ঢাকা ০৪:২২ পূর্বাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
একসঙ্গে নিভল পাঁচ শিশুর প্রাণের প্রদীপ- পাশাপাশি কবরে শায়িত যাত্রাবাড়ী থানা থেকে পালানো নারী আসামি কেরানীগঞ্জে আটক রংপুরে ৪ খুন-গাফিলতির কোন সুযোগ নেই, আশ্বাস নতুন পুলিশ কমিশনারের নেপালের ভয়াবহ অভিজ্ঞতার কথা জানালেন- দেশে ফিরে অপু বিশ্বাস টঙ্গীতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, পুলিশের সাঁড়াশি অভিযানে আটক ৩ গাজীপুরে চাইনিজ কুড়াল দিয়ে শ্বশুরকে কুপিয়ে হত্যা রূপগঞ্জে পরিত্যক্ত ভবন থেকে ৫ পাইপগান ও সাড়ে ৪ কেজি গাঁজা উদ্ধার দুর্গাপুরে চুরির অভিযোগে কিশোরকে গাছে বেঁধে নির্যাতন, ভিডিও ভাইরাল কারওয়ান বাজারে বৈদ্যুতিক খুঁটিতে অগ্নিকাণ্ড, স্থানীয়দের তৎপরতায় নিয়ন্ত্রণ গোপালগঞ্জে মাইক্রোবাস-মোটরসাইকেল-বাসের ত্রিমুখী সংঘর্ষে আহত ৪০

জমিতে পানি দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে বাবা-ছেলের মৃত্যু

  • অধিকার ডেস্কঃ
  • প্রকাশের সময়ঃ ১২:২৫:২০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬
  • ১২৪০ Time View

গোপালগঞ্জে কৃষিজমিতে পানি দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বাবা ও ছেলের মৃত্যু হয়েছে।

গোপালগঞ্জে কৃষিজমিতে পানি দেওয়ার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বাবা ও ছেলের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে সদর উপজেলার জালালাবাদ ইউনিয়নের চর বড়ফা গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহতরা হলেন চর বড়ফা গ্রামের মৃত সামচু খাঁর ছেলে এনায়েত খাঁ (৪০) এবং তাঁর ছেলে মেহেদী হাসান খাঁ (১০)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকালে বাড়ি থেকে বৈদ্যুতিক সংযোগ নিয়ে মোটরের মাধ্যমে কৃষিজমিতে পানি দিতে যান এনায়েত খাঁ। এ সময় তাঁর সঙ্গে ছেলে মেহেদী হাসানও ছিল।

মোটরে বিদ্যুতের সংযোগ দেওয়ার সময় অসাবধানতাবশত এনায়েত খাঁ বিদ্যুৎস্পৃষ্ট হন বলে জানা গেছে। বাবাকে বাঁচাতে এগিয়ে গেলে ছেলে মেহেদী হাসানও বিদ্যুতের সংস্পর্শে আসে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ ও স্থানীয়রা।

পরে এনায়েত খাঁর স্ত্রী ঘটনাস্থলে গিয়ে বাবা ও ছেলেকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে স্বজনরা তাঁদের উদ্ধার করে দ্রুত গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।

হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক বাবা ও ছেলেকে মৃত ঘোষণা করেন।

গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের মেডিকেল অফিসার এ কে এম সিরাজুল ইসলাম জানান, বিদ্যুৎস্পৃষ্ট অবস্থায় বাবা ও ছেলেকে হাসপাতালে আনা হয়েছিল। পরীক্ষা-নিরীক্ষার পর তাঁদের মৃত ঘোষণা করা হয়। হাসপাতালে নেওয়ার আগেই তাঁদের মৃত্যু হয়েছিল বলে জানান তিনি।

গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম বলেন, নিজেদের কৃষিজমিতে পানি দেওয়ার সময় বাবা ও ছেলে বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁদের মৃত ঘোষণা করেন।

স্বজনদের আবেদনের পর ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দুটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।

জনপ্রিয় সংবাদ

একসঙ্গে নিভল পাঁচ শিশুর প্রাণের প্রদীপ- পাশাপাশি কবরে শায়িত

জমিতে পানি দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে বাবা-ছেলের মৃত্যু

প্রকাশের সময়ঃ ১২:২৫:২০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬