ঢাকা ০২:৩৮ পূর্বাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ সশস্ত্র আনসার মোতায়েন বীরমোহন উচ্চ বিদ্যালয়ে যৌন হয়রানির অভিযোগে শিক্ষকের বিরুদ্ধে তদন্তে ৩ সদস্যের কমিটি রাজশাহীতে শুরু হলো এইচএসসি পরীক্ষা, অংশ নিচ্ছে সোয়া লাখের বেশি শিক্ষার্থী এইচএসসি পরীক্ষার সকালেই নিভে গেল তিশার স্বপ্ন-এক মৃত্যুর শোক, হাজার প্রশ্নের ভার শান্তিপূর্ণ পরিবেশে শুরু এইচএসসি পরীক্ষা, কারাগার থেকে পরীক্ষা দিলেন এক শিক্ষার্থী খেলা দেখা নিয়ে বিরোধ, সালিশ শেষে হামলায় বিএনপি নেতা নিহত লক্ষ্মীপুর থানার ওসি প্রত্যাহার বরিশালে ভূমি অফিসে অনিয়মের প্রমাণ, দুই কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় শাস্তি বেরোবির ৪ মেধাবী নারী শিক্ষার্থী পেলেন ‘হাসনা ইলাহি মেমোরিয়াল স্কলারশিপ’ যুবদল নেতার চেম্বারে চার যুবককে নির্যাতনের অভিযোগ, ভিডিও ছড়িয়ে তোলপাড়

মাদকের ছোবলে নিঃস্ব অনেক পরিবার, সম্মিলিত প্রতিরোধের আহ্বান ভূমিমন্ত্রী মিনুর

ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু এমপি বলেছেন, মাদকের ভয়াবহ প্রভাবে দেশের অসংখ্য পরিবার সর্বস্বান্ত হয়ে পড়েছে। স্বপ্নময় জীবন পরিণত হয়েছে দুঃস্বপ্নে। মাদক ব্যবসায়ীরা দেশ, জাতি ও সমাজের জন্য সবচেয়ে বড় হুমকি। তাদের বিরুদ্ধে কঠোর ও দ্রুত পদক্ষেপ নেওয়া এখন সময়ের দাবি।
শুক্রবার (২৬ জুন) সকাল ১১টায় রাজশাহী জেলা শিল্পকলা একাডেমিতে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস-২০২৬ উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথাগুলো বলেন।
মন্ত্রী জানান, রাজশাহী অঞ্চলে সীমান্তপথে মাদক প্রবেশ করে এবং এই অবৈধ ব্যবসার সঙ্গে যুক্ত ব্যক্তিরা বিপুল পরিমাণ অবৈধ সম্পদের মালিক হয়েছেন। শুধু বাহকদের নয়, মূল পরিকল্পনাকারীদেরও আইনের আওতায় আনতে হবে। একইসঙ্গে তারা যাতে দ্রুত জামিন পেয়ে পুনরায় অপরাধে জড়াতে না পারেন, সে বিষয়েও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সজাগ থাকতে হবে।
তিনি আরও বলেন, শুধু আইনি ব্যবস্থার মাধ্যমে মাদক সমস্যার সমাধান সম্ভব নয়। সমাজের প্রতিটি স্তরের মানুষকে ঐক্যবদ্ধ হয়ে এই সংকটের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে এবং মাদক কারবারিদের সামাজিকভাবে একঘরে করে দিতে হবে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তাদের উদ্দেশে মন্ত্রী বলেন, দ্রুততার সঙ্গে কঠোর অভিযান পরিচালনা করতে হবে এবং সংশ্লিষ্ট সকল সংস্থাকে নিজ নিজ অবস্থান থেকে কার্যকরভাবে দায়িত্ব পালন করতে হবে।
ভূমিমন্ত্রী স্মরণ করিয়ে দেন, একসময় এসিড সন্ত্রাসও ভয়াবহ রূপ নিয়েছিল। কিন্তু সম্মিলিত সামাজিক ও প্রশাসনিক প্রচেষ্টায় তা অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে। সেভাবেই সকলে মিলে কাজ করলে একটি মাদকমুক্ত সমাজ গড়ে তোলা সম্ভব।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজশাহী বিভাগীয় কমিশনার ড. আ. ন. ম. বজলুর রশীদ, রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন, রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহান, রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়জুল কবির, রাজশাহীর পুলিশ সুপার মোহাম্মদ নাঈমুল হাছান, রাজশাহী জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিভাগীয় কার্যালয়ের অতিরিক্ত পরিচালক মো. আলী আসলাম হোসেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহীর জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম। আলোচনা পর্ব শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

জনপ্রিয় সংবাদ

গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ সশস্ত্র আনসার মোতায়েন

মাদকের ছোবলে নিঃস্ব অনেক পরিবার, সম্মিলিত প্রতিরোধের আহ্বান ভূমিমন্ত্রী মিনুর

প্রকাশের সময়ঃ ১০:০৩:১৬ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬