ঢাকা ০৩:০৪ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
জহির উদ্দিন স্বপন প্রধানমন্ত্রীর উপদেষ্টা, বিমান থেকে খাদ্য মন্ত্রণালয়ে আফরোজা খানম নতুন মন্ত্রী-প্রতিমন্ত্রীদের দায়িত্ব বণ্টন করে প্রজ্ঞাপন জারি মধ্যরাতে নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে নিয়ে প্রধানমন্ত্রীর ফেসবুক পোস্ট রোববার বঙ্গভবনে উঠবেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর বরিশালে চোর চক্রের মূলহোতা রাহুল গ্রেফতার, উদ্ধার চোরাই কম্পিউটার নবনির্বাচিত রাষ্ট্রপতি ও বেরোবি আচার্যকে উপাচার্যের অভিনন্দন বার্তা ময়মনসিংহে আইনশৃঙ্খলা রক্ষায় ‘ডিফেন্স পার্টি’ গঠন ইউজিসি আয়োজিত উপাচার্যদের সংলাপে অংশ নিলেন বেরোবি উপাচার্য গলায় ছুরি ধরার অভিযোগ; রাজশাহীতে ১ ঘণ্টায় গ্রেপ্তার প্রধান আসামি

ইরানের সর্বোচ্চ নেতার জানাজা শেষে দেশে ফিরলেন স্পিকার

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজায় অংশগ্রহণ শেষে দেশে ফিরলেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। ফাইল ছবি

ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজায় অংশগ্রহণ শেষে দেশে ফিরেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম, এমপি। রোববার রাত ১১টায় তিনি তেহরান থেকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন।

জানা যায়, গত ২ জুলাই স্পিকার তেহরানের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছিলেন। তেহরানের গ্র্যান্ড মুসাল্লায় আয়োজিত রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠানে তিনি বাংলাদেশের প্রতিনিধি হিসেবে উপস্থিত থেকে নিহত সর্বোচ্চ নেতার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন এবং তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।

ভাবগাম্ভীর্যপূর্ণ এই অনুষ্ঠানে স্পিকার ইরানের রাষ্ট্রপতি মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে সাক্ষাৎ করেন এবং দেশের উচ্চপদস্থ নেতৃবৃন্দের সঙ্গেও মতবিনিময় করেন। এ সময় তিনি বাংলাদেশ সরকার ও জনগণের পক্ষ থেকে শোকসন্তপ্ত ইরানি জাতির প্রতি সমবেদনা জানান এবং আনুষ্ঠানিক শোকবার্তা হস্তান্তর করেন।

সাক্ষাতকালে স্পিকার সম্প্রতি ইরান-মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে সম্পাদিত শান্তি সমঝোতা স্মারক (MoU) কার্যকরে ইরানের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফের ভূমিকার প্রশংসা করেন। পাশাপাশি তিনি সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের জন্য গালিবাফকে আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানান।

এদিকে জানা গেছে, আয়াতুল্লাহ আলী খামেনি ১৯৩৯ সালের ১৯ এপ্রিল উত্তর-পূর্ব ইরানের মাশহাদে জন্মগ্রহণ করেছিলেন এবং ২০২৬ সালের ২৮ ফেব্রুয়ারি তিনি শাহাদাত বরণ করেন। মৃত্যুকালে তাঁর বয়স ছিল ৮৬ বছর।

জনপ্রিয় সংবাদ

জহির উদ্দিন স্বপন প্রধানমন্ত্রীর উপদেষ্টা, বিমান থেকে খাদ্য মন্ত্রণালয়ে আফরোজা খানম

ইরানের সর্বোচ্চ নেতার জানাজা শেষে দেশে ফিরলেন স্পিকার

প্রকাশের সময়ঃ ০১:৩৭:০৫ পূর্বাহ্ন, সোমবার, ৬ জুলাই ২০২৬