ঢাকা ১২:২২ পূর্বাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]

আন্দালিভ রহমান পার্থ মন্ত্রী হওয়ায় ভোলায় আনন্দের জোয়ার

  • অধিকার ডেস্কঃ
  • প্রকাশের সময়ঃ ১০:৫২:১৫ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬
  • ১২৩৫ Time View

আন্দালিভ রহমান পার্থ মন্ত্রী হওয়ায় ভোলা শহরে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেন দলীয় নেতাকর্মীরা।

বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ও ভোলা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থ মন্ত্রী হিসেবে দায়িত্ব পাওয়ায় ভোলায় আনন্দের পরিবেশ সৃষ্টি হয়েছে। দলের নেতাকর্মী, সমর্থক ও সাধারণ মানুষের মধ্যে দেখা দিয়েছে উচ্ছ্বাস।

শুক্রবার বিকেলে আন্দালিভ রহমান পার্থ মন্ত্রী হচ্ছেন—এ খবর ছড়িয়ে পড়ার পর ভোলা শহরসহ বিভিন্ন এলাকায় দলীয় নেতাকর্মীরা আনন্দ মিছিল করেন। এ সময় মিষ্টি বিতরণ ও একে অপরকে শুভেচ্ছা জানান তারা। সামাজিক যোগাযোগমাধ্যমেও পার্থকে অভিনন্দন জানিয়ে বিভিন্ন পোস্ট দিতে দেখা যায়।

স্থানীয় নেতাকর্মীরা জানান, দীর্ঘদিন ধরে ভোলার মানুষের প্রত্যাশা ছিল জেলার একজন যোগ্য ও জনপ্রিয় নেতা জাতীয় পর্যায়ে গুরুত্বপূর্ণ দায়িত্বে আসবেন। আন্দালিভ রহমান পার্থ মন্ত্রী হওয়ায় সেই প্রত্যাশা আরও বেড়েছে।

তাদের আশা, মন্ত্রিত্বের দায়িত্ব পাওয়ার পর ভোলার যোগাযোগব্যবস্থার উন্নয়ন, নদীভাঙন ও জলাবদ্ধতা নিরসন, বিদ্যুৎ ও গ্যাস সংকটসহ জেলার বিভিন্ন সমস্যা সমাধানে তিনি কার্যকর ভূমিকা রাখবেন।

উল্লেখ্য, ২০২৬ সালের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোলা-১ আসন থেকে দ্বিতীয়বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থ।

জনপ্রিয় সংবাদ

আন্দালিভ রহমান পার্থ মন্ত্রী হওয়ায় ভোলায় আনন্দের জোয়ার

প্রকাশের সময়ঃ ১০:৫২:১৫ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬