ঢাকা ০৮:৫৯ পূর্বাহ্ন, রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
বাগেরহাটে নসিমনের সঙ্গে দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩ গাজীপুরে চকলেটের প্রলোভনে শিশু অপহরণচেষ্টা, আনসার সদস্যদের তৎপরতায় উদ্ধার লক্ষ্মীপুরে যুবদলকর্মীকে অচেতন করে ব্লেড দিয়ে শরীরে জখম দেশের অর্থনীতি একাধিক চ্যালেঞ্জের মধ্য দিয়ে যাচ্ছে: অর্থমন্ত্রী নিজেদের কর্মকাণ্ডের জন্য জনগণের কাছে জবাবদিহি করা সরকারের দায়িত্ব: ড. মঈন খান ভৈরবে প্রবাসী যুবকের বিরুদ্ধে মিথ্যা মামলা ও চাঁদা দাবির প্রতিবাদে সংবাদ সম্মেলন গাজীপুরে পোশাক কারখানায় অগ্নিকাণ্ড, ধোঁয়ায় অসুস্থ ৭০ জনকে উদ্ধার পাবনায় রাসায়নিকে তৈরি হচ্ছে নকল দুধ! গোবরাতলায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান সিলেটে ডেঙ্গু নিয়ে বাড়ছে আতঙ্ক

নিট কাপড় আমদানির সুযোগ ফিরল, পোশাক খাতে শর্ত শিথিল

  • অধিকার ডেস্কঃ
  • প্রকাশের সময়ঃ ১২:৫১:৪৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬
  • ১২৪৬ Time View

নিট কাপড় আমদানির ওপর থাকা নিষেধাজ্ঞা তুলে নিয়েছে সরকার

রপ্তানিমুখী পোশাক ও টেক্সটাইল খাতের কাঁচামাল আমদানিতে আরও কিছু শর্ত শিথিল করেছে সরকার। সংশোধিত ‘আমদানি নীতি আদেশ ২০২৬-২৯’-এ নিট কাপড় আমদানির ওপর থাকা নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে। ফলে এখন থেকে নিটওয়্যার রপ্তানিকারকরা আগের মতো নিট ফেব্রিক আমদানি করতে পারবেন।

বুধবার ‘আমদানি নীতি আদেশ ২০২৬-২৯’-এ সংশোধনী এনে এটি হালনাগাদ করেছে বাণিজ্য মন্ত্রণালয়।

এর আগে আমদানি নীতি আদেশের ২৫ অনুচ্ছেদের ১২ উপ-অনুচ্ছেদে বলা হয়েছিল, ‘নিট ফেব্রিক আমদানি যোগ্য হবে না।’ রপ্তানিমুখী পোশাকশিল্পের উৎপাদন ও রপ্তানি কার্যক্রম সহজ করতে এ বিধান প্রত্যাহারের দাবি জানিয়েছিল বাংলাদেশ গার্মেন্ট ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিজিএমইএ) এবং বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিকেএমইএ)।

এ বিষয়ে বাণিজ্যমন্ত্রীকে চিঠিও দিয়েছিল বিজিএমইএ।

পোশাক খাতে আরও শর্ত শিথিল

সংশোধিত আমদানি নীতিতে পোশাক খাতের কাঁচামাল আমদানিতে আরও কিছু বিধিনিষেধ শিথিল করা হয়েছে। আগের নিয়ম অনুযায়ী গ্রে কাপড় ছাড়া অন্যান্য কাপড় ১৮ দশমিক ২৯ মিটার বা তার বেশি দৈর্ঘ্যের থানে আমদানি করতে হতো। ফলে কাটা বা টুকরো কাপড় আমদানির সুযোগ ছিল না।

নতুন নিয়মে কৃত্রিম তন্তুর সীমলেস স্পোর্টসওয়্যার, উচ্চমূল্যের ফ্যাশন পণ্য এবং ফাংশনাল পোশাক তৈরির কাপড় আকৃতি ও আকার নির্বিশেষে আমদানি করা যাবে। তবে এসব ক্ষেত্রে বিজিএমইএ অথবা বিকেএমইএর সুপারিশ নিতে হবে।

এ ছাড়া বিনামূল্যে আমদানির বা এফওসি তালিকায় কটন, ম্যান-মেড ফাইবার ও সিনথেটিক ফেব্রিক্সের পাশাপাশি ‘অন্যান্য উপকরণ’ যুক্ত করা হয়েছে।

বিশেষায়িত টেক্সটাইল ও হোসিয়ারি পণ্যের কাঁচামালের পরিমাণ এখন ইউডি বা ইউপি অনুযায়ী নির্ধারণ করা হবে।

সুতা ও নিটেড কাপড় আমদানিতেও অনুমতির বাধা কমল

নতুন বিধানে হোসিয়ারি ও নিটেড পোশাক তৈরির জন্য সুতা ও নিটেড কাপড় আমদানিতে বাণিজ্য মন্ত্রণালয়ের অনুমতির শর্তও তুলে নেওয়া হয়েছে।

এর আগে গত ২৫ আগস্ট ঋণপত্র বা এলসি খোলার কড়াকড়ি শিথিল, আমদানি প্রক্রিয়া সহজ করা এবং মুক্ত বাণিজ্য নীতিকে গুরুত্ব দিয়ে ‘আমদানি নীতি আদেশ ২০২৬-২৯’ জারি করেছিল সরকার।

নতুন আমদানি নীতিতে বাণিজ্য প্রক্রিয়া আধুনিকীকরণ, ব্যাংকিং জটিলতা কমানো, বিনিয়োগ আকর্ষণ এবং এলডিসি থেকে উত্তরণের পর বৈশ্বিক বাণিজ্যব্যবস্থার সঙ্গে সামঞ্জস্য বজায় রাখার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

নিট কাপড় আমদানির নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং পোশাক খাতের অন্যান্য কাঁচামাল আমদানিতে শর্ত শিথিলের ফলে রপ্তানিমুখী পোশাক ও টেক্সটাইল শিল্পের কাঁচামাল সংগ্রহ আরও সহজ হবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে নসিমনের সঙ্গে দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩

নিট কাপড় আমদানির সুযোগ ফিরল, পোশাক খাতে শর্ত শিথিল

প্রকাশের সময়ঃ ১২:৫১:৪৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬