ঢাকা ০৭:১০ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
সারের কোনো সংকট নেই দেশে , সমস্যা বিতরণে: পানিসম্পদ প্রতিমন্ত্রী গরমে ঠান্ডা স্বস্তি, ঘরেই সহজে বানান সুস্বাদু ডাবের পুডিং ফিফার সব নিষেধাজ্ঞা কাটিয়ে দলবদলে ফিরল বসুন্ধরা কিংস একসঙ্গে নিভল পাঁচ শিশুর প্রাণের প্রদীপ- পাশাপাশি কবরে শায়িত যাত্রাবাড়ী থানা থেকে পালানো নারী আসামি কেরানীগঞ্জে আটক রংপুরে ৪ খুন-গাফিলতির কোন সুযোগ নেই, আশ্বাস নতুন পুলিশ কমিশনারের নেপালের ভয়াবহ অভিজ্ঞতার কথা জানালেন- দেশে ফিরে অপু বিশ্বাস টঙ্গীতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, পুলিশের সাঁড়াশি অভিযানে আটক ৩ গাজীপুরে চাইনিজ কুড়াল দিয়ে শ্বশুরকে কুপিয়ে হত্যা রূপগঞ্জে পরিত্যক্ত ভবন থেকে ৫ পাইপগান ও সাড়ে ৪ কেজি গাঁজা উদ্ধার

গরমে ঠান্ডা স্বস্তি, ঘরেই সহজে বানান সুস্বাদু ডাবের পুডিং

গরমের দিনে ঘরে সহজেই তৈরি করতে পারেন ঠান্ডা ও সুস্বাদু ডাবের পুডিং

প্রচণ্ড গরমে ঠান্ডা ও ভিন্ন স্বাদের কোনো মিষ্টান্ন খেতে চাইলে ঘরেই তৈরি করতে পারেন ডাবের পুডিং। খুব বেশি উপকরণের প্রয়োজন নেই, আবার অল্প সময় ও সহজ কয়েকটি ধাপেই তৈরি করা যায় মজাদার এই ডেজার্ট।

রন্ধনশিল্পী আফসানা মিমির দেওয়া রেসিপি অনুযায়ী জেনে নিন ডাবের পুডিং তৈরির সহজ পদ্ধতি।

যা যা লাগবে

ডাবের পানি – ২ কাপ
ডাবের শাঁস – ১ কাপ
চিনি – স্বাদমতো
আগার আগার পাউডার – ১ টেবিল চামচ

যেভাবে তৈরি করবেন

প্রথমে একটি পাত্রে ডাবের পানি, স্বাদ অনুযায়ী চিনি এবং আগার আগার পাউডার নিন। সব উপকরণ ভালোভাবে মিশিয়ে মাঝারি আঁচে চুলায় বসান।

প্রায় ৩ থেকে ৫ মিনিট নেড়ে নেড়ে রান্না করুন, যাতে আগার আগার ভালোভাবে গলে যায়। এরপর চুলা থেকে পাত্রটি নামিয়ে কিছুক্ষণ ঠান্ডা হতে দিন।

মিশ্রণটি সামান্য ঠান্ডা হলে এর সঙ্গে ছোট ছোট টুকরা করে রাখা ডাবের শাঁস মিশিয়ে নিন। এরপর পছন্দের মোল্ড বা ছোট বাটিতে মিশ্রণটি ঢেলে দিন।

প্রথমে কিছু সময় স্বাভাবিক তাপমাত্রায় রেখে দিন। এরপর ফ্রিজে ২ থেকে ৩ ঘণ্টা রাখুন।

পুডিং ভালোভাবে জমে গেলে মোল্ড থেকে বের করে ঠান্ডা অবস্থায় পরিবেশন করুন। গরমের দিনে পরিবারের সবার জন্য হতে পারে এটি সহজ ও সুস্বাদু একটি ঘরোয়া ডেজার্ট।

জনপ্রিয় সংবাদ

সারের কোনো সংকট নেই দেশে , সমস্যা বিতরণে: পানিসম্পদ প্রতিমন্ত্রী

গরমে ঠান্ডা স্বস্তি, ঘরেই সহজে বানান সুস্বাদু ডাবের পুডিং

প্রকাশের সময়ঃ ০৩:৪১:২২ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬