ঢাকা ০৮:৫৯ পূর্বাহ্ন, রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
বাগেরহাটে নসিমনের সঙ্গে দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩ গাজীপুরে চকলেটের প্রলোভনে শিশু অপহরণচেষ্টা, আনসার সদস্যদের তৎপরতায় উদ্ধার লক্ষ্মীপুরে যুবদলকর্মীকে অচেতন করে ব্লেড দিয়ে শরীরে জখম দেশের অর্থনীতি একাধিক চ্যালেঞ্জের মধ্য দিয়ে যাচ্ছে: অর্থমন্ত্রী নিজেদের কর্মকাণ্ডের জন্য জনগণের কাছে জবাবদিহি করা সরকারের দায়িত্ব: ড. মঈন খান ভৈরবে প্রবাসী যুবকের বিরুদ্ধে মিথ্যা মামলা ও চাঁদা দাবির প্রতিবাদে সংবাদ সম্মেলন গাজীপুরে পোশাক কারখানায় অগ্নিকাণ্ড, ধোঁয়ায় অসুস্থ ৭০ জনকে উদ্ধার পাবনায় রাসায়নিকে তৈরি হচ্ছে নকল দুধ! গোবরাতলায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান সিলেটে ডেঙ্গু নিয়ে বাড়ছে আতঙ্ক

জ্বালানি নিরাপত্তা জোরদারে জাতীয় সমীক্ষা, খোঁজা হবে টেকসই জ্বালানির পথ

  • অধিকার ডেস্কঃ
  • প্রকাশের সময়ঃ ১২:১৭:৩৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬
  • ১২৫২ Time View

বাংলাদেশের দীর্ঘমেয়াদি জ্বালানি নিরাপত্তা ও টেকসই জ্বালানি ব্যবস্থা নিয়ে জাতীয় সমীক্ষার উদ্যোগ নেওয়া হয়েছে।

দেশের দীর্ঘমেয়াদি জ্বালানি নিরাপত্তা নিশ্চিত এবং আরও টেকসই ও স্থিতিশীল জ্বালানি ব্যবস্থায় রূপান্তরের সম্ভাব্য পথ খুঁজতে জাতীয় পর্যায়ে একটি সমীক্ষা চালানোর উদ্যোগ নেওয়া হয়েছে। এ সমীক্ষা যৌথভাবে করবে বিদ্যুৎ বিভাগ, এইচএসবিসি বাংলাদেশ ও দ্য কার্বন ট্রাস্ট।

মঙ্গলবার বিদ্যুৎ বিভাগের নবায়নযোগ্য জ্বালানি উইংয়ের অতিরিক্ত সচিব কে এম আলী রেজার সভাপতিত্বে এ বিষয়ে একটি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কর্মকর্তা ছাড়াও এইচএসবিসি বাংলাদেশ ও দ্য কার্বন ট্রাস্টের প্রতিনিধিরা অংশ নেন।

বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এইচএসবিসি বাংলাদেশ জানায়, সমীক্ষাটির মূল লক্ষ্য হলো বাংলাদেশের জন্য আরও সাশ্রয়ী, নির্ভরযোগ্য ও টেকসই জ্বালানি ব্যবস্থা গড়ে তোলার সম্ভাব্য পথ চিহ্নিত করা।

সমীক্ষার আওতায় দেশের বর্তমান জ্বালানি পরিস্থিতি বিশ্লেষণের পাশাপাশি ভবিষ্যতে বিদ্যুতের চাহিদা কতটা বাড়তে পারে, সেটিও মূল্যায়ন করা হবে। একই সঙ্গে নবায়নযোগ্য জ্বালানি, বিদ্যুৎ সঞ্চয় ব্যবস্থা এবং অন্যান্য স্বল্প-কার্বন প্রযুক্তি দেশের দীর্ঘমেয়াদি অর্থনৈতিক প্রবৃদ্ধি ও জ্বালানি নিরাপত্তায় কীভাবে ভূমিকা রাখতে পারে, তা পর্যালোচনা করা হবে।

বিদ্যুৎ মন্ত্রণালয় জানিয়েছে, ব্যয়-সাশ্রয়ী ও পরিচ্ছন্ন জ্বালানি ব্যবস্থার সম্ভাবনা এবং প্রত্যক্ষ বৈদেশিক বিনিয়োগ আকর্ষণের সুযোগও সমীক্ষায় খতিয়ে দেখা হবে। তথ্য বিশ্লেষণ, সংশ্লিষ্ট অংশীজনদের মতামত এবং সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে ভবিষ্যৎ জ্বালানি পরিকল্পনা প্রণয়নে সহায়তা করবে এই উদ্যোগ।

এ ছাড়া দেশের বিদ্যুৎ খাতকে আরও স্থিতিস্থাপক করার জন্য একটি সম্ভাব্য জ্বালানি রূপান্তর রোডম্যাপ তৈরিতেও সমীক্ষার ফলাফল কাজে লাগতে পারে।

দ্য কার্বন ট্রাস্ট জলবায়ু ও স্বল্প-কার্বন অর্থনীতিতে রূপান্তর নিয়ে কাজ করা একটি আন্তর্জাতিক প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি সরকার, ব্যবসা, আর্থিক প্রতিষ্ঠান, সরকারি সংস্থা ও বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠানের সঙ্গে দীর্ঘদিন ধরে কাজ করছে।

অন্যদিকে জ্বালানি ও জলবায়ু রূপান্তরের বিভিন্ন বিষয়ে সরকার ও সরকারি প্রতিষ্ঠানকে সহায়তা করছে এইচএসবিসি। সমীক্ষার পাশাপাশি পরিকল্পনা বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় সক্ষমতা ও প্রশিক্ষণ দিতে দ্য কার্বন ট্রাস্টের সঙ্গে অংশীদারত্ব করেছে ব্যাংকটি।

বৈঠকে কে এম আলী রেজা বলেন, এই সমীক্ষার মাধ্যমে বিদ্যুৎ উৎপাদনে বাংলাদেশের ভবিষ্যৎ জ্বালানি মিশ্রণের সম্ভাব্য দিকগুলো পর্যালোচনা করা হবে। একই সঙ্গে সাশ্রয়ী, পরিবেশবান্ধব, নির্ভরযোগ্য ও নিরাপদ বিদ্যুৎ ব্যবস্থার জন্য বাস্তবসম্মত পথ খুঁজে বের করার আশাবাদ ব্যক্ত করেন তিনি।

এইচএসবিসি বাংলাদেশের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মাহবুব উর রহমান বলেন, বৈশ্বিক জ্বালানি বাজার বর্তমানে নানা অনিশ্চয়তার মধ্য দিয়ে যাচ্ছে। এমন পরিস্থিতিতে বাংলাদেশের জন্য জাতীয় জ্বালানি সমীক্ষা সময়োপযোগী উদ্যোগ।

তিনি আরও বলেন, টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধি, প্রতিযোগিতা সক্ষমতা ও অর্থনীতির স্থিতিস্থাপকতার জন্য জ্বালানি নিরাপত্তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সমীক্ষার মাধ্যমে সরকারকে দীর্ঘমেয়াদি ও টেকসই জ্বালানি কৌশল তৈরিতে সহযোগিতা করার আশা করছে এইচএসবিসি।

দ্য কার্বন ট্রাস্টের জ্বালানি রূপান্তরবিষয়ক পরিচালক অ্যান্ড্রু লিভার বলেন, জীবাশ্ম জ্বালানি থেকে রূপান্তর, বিদ্যুৎ গ্রিড আধুনিকায়ন এবং নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানোর ক্ষেত্রে তাদের বৈশ্বিক অভিজ্ঞতা রয়েছে। সেই অভিজ্ঞতা কাজে লাগিয়ে বাংলাদেশের জন্য টেকসই ও স্থিতিস্থাপক জ্বালানি ভবিষ্যৎ তৈরিতে সহযোগিতা করতে তারা আগ্রহী।

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে নসিমনের সঙ্গে দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩

জ্বালানি নিরাপত্তা জোরদারে জাতীয় সমীক্ষা, খোঁজা হবে টেকসই জ্বালানির পথ

প্রকাশের সময়ঃ ১২:১৭:৩৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬