ঢাকা ১০:২৫ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
পদোন্নতির পর ১১২ উপসচিবকে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগে পদায়ন কলকাতা ও লন্ডনের ঘটনায় ১০ বাংলাদেশির প্রাণহানিতে- জামায়াতের শোক বাস কাউন্টারে যাত্রী ওঠানো নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ-আহত অন্তত ১০ বিদায়ী বক্তব্যে আবেগঘন মির্জা ফখরুল, দলীয় এমপিদের কাছে চাইলেন দোয়া ও সমর্থন টিকটকে আসছে নতুন সুবিধা নারীকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যকারীদের বিরুদ্ধে কঠোর অবস্থানে মেঘনা ঈদে মিলাদুন্নবী উদযাপনে সরকারের জাতীয় কর্মসূচি ঘোষণা রাষ্ট্রপতি নির্বাচনের আগে বিএনপির সংসদীয় দলের সভা চলন্ত ট্রেন থেকে তেল চুরির ভিডিও ভাইরাল বাগমারায় মুক্তিযোদ্ধার দুই সন্তানকে ইজিবাইক উপহার

পদোন্নতির পর ১১২ উপসচিবকে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগে পদায়ন

  • অধিকার ডেস্কঃ
  • প্রকাশের সময়ঃ ০৯:১৩:৩৭ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬
  • ১২৩৭ Time View

ফাইল ছবি।

সাম্প্রতিক সময়ে পদোন্নতি পাওয়া ১১২ জন উপসচিবকে বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ ও দপ্তরে পদায়ন করেছে সরকার। এ বিষয়ে বুধবার (১৯ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয় পৃথক আদেশ জারি করেছে।

জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, প্রশাসনের কার্যক্রম আরও গতিশীল ও কার্যকর করতে নবপদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের বিভিন্ন গুরুত্বপূর্ণ দপ্তরে দায়িত্ব প্রদান করা হয়েছে।

এর আগে গত ১৭ আগস্ট সরকার সিনিয়র সহকারী সচিব ও সমমর্যাদার মোট ২৭৭ জন কর্মকর্তাকে উপসচিব পদে পদোন্নতি দেয়। পদোন্নতিপ্রাপ্তদের মধ্যে জনপ্রশাসন মন্ত্রণালয়ের পৃথক প্রজ্ঞাপনের মাধ্যমে ২৬২ জন সিনিয়র সহকারী সচিব এবং বিদেশে বিভিন্ন বাংলাদেশ মিশনে কর্মরত ১৫ জন কর্মকর্তাও অন্তর্ভুক্ত ছিলেন।

সংশ্লিষ্টরা বলছেন, পদোন্নতির পর কর্মকর্তাদের দ্রুত পদায়নের মাধ্যমে প্রশাসনিক কার্যক্রমে গতি আসবে এবং বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের শূন্য পদ পূরণে ইতিবাচক প্রভাব পড়বে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের সর্বশেষ আদেশ অনুযায়ী, পদোন্নতি পাওয়া কর্মকর্তাদের মধ্যে ১১২ জনকে তাৎক্ষণিকভাবে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগে সংযুক্ত করা হয়েছে।

জনপ্রিয় সংবাদ

পদোন্নতির পর ১১২ উপসচিবকে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগে পদায়ন

পদোন্নতির পর ১১২ উপসচিবকে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগে পদায়ন

প্রকাশের সময়ঃ ০৯:১৩:৩৭ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬