ঢাকা ০২:১৬ পূর্বাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
বিএসটিআইয়ের ৮৭১ লাইসেন্সধারী প্রতিষ্ঠান, জনবল সংকটেও চলছে নজরদারি গ্রামবাসী ও বিএনপি নেতার উদ্যোগে নতুন ঘর পেলেন অসহায় অপেজান হুমায়ুন কবির পররাষ্ট্র প্রতিমন্ত্রী হওয়ায় সিলেটে ছাত্রদলের আনন্দ মিছিল রাজধানীসহ সারাদেশে বেড়েছে লোডশেডিং, বিদ্যুৎ ঘাটতি ১,৯০০ মেগাওয়াটের বেশি দেশে বাড়ছে ‘কুশ’ মাদকের বিস্তার, থাইল্যান্ডকেন্দ্রিক ত্রিদেশীয় চক্রের সন্ধান জয়পুরহাটে অনলাইন জুয়ার মাস্টার এজেন্ট গ্রেফতার, জব্দ ১৯ স্মার্টফোন ও ১ হাজার সিম কুমিল্লায় ৬ ভারতীয় মোটরসাইকেলসহ গ্রেফতার ৯ চুয়াডাঙ্গায় দুই পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার, আদালতে ২ বছরের কারাদণ্ড সৌদি থেকে দেশে ফেরার প্রস্তুতি, কেনাকাটা শেষ করেই কুমিল্লার প্রবাসীর মৃত্যু বিয়ানীবাজারে নৌকাবাইচ বন্ধের প্রচারণা, ‘তৌহিদী জনতা’ কারা খতিয়ে দেখছে প্রশাসন

কয়রায় নৌকাডুবি, ৯ পর্যটককে উদ্ধার করল নৌ-পুলিশ

  • অধিকার ডেস্কঃ
  • প্রকাশের সময়ঃ ১০:৪৫:৪০ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬
  • ১২৩৯ Time View

খুলনার কয়রায় রাই নদীতে নৌকাডুবির পর নয় পর্যটককে উদ্ধার করে নৌ-পুলিশ।

খুলনার কয়রা উপজেলার সিংহেরটেক এলাকায় রাই নদীতে পর্যটকবাহী একটি কাঠের ইঞ্জিনচালিত নৌকা ডুবে গেছে। এ সময় নৌকায় থাকা মাঝিসহ নয়জনকে জীবিত উদ্ধার করেছে নৌ-পুলিশ।

শুক্রবার (২১ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে সিংহেরটেক এলাকায় এ ঘটনা ঘটে।

নৌ-পুলিশ সূত্রে জানা গেছে, আংটিহারা নৌ-পুলিশ ফাঁড়ির একটি টহল দল নদীতে দায়িত্ব পালন করছিল। এ সময় জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে খবর আসে, সিংহেরটেক এলাকায় কয়েকজন পর্যটকসহ একটি কাঠের ইঞ্জিনচালিত নৌকা রাই নদীতে ডুবে গেছে।

খবর পেয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের অবহিত করে দ্রুত ঘটনাস্থলের দিকে রওনা হয় টহল দল। আংটিহারা নৌ-পুলিশ ফাঁড়ির এসআই এস এম দিদারুল ইসলামের নেতৃত্বে এএসআই মোহাম্মদ সাদ্দাম হোসেনসহ পুলিশের সদস্যরা উদ্ধার অভিযানে অংশ নেন।

ঘটনাস্থলে পৌঁছে পুলিশ দেখতে পায়, তিনজন নৌকাটি ধরে নদীতে ভাসছিলেন। অন্য ছয়জন নদীর মধ্যে থাকা গাছের ডাল আঁকড়ে ধরে ছিলেন। পরে নৌ-পুলিশ সদস্যরা দ্রুত তাদের উদ্ধার করে টহল নৌকায় তুলে নেন।

উদ্ধার হওয়া ব্যক্তিরা হলেন—সাতক্ষীরার শ্যামনগর উপজেলার নাপিতখালী এলাকার নৌকার মাঝি কিসমত আলী (৪৮), নাঈম হোসেন (২২), রাকিবুল হাসান (১৮), মো. আশিক (২৫), মো. পলাশ হোসেন (২৩), মো. শাহীন (২৫), ইমামুল হোসেন (২৫) এবং যশোরের বেনাপোল পৌরসভার কাগজপুকুর এলাকার মো. গালিব (২৫) ও মো. আব্দুল্যাহ (২২)।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা পুলিশকে জানান, শুক্রবার দুপুর আড়াইটার দিকে শ্যামনগরের নাপিতখালী এলাকা থেকে আংটিহারা ও সুন্দরবনের আশপাশের এলাকা ঘুরতে নৌকায় যাত্রা করেন। ঘোরাঘুরি শেষে বিকেল সোয়া ৫টার দিকে সিংহেরটেক এলাকায় রাই নদীর মাঝামাঝি পৌঁছালে হঠাৎ নৌকার নিয়ন্ত্রণ হারিয়ে যায়। একপর্যায়ে নৌকাটি ডুবে যায়।

আংটিহারা নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. ফারুক হোসেন জানান, খবর পাওয়ার পর দ্রুত ঘটনাস্থলে টহল দল পাঠানো হয়। উদ্ধারকারী দলের তৎপরতায় নয়জনকেই দ্রুত উদ্ধার করা সম্ভব হয়েছে। এ ঘটনায় কেউ হতাহত বা নিখোঁজ হননি।

জনপ্রিয় সংবাদ

বিএসটিআইয়ের ৮৭১ লাইসেন্সধারী প্রতিষ্ঠান, জনবল সংকটেও চলছে নজরদারি

কয়রায় নৌকাডুবি, ৯ পর্যটককে উদ্ধার করল নৌ-পুলিশ

প্রকাশের সময়ঃ ১০:৪৫:৪০ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬