ঢাকা ০৩:৪০ অপরাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
ইতালির লুক্কা চলচ্চিত্র উৎসবে সেরা সিনেমা বাংলাদেশের ‘মাস্টার’ তুরস্কের সঙ্গে এফটিএ আলোচনা এগিয়ে নিতে চায় বাংলাদেশ শিক্ষক দিবসে সিলন টি’র ‘জীবন জুড়ে শিক্ষকের রেশ’ ক্যাম্পেইন এলপিজির দাম কেন বাড়ল? কারণ জানাল বিইআরসি চুয়াডাঙ্গায় রাতে ৭০০ কলাগাছ কেটে দিল দুর্বৃত্তরা, ক্ষতি ৮ লাখ টাকা অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠক চৌহদিটোলায় ডেঙ্গু প্রতিরোধে পৌরসভার টিম ৪ এর বিশেষ অভিযান ইবিতে ডেঙ্গু প্রতিরোধে র‍্যালি ও পরিচ্ছন্নতা অভিযান ময়মনসিংহ মেডিকেলে ডেঙ্গু শক সিনড্রোমে আরও একজনের মৃত্যু বাগাতিপাড়ায় আগাম খেজুর গুড় তৈরির প্রস্তুতি, গাছ ঝোড়ায় ব্যস্ত গাছিরা

শিক্ষক দিবসে সিলন টি’র ‘জীবন জুড়ে শিক্ষকের রেশ’ ক্যাম্পেইন

  • অধিকার ডেস্কঃ
  • প্রকাশের সময়ঃ ০২:৫৩:০৪ অপরাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২৬
  • ১২৩৩ Time View

শিক্ষক দিবস উপলক্ষে ‘জীবন জুড়ে শিক্ষকের রেশ’ ক্যাম্পেইন চালু করেছে সিলন টি

৫ অক্টোবর আন্তর্জাতিক শিক্ষক দিবস উপলক্ষে ‘জীবন জুড়ে শিক্ষকের রেশ’ শিরোনামে বিশেষ ক্যাম্পেইন চালু করেছে বাংলাদেশের চা ব্র্যান্ড সিলন টি। শিক্ষকের বলা কোনো কথা, দেওয়া অনুপ্রেরণা কিংবা দেখানো পথ কীভাবে একজন মানুষের জীবনে দীর্ঘদিন প্রভাব ফেলে, সেই বিষয়টিই ক্যাম্পেইনের মাধ্যমে তুলে ধরা হয়েছে।

ব্র্যান্ডটির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শিক্ষক দিবস উপলক্ষে এবার প্রচলিত পণ্য বা বিক্রয়কেন্দ্রিক প্রচারের পরিবর্তে শিক্ষক-শিক্ষার্থীর সম্পর্ক এবং পুরোনো স্মৃতিকে সামনে আনা হয়েছে। বাস্তব জীবনের নানা অভিজ্ঞতা থেকে অনুপ্রাণিত ছয়টি রূপক গল্পের মাধ্যমে একজন শিক্ষকের বহুমাত্রিক প্রভাব তুলে ধরা হয়েছে।

ক্যাম্পেইনের ‘পেপার প্লেন’ গল্পে একজন শিক্ষার্থীর ভয় কাটিয়ে আত্মবিশ্বাসী হয়ে ওঠার বিষয়টি উঠে এসেছে। ‘হাতেখড়ি’ গল্পে তুলে ধরা হয়েছে একটি নতুন পথচলার সূচনাকে।

অন্যদিকে ‘সা রে গা মা পা’ গল্পে পড়াশোনার বাইরেও শিক্ষার্থীর প্রতিভা শনাক্ত করে তাকে এগিয়ে দেওয়ার ক্ষেত্রে শিক্ষকের ভূমিকা দেখানো হয়েছে। ‘জুলিয়াস সিজার’ গল্পের কেন্দ্রবিন্দু আত্মবিশ্বাস গড়ে তোলা।

‘হারমোনিয়াম ফর সেল’ গল্পে পুরোনো শেখা গান এবং সেই শেখানোর সঙ্গে জড়িয়ে থাকা শিক্ষকের স্মৃতিকে সামনে আনা হয়েছে। আর ‘নস্টালজিয়া’ গল্পের মাধ্যমে ব্যস্ত জীবনের আড়ালে হারিয়ে যাওয়া স্কুল ও কলেজজীবনের দিনগুলোর কথা মনে করিয়ে দেওয়া হয়েছে।

ক্যাম্পেইনের মূল গল্পগুলো প্রকাশের আগে বিভিন্ন টিজার প্রকাশ করে দর্শকদের মধ্যে আগ্রহ তৈরি করা হয়। পরে ধারাবাহিকভাবে গল্পগুলো প্রকাশিত হলে দর্শকদের অনেকেই নিজেদের জীবনের শিক্ষক ও শিক্ষা-স্মৃতির কথা মন্তব্য এবং শেয়ারের মাধ্যমে তুলে ধরেন।

কারও মনে পড়ে যায় স্কুলজীবনের কোনো শিক্ষককে, আবার কেউ স্মরণ করেন কলেজজীবনে প্রভাব রাখা কোনো শিক্ষকের কথা। এভাবে গল্পগুলো শুধু একটি প্রচারণার অংশ না থেকে দর্শকদের ব্যক্তিগত স্মৃতির সঙ্গেও সংযোগ তৈরি করে।

সিলন টি জানিয়েছে, ক্যাম্পেইনে পণ্য বা সরাসরি বাণিজ্যিক বার্তার পরিবর্তে মানুষের আবেগ ও ব্যক্তিগত অভিজ্ঞতাকে প্রাধান্য দেওয়া হয়েছে। শিক্ষক দিবসে শুধু শুভেচ্ছা জানানোর বদলে জীবনের গুরুত্বপূর্ণ সময়ে পাশে থাকা শিক্ষকদের স্মরণ করিয়ে দেওয়াই ছিল উদ্যোগটির অন্যতম উদ্দেশ্য।

ক্যাম্পেইনের মাধ্যমে দর্শকদের নিজেদের জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা শিক্ষকদের গল্প শেয়ার করার আহ্বানও জানানো হয়েছে। নির্বাচিত ১০ জন অংশগ্রহণকারী ও তাঁদের শিক্ষকের জন্য রাখা হয়েছে বিশেষ উপহার।

এ ছাড়া পুরোনো কোনো শিক্ষকের সঙ্গে যোগাযোগের বিষয়টিকেও উৎসাহিত করা হয়েছে। সম্ভব হলে ফোন করে বা যোগাযোগের মাধ্যমে সেই শিক্ষককে মনে করার আহ্বান জানানো হয়েছে। ফলে উদ্যোগটি সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্টে সীমাবদ্ধ না থেকে বাস্তব জীবনে শিক্ষক-শিক্ষার্থীর পুরোনো সম্পর্ককে আবারও সামনে আনার সুযোগ তৈরি করেছে।

‘জীবন জুড়ে শিক্ষকের রেশ’ ক্যাম্পেইনের মূল বার্তা হলো—একজন শিক্ষক হয়তো শিক্ষার্থীর দৈনন্দিন জীবনে সবসময় উপস্থিত থাকেন না, কিন্তু তাঁর বলা একটি কথা, দেওয়া সামান্য সাহস কিংবা শেখানো কোনো বিষয় মানুষের জীবনে দীর্ঘদিন প্রভাব রেখে যেতে পারে।

জনপ্রিয় সংবাদ

ইতালির লুক্কা চলচ্চিত্র উৎসবে সেরা সিনেমা বাংলাদেশের ‘মাস্টার’

শিক্ষক দিবসে সিলন টি’র ‘জীবন জুড়ে শিক্ষকের রেশ’ ক্যাম্পেইন

প্রকাশের সময়ঃ ০২:৫৩:০৪ অপরাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২৬