ঢাকা ০৪:০৫ পূর্বাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ সশস্ত্র আনসার মোতায়েন বীরমোহন উচ্চ বিদ্যালয়ে যৌন হয়রানির অভিযোগে শিক্ষকের বিরুদ্ধে তদন্তে ৩ সদস্যের কমিটি রাজশাহীতে শুরু হলো এইচএসসি পরীক্ষা, অংশ নিচ্ছে সোয়া লাখের বেশি শিক্ষার্থী এইচএসসি পরীক্ষার সকালেই নিভে গেল তিশার স্বপ্ন-এক মৃত্যুর শোক, হাজার প্রশ্নের ভার শান্তিপূর্ণ পরিবেশে শুরু এইচএসসি পরীক্ষা, কারাগার থেকে পরীক্ষা দিলেন এক শিক্ষার্থী খেলা দেখা নিয়ে বিরোধ, সালিশ শেষে হামলায় বিএনপি নেতা নিহত লক্ষ্মীপুর থানার ওসি প্রত্যাহার বরিশালে ভূমি অফিসে অনিয়মের প্রমাণ, দুই কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় শাস্তি বেরোবির ৪ মেধাবী নারী শিক্ষার্থী পেলেন ‘হাসনা ইলাহি মেমোরিয়াল স্কলারশিপ’ যুবদল নেতার চেম্বারে চার যুবককে নির্যাতনের অভিযোগ, ভিডিও ছড়িয়ে তোলপাড়

রহনপুরে ডিএনসির অভিযানে ভারতীয় মাদক এস্কাফ সিরাপসহ আটক-১

রহনপুরে ডিএনসির অভিযানে ভারতীয় মাদক এস্কাফ সিরাপ জব্দ, আটক ১

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) অভিযানে ৭৫ বোতল ভারতীয় নেশাজাতীয় এস্কাফ (ESkuf) সিরাপ ও একটি চার্জার অটোরিকশা জব্দ করা হয়েছে। এ সময় এক মাদক কারবারিকে আটক করা হয়। সোমবার (২৯ জুন ) সকাল ১০টা ২০ মিনিট থেকে ১১টা পর্যন্ত গোমস্তাপুর উপজেলার রহনপুর পৌরসভা এলাকার স্টেশনপাড়া এলাকায় জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, চাঁপাইনবাবগঞ্জের একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। আটক কৃত ব্যক্তি হলেন, গোমস্তাপুর উপজেলার রহনপুর পৌরসভার  বহিপাড়া এলাকার বাসিন্দা মোঃ রাকিবুল ইসলাম (২৮)। তিনি মোঃ মুনিরুল ইসলাম ও মোসাঃ আমেনা বেগমের ছেলে। অভিযানে তার কাছ থেকে ৭৫ বোতল ভারতীয় নেশাজাতীয় এস্কাফ সিরাপ এবং একটি চার্জার অটোভ্যান জব্দ করা হয়। এ ঘটনায় জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক (এসআই) মামুনুর রশিদ বাদী হয়ে গোমস্তাপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করেছেন। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানিয়েছে, জেলার মাদক নির্মূল ও চোরাচালান প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

ট্যাগঃ
জনপ্রিয় সংবাদ

গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ সশস্ত্র আনসার মোতায়েন

রহনপুরে ডিএনসির অভিযানে ভারতীয় মাদক এস্কাফ সিরাপসহ আটক-১

প্রকাশের সময়ঃ ০১:২১:৫৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬