা এবং মাদকাসক্তদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে পুনর্বাসনমূলক কর্মসূচি আরও গতিশীল করার প্রয়োজনীয়তার কথাও তিনি উল্লেখ করেন।
মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. বিপ্লব কুমার মজুমদার তরুণ প্রজন্মকে মাদকের ক্ষতিকর প্রভাব সম্পর্কে সচেতন করার পাশাপাশি খেলাধুলা, সাংস্কৃতিক কার্যক্রম, প্রযুক্তিনির্ভর শিক্ষা ও সৃজনশীল উদ্যোগে সম্পৃক্ত করার ওপর গুরুত্বারোপ করেন। একইসঙ্গে পরিবারগুলোকে সন্তানদের প্রতি আরও মনোযোগী হওয়ার এবং তাদের চলাফেরা ও সঙ্গ-সাথী সম্পর্কে সচেতন থাকার আহ্বান জানান।
অনুষ্ঠান শেষে মাদকবিরোধী বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। দিবসটি উপলক্ষে আয়োজিত কর্মসূচিতে সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।

জনপ্রিয় সংবাদ

গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ সশস্ত্র আনসার মোতায়েন

চাঁপাইনবাবগঞ্জে

মাদকবিরোধী আন্তর্জাতিক দিবস পালন – র‍্যালি, আলোচনা ও পুরস্কার বিতরণ

প্রকাশের সময়ঃ ১০:২৭:১৫ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬