ঢাকা ০২:৪৪ পূর্বাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
শিবগঞ্জে নির্যাতিত ও দুঃস্থ নারী-শিশুদের মাঝে বিশেষ অনুদান বিতরণ শিবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে নেশাজাতীয় সিরাপসহ যুবক আটক ময়মনসিংহ আউটার স্টেডিয়াম শহর প্রতিরক্ষা দলের সভাপতি খসরু, সম্পাদক টিটু লক্ষ্মীপুরে জমি বিরোধের জেরে পুকুরে বিষ দিয়ে ১০ লাখ টাকার মাছ নিধনের অভিযোগ ত্রিশালকে ২-১ গোলে হারিয়ে জেলা প্রশাসক গোল্ডকাপের শিরোপা ধরে রাখল ঈশ্বরগঞ্জ বাগাতিপাড়ায় কেক কেটে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন নলডাঙ্গার বারনই নদীতে ভেসে উঠছে শত শত মাছ, বিষক্রিয়া নাকি গ্যাস? যে ৩ অপরাধের পরিণতি হবে ভয়াবহ: কী বলছে হাদিস নাটোরের বাগাতিপাড়ায় মাদক মামলায় গ্রেপ্তার ইউপি সদস্য রেখা বেগম ‘সবুজে সাজাই বাংলাদেশ’ময়মনসিংহ জেলা পুলিশের বৃক্ষরোপণ

শিবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে নেশাজাতীয় সিরাপসহ যুবক আটক

শিবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে জব্দকৃত নেশাজাতীয় সিরাপ ও মোটরসাইকেল।

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্ত এলাকায় পৃথক দুটি অভিযান পরিচালনা করে ১২৬ বোতল ভারতীয় নেশাজাতীয় ‘Eskuf’ সিরাপ ও একটি মোটরসাইকেলসহ এক যুবককে আটক করেছে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)।

বিজিবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (৪ সেপ্টেম্বর) ভোররাতে শিবগঞ্জ সীমান্তবর্তী এলাকায় দুটি পৃথক অভিযান চালানো হয়।

প্রথম অভিযানে সোনামসজিদ বিওপির নায়েক মো. রায়হানুল হকের নেতৃত্বাধীন একটি বিশেষ টহল দল সীমান্ত পিলার ১৮৪/৪-এস থেকে প্রায় ৮০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে শাহাবাজপুর ইউনিয়নের কয়লাবাড়ী ভেহিক্যাল স্ক্যানারের সামনের পাকা সড়কে অভিযান পরিচালনা করে। এ সময় মো. মামুন মিয়া (২৫) নামে এক যুবককে ৩৫ বোতল ভারতীয় নেশাজাতীয় Eskuf সিরাপ ও একটি Pulsar 150cc মোটরসাইকেলসহ হাতেনাতে আটক করা হয়।

আটক মামুন মিয়ার বাড়ি শিবগঞ্জ উপজেলার পিরোজপুর গ্রামে।

অন্যদিকে চৌকা বিওপির হাবিলদার মো. রফিকুল ইসলামের নেতৃত্বে পরিচালিত দ্বিতীয় অভিযানে সীমান্ত পিলার ১৭৭/২-এস থেকে প্রায় ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বিনোদপুর ইউনিয়নের বিশ্বনাথপুর গ্রামের ঘেরার মাঠ এলাকা থেকে মালিকবিহীন অবস্থায় আরও ৯১ বোতল ভারতীয় নেশাজাতীয় Eskuf সিরাপ জব্দ করা হয়।

দুটি পৃথক অভিযানে জব্দকৃত নেশাজাতীয় সিরাপ ও মোটরসাইকেলের মোট সিজার মূল্য দাঁড়িয়েছে ২ লাখ ৫০ হাজার ৪০০ টাকা।

এ ঘটনায় আটক ব্যক্তি এবং জব্দকৃত নেশাজাতীয় সিরাপ ও মোটরসাইকেলের বিরুদ্ধে বিজিবির পক্ষ থেকে আইনগত ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চলমান রয়েছে।

এ বিষয়ে মহানন্দা ব্যাটালিয়নের (৫৯ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী, এসজিপি, বিএফএম, পিএসসি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দেশের যুবসমাজ ও ভবিষ্যৎ প্রজন্মকে মাদকের ভয়াবহ থাবা থেকে রক্ষায় বিজিবি জিরো টলারেন্স নীতিতে অটল থেকে কাজ করে যাচ্ছে। তিনি আরও জানান, সব ধরনের চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

জনপ্রিয় সংবাদ

শিবগঞ্জে নির্যাতিত ও দুঃস্থ নারী-শিশুদের মাঝে বিশেষ অনুদান বিতরণ

শিবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে নেশাজাতীয় সিরাপসহ যুবক আটক

প্রকাশের সময়ঃ ০১:৪০:৩০ পূর্বাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬