
নারায়ণগঞ্জের রূপগঞ্জে একটি পরিত্যক্ত ভবনে অভিযান চালিয়ে পাঁচটি পাইপগান, তিন রাউন্ড গুলির খোসা এবং সাড়ে চার কেজি গাঁজা উদ্ধার করেছে র্যাব-১১।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) দিবাগত রাত ৩টার দিকে উপজেলার তারাবো এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হয়।
র্যাব-১১-এর সিপিএসসির একটি আভিযানিক দল ওই এলাকায় পৌঁছালে আইন-শৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে কয়েকজন ব্যক্তি ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরবর্তীতে পরিত্যক্ত ভবনটিতে তল্লাশি চালিয়ে পাঁচটি পাইপগান, তিন রাউন্ড গুলির খোসা এবং চার কেজি ৭০০ গ্রাম গাঁজা পরিত্যক্ত অবস্থায় খুঁজে পাওয়া যায়।
র্যাব সূত্রে জানা গেছে, উদ্ধারকৃত অস্ত্র, গুলির খোসা ও গাঁজা পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য রূপগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। অবৈধ অস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধারে র্যাব-১১-এর অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে বাহিনীটি।
অধিকার ডেস্কঃ 























