ঢাকা ০৩:৪৭ অপরাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
ইতালির লুক্কা চলচ্চিত্র উৎসবে সেরা সিনেমা বাংলাদেশের ‘মাস্টার’ তুরস্কের সঙ্গে এফটিএ আলোচনা এগিয়ে নিতে চায় বাংলাদেশ শিক্ষক দিবসে সিলন টি’র ‘জীবন জুড়ে শিক্ষকের রেশ’ ক্যাম্পেইন এলপিজির দাম কেন বাড়ল? কারণ জানাল বিইআরসি চুয়াডাঙ্গায় রাতে ৭০০ কলাগাছ কেটে দিল দুর্বৃত্তরা, ক্ষতি ৮ লাখ টাকা অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠক চৌহদিটোলায় ডেঙ্গু প্রতিরোধে পৌরসভার টিম ৪ এর বিশেষ অভিযান ইবিতে ডেঙ্গু প্রতিরোধে র‍্যালি ও পরিচ্ছন্নতা অভিযান ময়মনসিংহ মেডিকেলে ডেঙ্গু শক সিনড্রোমে আরও একজনের মৃত্যু বাগাতিপাড়ায় আগাম খেজুর গুড় তৈরির প্রস্তুতি, গাছ ঝোড়ায় ব্যস্ত গাছিরা

চুয়াডাঙ্গায় রাতে ৭০০ কলাগাছ কেটে দিল দুর্বৃত্তরা, ক্ষতি ৮ লাখ টাকা

  • অধিকার ডেস্কঃ
  • প্রকাশের সময়ঃ ০২:৩১:৫১ অপরাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২৬
  • ১২৩৪ Time View

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় রাতের আঁধারে কেটে ফেলা হয়েছে কৃষকদের কলাগাছ।

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলায় রাতের আঁধারে তিন কৃষকের প্রায় ৭০০ কলাগাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা। এতে কৃষকদের প্রায় ৭ থেকে ৮ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানা গেছে।

সোমবার সকালে উপজেলার বেলগাছি ইউনিয়নের ডামোশ গ্রামের খালপাড়ে গিয়ে কৃষকেরা তাদের কলাগাছ কেটে ফেলার বিষয়টি দেখতে পান। ধারণা করা হচ্ছে, রোববার দিবাগত রাতের কোনো একসময় দুর্বৃত্তরা বাগানে ঢুকে গাছগুলো কেটে ফেলে।

ভুক্তভোগী কৃষক মো. আতিয়ার রহমান জানান, দিনমজুরি করে তিনি পরিবারের খরচ চালান। দীর্ঘদিন ধরে অসুস্থ থাকায় নিয়মিত কাজ করতে পারেন না। বাড়ির কাছের ফজলুল হক খালের পাড়ে তিনি প্রায় ২০০টি কলাগাছ লাগিয়েছিলেন। গাছগুলোতে শিগগিরই ফলন আসার কথা ছিল। কিন্তু সকালে এক স্থানীয় কৃষকের কাছ থেকে কলাগাছ কাটার খবর পেয়ে তিনি ঘটনাস্থলে গিয়ে বিষয়টি দেখতে পান।

আরেক কৃষক তুফান আলি বলেন, কারও সঙ্গে তাঁর কোনো বিরোধ নেই। এরপরও রাতের কোনো একসময় তাঁর প্রায় ২২০টি কলাগাছ কেটে ফেলা হয়েছে। এতে তিনি বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, ক্ষতিগ্রস্ত তিন কৃষকের কলাবাগানের প্রায় ৭০০ গাছ কেটে দেওয়া হয়েছে। এতে তাদের কয়েক মাসের শ্রম ও বিনিয়োগ নষ্ট হয়ে গেছে।

আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাকিবুল ইসলাম জানান, এখন পর্যন্ত ক্ষতিগ্রস্ত কৃষকদের পক্ষ থেকে থানায় কোনো লিখিত অভিযোগ দেওয়া হয়নি। অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

কৃষকদের দাবি, ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনা হোক এবং ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে প্রশাসন দাঁড়াক।

জনপ্রিয় সংবাদ

ইতালির লুক্কা চলচ্চিত্র উৎসবে সেরা সিনেমা বাংলাদেশের ‘মাস্টার’

চুয়াডাঙ্গায় রাতে ৭০০ কলাগাছ কেটে দিল দুর্বৃত্তরা, ক্ষতি ৮ লাখ টাকা

প্রকাশের সময়ঃ ০২:৩১:৫১ অপরাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২৬