ঢাকা ০২:৪৪ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
হাম নিয়ন্ত্রণে আরও ২-৩ মাস সময় লাগতে পারে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী কলকাতার হোটেলে অগ্নিকাণ্ড: ‘জিরো টলারেন্স’ নীতিতে কঠোর ব্যবস্থা, বললেন তাপস রায় মহাখালী থেকে চুরি হওয়া এনা পরিবহণের বাস মিরপুর বেড়িবাঁধে উদ্ধার, গ্রেপ্তার ২ নোয়াখালীতে মাদকবিরোধী বিশেষ অভিযান, গ্রেপ্তার ২৭ অস্ট্রেলিয়ার বিপক্ষে শনিবার দ্বিতীয় টেস্ট, ম্যাকাইয়ে অচেনা ভেন্যুর পরীক্ষায় বাংলাদেশ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা শুরু, অনুমোদনের জন্য ১১ প্রকল্প ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে নিয়ন্ত্রণ হারিয়ে রেলিংয়ে প্রাইভেটকার, আহত ২ বেগমগঞ্জে ১২ দিনে ৮ জনকে গুলি, এখনো অধরা অস্ত্রধারীরা কলকাতার হোটেলে ভয়াবহ আগুন, ৯ বাংলাদেশির মৃত্যু নোবিপ্রবিতে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ- ঘটনাস্থল পরিদর্শনে তদন্ত কমিটি

শাহ্ নেয়ামতুল্লাহ কলেজে এইচএসসি-২০২৬ পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান

শাহ্ নেয়ামতুল্লাহ কলেজে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও এইচএসসি-২০২৬ পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে অতিথিবৃন্দ।

চাঁপাইনবাবগঞ্জের ঐতিহ্যবাহী শাহ্ নেয়ামতুল্লাহ কলেজে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা এবং এইচএসসি-২০২৬ পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে শিক্ষার্থীদের সফল ভবিষ্যৎ গঠনে সততা, অধ্যবসায়, আত্মবিশ্বাস এবং নিয়মিত অধ্যয়নের গুরুত্ব তুলে ধরেন অতিথিরা।

সোমবার (২৯ জুন) সকাল ১০টায় কলেজ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মারুফ আফজাল রাজন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবাবগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. সেরাজ উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. বিপ্লব কুমার মজুমদার, নবাবগঞ্জ সিটি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মুহা. আমানুল্লাহ এবং শাহ্ নেয়ামতুল্লাহ কলেজের উপাধ্যক্ষ মোহা. শরিফুল আলম।

অনুষ্ঠানের স্বাগত বক্তব্য দেন এবং সার্বিক তত্ত্বাবধান করেন শাহ্ নেয়ামতুল্লাহ কলেজের অধ্যক্ষ মোহা. তরিকুল আলম সিদ্দিকি।

অনুষ্ঠানে অতিথিরা কলেজের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও সম্মাননা প্রদান করেন। পাশাপাশি এইচএসসি-২০২৬ পরীক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছা জানিয়ে তাদের আগামী পরীক্ষায় সাফল্য কামনা করেন।

বক্তারা বলেন, শিক্ষাজীবনে সফলতা অর্জনের জন্য সততা, কঠোর পরিশ্রম, আত্মবিশ্বাস এবং সময়ের সঠিক ব্যবহারের কোনো বিকল্প নেই। তারা শিক্ষার্থীদের মনোযোগ, শৃঙ্খলা ও নিষ্ঠার সঙ্গে পরীক্ষায় অংশ নিয়ে কাঙ্ক্ষিত ফল অর্জনের আহ্বান জানান।

অনুষ্ঠানে কলেজের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, আমন্ত্রিত অতিথি এবং বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিরা উপস্থিত ছিলেন। কৃতি শিক্ষার্থীদের সম্মাননা প্রদান, বিদায়ী শিক্ষার্থীদের শুভেচ্ছা এবং অনুপ্রেরণামূলক বক্তব্যের মধ্য দিয়ে প্রাণবন্ত পরিবেশে অনুষ্ঠানটি সম্পন্ন হয়।

শিক্ষা সংশ্লিষ্টরা মনে করেন, এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের আত্মবিশ্বাস বাড়ানোর পাশাপাশি তাদের উচ্চশিক্ষা ও ভবিষ্যৎ ক্যারিয়ার গঠনে ইতিবাচক অনুপ্রেরণা জোগায়।

জনপ্রিয় সংবাদ

হাম নিয়ন্ত্রণে আরও ২-৩ মাস সময় লাগতে পারে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

শাহ্ নেয়ামতুল্লাহ কলেজে এইচএসসি-২০২৬ পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান

প্রকাশের সময়ঃ ০৭:৫০:১৮ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬