ঢাকা ০৫:১২ পূর্বাহ্ন, রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
বাগেরহাটে নসিমনের সঙ্গে দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩ গাজীপুরে চকলেটের প্রলোভনে শিশু অপহরণচেষ্টা, আনসার সদস্যদের তৎপরতায় উদ্ধার লক্ষ্মীপুরে যুবদলকর্মীকে অচেতন করে ব্লেড দিয়ে শরীরে জখম দেশের অর্থনীতি একাধিক চ্যালেঞ্জের মধ্য দিয়ে যাচ্ছে: অর্থমন্ত্রী নিজেদের কর্মকাণ্ডের জন্য জনগণের কাছে জবাবদিহি করা সরকারের দায়িত্ব: ড. মঈন খান ভৈরবে প্রবাসী যুবকের বিরুদ্ধে মিথ্যা মামলা ও চাঁদা দাবির প্রতিবাদে সংবাদ সম্মেলন গাজীপুরে পোশাক কারখানায় অগ্নিকাণ্ড, ধোঁয়ায় অসুস্থ ৭০ জনকে উদ্ধার পাবনায় রাসায়নিকে তৈরি হচ্ছে নকল দুধ! গোবরাতলায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান সিলেটে ডেঙ্গু নিয়ে বাড়ছে আতঙ্ক

ডিএইর ১১ প্রকল্পে পিডি বদলের উদ্যোগ, সংশ্লিষ্টতা অস্বীকার এ্যাবের

  • অধিকার ডেস্কঃ
  • প্রকাশের সময়ঃ ০৬:৩৯:১৭ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
  • ১২৪৫ Time View

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের (ডিএই) আওতাধীন প্রকল্পের পরিচালক পরিবর্তন নিয়ে আলোচনা চলছে।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের (ডিএই) আওতায় চলমান ১১টি প্রকল্পের পরিচালক (পিডি) পরিবর্তনের উদ্যোগ নিয়ে কৃষি বিভাগে আলোচনা চলছে। তবে এ প্রক্রিয়ার সঙ্গে বিএনপিপন্থী কৃষিবিদদের সংগঠন অ্যাগ্রিকালচারিস্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (এ্যাব) সংশ্লিষ্টতার যে আলোচনা উঠেছে, তা নাকচ করেছে সংগঠনটি।

এ্যাবের সদস্যসচিব কৃষিবিদ শাহাদাত হোসেন বিপ্লব জানিয়েছেন, ১১ প্রকল্পের পিডি পরিবর্তনের প্রস্তাব তৈরির আগে এ বিষয়ে সংগঠনের সঙ্গে কোনো আলোচনা হয়নি।

তিনি বলেন, সম্প্রতি এ্যাবের নেতারা ডিএইর মহাপরিচালকের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন। ওই সময় প্রকল্প পরিচালকসহ গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করা আওয়ামী লীগের সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিষয়ে ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছিল। তবে ১১ প্রকল্পের পিডি পরিবর্তনের প্রস্তাবের সঙ্গে এ্যাবের কোনো প্রত্যক্ষ সম্পৃক্ততা নেই।

শাহাদাত হোসেন বিপ্লবের ভাষ্য, প্রস্তাবিত তালিকায় এমন কয়েকজন কর্মকর্তার নাম রয়েছে, যাঁদের আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ততার অভিযোগ রয়েছে। তাঁর দাবি, কোনো কর্মকর্তাকে সরিয়ে একই ধরনের অভিযোগ রয়েছে এমন আরেকজনকে গুরুত্বপূর্ণ পদে বসানো হলে তা গ্রহণযোগ্য হবে না।

তিনি আরও বলেন, গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব দেওয়ার আগে কর্মকর্তাদের আগের কর্মকাণ্ড যাচাই করা প্রয়োজন। পাশাপাশি যোগ্যতা, দক্ষতা ও সততার ভিত্তিতে পদায়নের ওপর গুরুত্ব দিতে হবে।

এ্যাবের সদস্যসচিব বলেন, পদায়নের ক্ষেত্রে নিয়মতান্ত্রিকভাবে সব প্রক্রিয়া অনুসরণ করা উচিত। শুধু একজন কর্মকর্তাকে সরিয়ে অন্য কাউকে দায়িত্ব দিলেই সমস্যার সমাধান হবে না। যাঁদের গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হবে, তাঁদের যোগ্যতা, দক্ষতা এবং অতীত কর্মকাণ্ড বিবেচনায় নিয়ে সিদ্ধান্ত নেওয়া প্রয়োজন।

এদিকে ডিএইর ১১টি প্রকল্পের পিডি পরিবর্তনের উদ্যোগ নিয়ে কৃষি বিভাগে আলোচনা চললেও এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্তের বিস্তারিত এখনো জানা যায়নি।

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে নসিমনের সঙ্গে দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩

ডিএইর ১১ প্রকল্পে পিডি বদলের উদ্যোগ, সংশ্লিষ্টতা অস্বীকার এ্যাবের

প্রকাশের সময়ঃ ০৬:৩৯:১৭ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬