ঢাকা ০১:৪২ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
নোবিপ্রবি রোভার স্কাউট গ্রুপে সিনিয়র রোভার মেট ইউসুফ, গার্লস ইন সিনিয়র রোভার মেট ইন্না নির্বাচিত জামালপুরে চাচা-ভাতিজা হত্যা মামলায় ৭ জনের মৃত্যুদণ্ড, ৭ জনের যাবজ্জীবন রাজপথ থেকে বঙ্গভবনে, ২৫৫ ভোটে ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত মির্জা ফখরুল পাগলা নদীতে গোসলে নেমে ডুবে গেল এইচএসসি পরীক্ষার্থী শামিমের প্রাণ গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট নিয়ে সাংবাদিকদের সঙ্গে জেলা প্রশাসনের মতবিনিময় ১৭ বছর ধরে নিজের চুল নিজেই কাটেন বেরোবির মুজাহিদুল নোবিপ্রবির শিক্ষা প্রশাসন বিভাগে ফুটবল দিয়ে শুরু খেলাধুলা ও সাংস্কৃতিক সপ্তাহ পদোন্নতির পর ১১২ উপসচিবকে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগে পদায়ন কলকাতা ও লন্ডনের ঘটনায় ১০ বাংলাদেশির প্রাণহানিতে- জামায়াতের শোক বাস কাউন্টারে যাত্রী ওঠানো নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ-আহত অন্তত ১০

কলকাতা ও লন্ডনের ঘটনায় ১০ বাংলাদেশির প্রাণহানিতে- জামায়াতের শোক

  • অধিকার ডেস্কঃ
  • প্রকাশের সময়ঃ ০৯:০৭:৫১ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬
  • ১২৪৪ Time View

কলকাতা ও লন্ডনের পৃথক ঘটনায় বাংলাদেশি নাগরিকদের প্রাণহানিতে শোক প্রকাশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

ভারতের কলকাতা এবং যুক্তরাজ্যের লন্ডনে পৃথক দুই ঘটনায় ১০ বাংলাদেশি নাগরিকের প্রাণহানিতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। একই সঙ্গে আহতদের উন্নত চিকিৎসা নিশ্চিত করা এবং নিহতদের মরদেহ দ্রুত ও সম্মানের সঙ্গে দেশে ফিরিয়ে আনার আহ্বান জানিয়েছে দলটি।

বুধবার (১৯ আগস্ট) বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক শোকবার্তায় দলের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার এ প্রতিক্রিয়া জানান।

শোকবার্তায় তিনি বলেন, চিকিৎসাসহ বিভিন্ন প্রয়োজনে ভারতে অবস্থানরত বাংলাদেশিদের মধ্যে অগ্নিকাণ্ডের ঘটনায় প্রাণহানির খবর অত্যন্ত বেদনাদায়ক। এমন ঘটনায় তিনি গভীর উদ্বেগ ও সমবেদনা প্রকাশ করেন।

জামায়াতের সেক্রেটারি জেনারেল উল্লেখ করেন, কলকাতার নিউমার্কেট এলাকার ফ্রি স্কুল স্ট্রিটের একটি আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডে শিশুসহ কয়েকজন বাংলাদেশি প্রাণ হারিয়েছেন। পাশাপাশি গত ১৭ আগস্ট যুক্তরাজ্যের পূর্ব লন্ডনে মাছুম মিয়া নামে এক বাংলাদেশি নাগরিকের মৃত্যুর ঘটনাও গভীর শোকের সৃষ্টি করেছে।

তিনি নিহতদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাদের পরিবার-পরিজনের প্রতি আন্তরিক সমবেদনা জানান। একই সঙ্গে তিনি প্রার্থনা করেন, ক্ষতিগ্রস্ত পরিবারগুলো যেন এই কঠিন সময় মোকাবিলার শক্তি অর্জন করতে পারে।

শোকবার্তায় আহতদের দ্রুত সুস্থতা কামনা করে মিয়া গোলাম পরওয়ার বলেন, যারা দুর্ঘটনায় দগ্ধ ও আহত হয়েছেন, তাদের সর্বোচ্চ চিকিৎসাসেবা নিশ্চিত করা প্রয়োজন।

এ সময় ভারতে অবস্থিত বাংলাদেশ মিশন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, নিহতদের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনার পাশাপাশি আহতদের প্রয়োজনীয় চিকিৎসা সহায়তা নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা উচিত।

জনপ্রিয় সংবাদ

নোবিপ্রবি রোভার স্কাউট গ্রুপে সিনিয়র রোভার মেট ইউসুফ, গার্লস ইন সিনিয়র রোভার মেট ইন্না নির্বাচিত

কলকাতা ও লন্ডনের ঘটনায় ১০ বাংলাদেশির প্রাণহানিতে- জামায়াতের শোক

প্রকাশের সময়ঃ ০৯:০৭:৫১ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬