ঢাকা ০৪:২৩ পূর্বাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
একসঙ্গে নিভল পাঁচ শিশুর প্রাণের প্রদীপ- পাশাপাশি কবরে শায়িত যাত্রাবাড়ী থানা থেকে পালানো নারী আসামি কেরানীগঞ্জে আটক রংপুরে ৪ খুন-গাফিলতির কোন সুযোগ নেই, আশ্বাস নতুন পুলিশ কমিশনারের নেপালের ভয়াবহ অভিজ্ঞতার কথা জানালেন- দেশে ফিরে অপু বিশ্বাস টঙ্গীতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, পুলিশের সাঁড়াশি অভিযানে আটক ৩ গাজীপুরে চাইনিজ কুড়াল দিয়ে শ্বশুরকে কুপিয়ে হত্যা রূপগঞ্জে পরিত্যক্ত ভবন থেকে ৫ পাইপগান ও সাড়ে ৪ কেজি গাঁজা উদ্ধার দুর্গাপুরে চুরির অভিযোগে কিশোরকে গাছে বেঁধে নির্যাতন, ভিডিও ভাইরাল কারওয়ান বাজারে বৈদ্যুতিক খুঁটিতে অগ্নিকাণ্ড, স্থানীয়দের তৎপরতায় নিয়ন্ত্রণ গোপালগঞ্জে মাইক্রোবাস-মোটরসাইকেল-বাসের ত্রিমুখী সংঘর্ষে আহত ৪০

ফিফা সভাপতির পাশে সৌদি আরব, বিতর্কের মধ্যেও ইনফান্তিনোকে সমর্থন

  • অধিকার ডেস্কঃ
  • প্রকাশের সময়ঃ ১২:৫১:০৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬
  • ১২৩৮ Time View

বিতর্কের মধ্যেও ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর প্রতি সমর্থন জানিয়েছে সৌদি আরব ফুটবল ফেডারেশন।

বিশ্বকাপসহ ফিফার বড় টুর্নামেন্টের বাণিজ্যিক অংশীদারত্ব বেসরকারি বিনিয়োগকারীদের কাছে বিক্রির পরিকল্পনা নিয়ে বিতর্কের মধ্যেই ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর প্রতি সমর্থন জানিয়েছে সৌদি আরব ফুটবল ফেডারেশন (এসএএফএফ)।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) দেওয়া এক বিবৃতিতে সৌদি ফুটবল ফেডারেশন জানায়, ফিফা সভাপতি ও মহাসচিবের সাম্প্রতিক যৌথ খোলা চিঠিতে ভুল স্বীকার, দুঃখ প্রকাশ এবং বিতর্কিত ফিফা ফরোয়ার্ড এন্টারপ্রাইজ (এফএফই) পরিকল্পনা বাস্তবায়ন না করার সিদ্ধান্তকে তারা স্বাগত জানায়।

একই সঙ্গে ফুটবলের সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন পক্ষের মধ্যে সরাসরি আলোচনার মাধ্যমে পারস্পরিক আস্থা ও ঐক্য ফিরিয়ে আনার আহ্বান জানিয়েছে সৌদি ফেডারেশন।

বিবৃতিতে বলা হয়, বর্তমান পরিস্থিতিতে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো এবং সংস্থাটির নেতৃত্বের নেওয়া উদ্যোগকে সমর্থন করছে সৌদি আরব ফুটবল ফেডারেশন। ফুটবল পরিবারের ঐক্য বজায় রাখা এবং সবার স্বার্থে খেলাটির উন্নয়নে এসব উদ্যোগ অব্যাহত থাকা প্রয়োজন।

আন্তর্জাতিক ফুটবলে সৌদি আরবের ক্রমবর্ধমান প্রভাবের কারণে দেশটির এই অবস্থানকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। ২০৩৪ সালের পুরুষ বিশ্বকাপের আয়োজক দেশ সৌদি আরব। পাশাপাশি দেশটির পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ড (পিআইএফ) ২০২৫ সালের ক্লাব বিশ্বকাপে ফিফার বাণিজ্যিক অংশীদার ছিল। সাম্প্রতিক বছরগুলোতে বিশ্ব ফুটবলে সৌদি আরবের বিনিয়োগ ও সম্পৃক্ততাও উল্লেখযোগ্যভাবে বেড়েছে।

ইনফান্তিনোর নেতৃত্বের প্রশংসা করে সৌদি ফেডারেশন বলেছে, গত তিনটি বিশ্বকাপ দেখিয়েছে যে ফুটবলের সঙ্গে সংশ্লিষ্ট সবাই একসঙ্গে কাজ করলে এই খেলায় বড় ধরনের অগ্রগতি সম্ভব। বিশ্বব্যাপী ফুটবলের উন্নয়নে প্রায় এক দশক ধরে ইনফান্তিনোর ভূমিকারও স্বীকৃতি পাওয়া উচিত বলে মন্তব্য করেছে সংস্থাটি।

তবে ইনফান্তিনোর নেতৃত্ব নিয়ে বিতর্ক পুরোপুরি কাটেনি। ফিফার টুর্নামেন্টগুলোর বাণিজ্যিক স্বত্ব নিয়ে কাজ করা একটি প্রতিষ্ঠানের ২০ শতাংশ অংশীদারত্ব বিক্রির পরিকল্পনা করেছিলেন তিনি। ‘ফিফা ফরোয়ার্ড এন্টারপ্রাইজ’ নামে পরিচিত ওই প্রস্তাবটি বিভিন্ন মহলে ব্যাপক বিরোধিতার মুখে পড়ে। শেষ পর্যন্ত পরিকল্পনাটি বাতিল করা হয়।

এ ঘটনার পর ফিফা সভাপতির নেতৃত্ব নিয়ে সমালোচনা আরও জোরালো হয়েছে। আগামী মার্চে মরক্কোর রাবাতে অনুষ্ঠেয় নির্বাচনে চতুর্থ ও শেষ মেয়াদের জন্য প্রার্থী হওয়ার পরিকল্পনা রয়েছে ইনফান্তিনোর।

এরই মধ্যে কয়েকটি সদস্যদেশ তার প্রতি সমর্থন প্রত্যাহার করেছে বলে জানা গেছে। পাশাপাশি ইউরোপিয়ান ফুটবল সংস্থা, এশিয়ান ফুটবল কনফেডারেশন এবং উত্তর ও মধ্য আমেরিকা ও ক্যারিবিয়ান অঞ্চলের ফুটবল সংস্থাগুলোর মধ্যেও তার পদত্যাগের দাবি নিয়ে আলোচনা চলছে।

জনপ্রিয় সংবাদ

একসঙ্গে নিভল পাঁচ শিশুর প্রাণের প্রদীপ- পাশাপাশি কবরে শায়িত

ফিফা সভাপতির পাশে সৌদি আরব, বিতর্কের মধ্যেও ইনফান্তিনোকে সমর্থন

প্রকাশের সময়ঃ ১২:৫১:০৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬