ঢাকা ০৪:০৫ পূর্বাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ সশস্ত্র আনসার মোতায়েন বীরমোহন উচ্চ বিদ্যালয়ে যৌন হয়রানির অভিযোগে শিক্ষকের বিরুদ্ধে তদন্তে ৩ সদস্যের কমিটি রাজশাহীতে শুরু হলো এইচএসসি পরীক্ষা, অংশ নিচ্ছে সোয়া লাখের বেশি শিক্ষার্থী এইচএসসি পরীক্ষার সকালেই নিভে গেল তিশার স্বপ্ন-এক মৃত্যুর শোক, হাজার প্রশ্নের ভার শান্তিপূর্ণ পরিবেশে শুরু এইচএসসি পরীক্ষা, কারাগার থেকে পরীক্ষা দিলেন এক শিক্ষার্থী খেলা দেখা নিয়ে বিরোধ, সালিশ শেষে হামলায় বিএনপি নেতা নিহত লক্ষ্মীপুর থানার ওসি প্রত্যাহার বরিশালে ভূমি অফিসে অনিয়মের প্রমাণ, দুই কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় শাস্তি বেরোবির ৪ মেধাবী নারী শিক্ষার্থী পেলেন ‘হাসনা ইলাহি মেমোরিয়াল স্কলারশিপ’ যুবদল নেতার চেম্বারে চার যুবককে নির্যাতনের অভিযোগ, ভিডিও ছড়িয়ে তোলপাড়

রাসিকের ১,০০৯ কোটি টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা

রাজশাহী সিটি কর্পোরেশনের অ্যানেক্স ভবনে সংবাদ সম্মেলনে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট ঘোষণা করছেন রাসিক প্রশাসক মাহফুজুর রহমান রিটন

নাগরিক সেবার মানোন্নয়ন, আধুনিক নগর ব্যবস্থাপনা, অবকাঠামো উন্নয়ন এবং টেকসই নগরায়নের লক্ষ্যকে সামনে রেখে রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) ২০২৬-২৭ অর্থবছরের জন্য ১ হাজার ৯ কোটি ৬৬ লাখ ৩০ হাজার ৬৫ টাকা ৮১ পয়সার প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়েছে। আয় ও ব্যয় সমপরিমাণ ধরে প্রণীত এই বাজেটকে বাস্তবভিত্তিক ও জনকল্যাণমুখী হিসেবে উল্লেখ করেছে সিটি কর্পোরেশন প্রশাসন।

মঙ্গলবার (৩০ জুন) বিকেলে রাজশাহী সিটি কর্পোরেশনের অ্যানেক্স ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ২০২৫-২৬ অর্থবছরের সংশোধিত বাজেট এবং ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট ঘোষণা করেন রাসিকের প্রশাসক মাহফুজুর রহমান রিটন।

সংবাদ সম্মেলনে প্রশাসক বলেন, নগরবাসীর প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে নতুন অর্থবছরের বাজেট প্রণয়ন করা হয়েছে। নাগরিকদের মৌলিক ও আধুনিক সেবা নিশ্চিত করার পাশাপাশি রাজস্ব আয় বৃদ্ধি, ব্যয়ের সুশাসন এবং উন্নয়ন কর্মকাণ্ডের ধারাবাহিকতা বজায় রাখার বিষয়টি বাজেটে বিশেষভাবে বিবেচনায় নেওয়া হয়েছে।

তিনি জানান, ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের মোট পরিমাণ ১,০০৯ কোটি ৬৬ লাখ ৩০ হাজার ৬৫ টাকা ৮১ পয়সা, যেখানে আয় ও ব্যয় সমান রাখা হয়েছে। এর মাধ্যমে বাস্তবসম্মত পরিকল্পনা গ্রহণের পাশাপাশি উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে আর্থিক শৃঙ্খলা নিশ্চিত করার চেষ্টা করা হয়েছে।

প্রশাসক আরও জানান, ২০২৫-২৬ অর্থবছরের মূল বাজেটের আকার ছিল ৮০৬ কোটি ৬১ লাখ ২১ হাজার ২১১ টাকা ৩৬ পয়সা। তবে বিভিন্ন উন্নয়ন কার্যক্রম, নতুন প্রকল্প এবং রাজস্ব ব্যবস্থাপনার পরিবর্তনের কারণে সংশোধিত বাজেটে তা বেড়ে ৯৩৪ কোটি ৫২ লাখ ৮০ হাজার ৪২৩ টাকা ৪৯ পয়সায় উন্নীত হয়েছে। সেই ধারাবাহিকতায় নতুন অর্থবছরে আরও বিস্তৃত পরিসরে উন্নয়ন কার্যক্রম পরিচালনার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

মাহফুজুর রহমান রিটন বলেন, “নগরবাসীর আস্থা ও প্রত্যাশার প্রতিফলন ঘটিয়ে একটি কার্যকর, বাস্তবভিত্তিক ও জনবান্ধব বাজেট প্রণয়ন করা হয়েছে। আমরা বিশ্বাস করি, সংশ্লিষ্ট সবার সহযোগিতা পেলে এই বাজেট সফলভাবে বাস্তবায়ন করা সম্ভব হবে।”

তিনি আরও বলেন, রাজশাহীকে একটি পরিচ্ছন্ন, আধুনিক, সবুজ, স্বাস্থ্যকর, নিরাপদ ও বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তুলতে অবকাঠামো উন্নয়ন, বর্জ্য ব্যবস্থাপনা, পরিবেশ সংরক্ষণ, সড়ক ও ড্রেনেজ উন্নয়ন, সুপেয় পানির সরবরাহ, এলইডি সড়কবাতি সম্প্রসারণ, নগর সৌন্দর্যবর্ধন এবং ডিজিটাল নাগরিক সেবার মতো খাতগুলোতে গুরুত্ব দেওয়া হবে।

সংবাদ সম্মেলনে উপস্থিত কর্মকর্তারা জানান, নতুন অর্থবছরের বাজেটে রাজস্ব আহরণ বৃদ্ধি, সরকারি ও বৈদেশিক উন্নয়ন সহায়তা কাজে লাগানো এবং চলমান উন্নয়ন প্রকল্পগুলো দ্রুত বাস্তবায়নের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। একই সঙ্গে নগরবাসীর জীবনমান উন্নয়ন, পরিবেশবান্ধব নগর পরিকল্পনা এবং জলাবদ্ধতা নিরসনেও বিশেষ গুরুত্ব দেওয়া হবে।

বিশ্লেষকদের মতে, এবার প্রথমবারের মতো রাসিকের বাজেট এক হাজার কোটি টাকার গণ্ডি অতিক্রম করায় নগর উন্নয়নের পরিধি আরও বিস্তৃত হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। তবে বাজেটের সফলতা নির্ভর করবে পরিকল্পিত রাজস্ব আহরণ, স্বচ্ছ ব্যয় ব্যবস্থাপনা এবং উন্নয়ন প্রকল্পগুলোর সময়মতো বাস্তবায়নের ওপর।

সংবাদ সম্মেলনে রাজশাহী সিটি কর্পোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন বিভাগের প্রধান, গণমাধ্যমকর্মী এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। নতুন অর্থবছরের এই বাজেট বাস্তবায়নের মাধ্যমে নগরবাসীর জন্য আরও উন্নত নাগরিক সেবা নিশ্চিত করা সম্ভব হবে বলে আশাবাদ ব্যক্ত করেন রাসিক প্রশাসক।

জনপ্রিয় সংবাদ

গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ সশস্ত্র আনসার মোতায়েন

রাসিকের ১,০০৯ কোটি টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা

প্রকাশের সময়ঃ ০৮:০৩:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬