ঢাকা ১০:০৫ অপরাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
এনআইডি সংশোধনে প্রবাসীদের জমা দিতে হবে ভিসার কপি দেশে আসছে ১৭টি রেডিওথেরাপি মেশিন, সহজ হবে ক্যান্সার চিকিৎসা- স্বাস্থ্যমন্ত্রী ডেঙ্গু প্রতিরোধে টিম-৪-এর অভিযান, রাজারামপুর-নয়াটোলায় সরানো হলো জমে থাকা পানি শরীর নয়, শোষণের বাজার ভাঙাই হোক মূল লক্ষ্য শিশুর মস্তিষ্কের বিকাশে খাদ্যতালিকায় রাখুন ৬ খাবার পদ্মায় নৌকাবাইচ ঘিরে উৎসব, বাঘায় বসছে ৫০০ দোকানের গ্রামীণ মেলা ব্যক্তিগত ভিডিও ফাঁসের ঘটনায় যা বললেন অপূর্বা মুখিজা চার বছরে জব্দ ৩ কোটি টাকার মাদক ধ্বংস করল খাগড়াছড়ি বিজিবি ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৮ মৃত্যু, নতুন করে হাসপাতালে ১ হাজার ৮৬০ জন শহর পরিষ্কার রাখার সব আয়োজন থাকার পরও ময়লা জমে কেন?

নারী ক্রীড়াবিদদের হয়রানি প্রতিরোধে ‘জিরো টলারেন্স’ নীতির সুপারিশ

  • অধিকার ডেস্কঃ
  • প্রকাশের সময়ঃ ০৬:৩৫:৪৬ অপরাহ্ন, বুধবার, ৭ অক্টোবর ২০২৬
  • ১২৩৫ Time View

নারী ক্রীড়াবিদদের নিরাপত্তা ও হয়রানি প্রতিরোধে জিরো টলারেন্স নীতির সুপারিশ করেছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটি

নারী ক্রীড়াবিদদের নিরাপত্তা নিশ্চিত করতে যেকোনো ধরনের হয়রানির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণের সুপারিশ করেছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। পাশাপাশি যুবসমাজকে মাদক থেকে দূরে রাখা এবং বেকার যুবক-যুবতীদের ক্রীড়া ও কর্মমুখী কার্যক্রমে যুক্ত করতে বিভিন্ন প্রশিক্ষণের আওতায় আনার সুপারিশ করা হয়েছে।

বুধবার সংসদ ভবনে ত্রয়োদশ জাতীয় সংসদের যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠকে এসব সুপারিশ করা হয়। কমিটির সভাপতি আবুল খায়ের ভুঁইয়া এমপির সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে বিশেষ আমন্ত্রণে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক উপস্থিত ছিলেন।

বৈঠকে সারাদেশের উপজেলা পর্যায়ে প্রতি বছর নিয়মিত খেলাধুলার আয়োজনের ওপর গুরুত্ব দেওয়া হয়। পাশাপাশি প্রধানমন্ত্রীর নির্বাচনী ইশতেহার অনুযায়ী দেশের প্রতিটি ইউনিয়নে একটি করে খেলার মাঠ নির্মাণে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার সুপারিশ করেছে কমিটি।

যুবসমাজকে মাদকের ক্ষতিকর প্রভাব থেকে সুরক্ষিত রাখতে ক্রীড়া কার্যক্রমের পাশাপাশি কর্মমুখী প্রশিক্ষণের পরিধি বাড়ানোর ওপরও গুরুত্ব দেওয়া হয়। বিশেষ করে বেকার যুবক-যুবতীদের বিভিন্ন প্রশিক্ষণের আওতায় এনে কর্মসংস্থানের উপযোগী করে তোলার সুপারিশ করা হয়েছে।

প্রকল্প বাস্তবায়নে জবাবদিহিতার ওপর গুরুত্ব

বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে প্রকল্প কর্মকর্তাদের সততা, নিষ্ঠা ও জবাবদিহিতার সঙ্গে দায়িত্ব পালনের ওপর গুরুত্ব দিয়েছে সংসদীয় কমিটি।

নির্মাণকাজে ঠিকাদাররা যাতে নিম্নমানের সামগ্রী ব্যবহার করতে না পারে, সে জন্য কার্যকর নজরদারি ও মাননিয়ন্ত্রণ ব্যবস্থা নিশ্চিত করার সুপারিশ করা হয়েছে।

এ ছাড়া দেশের বিভিন্ন এলাকায় পর্যায়ক্রমে বায়োগ্যাস প্ল্যান্ট নির্মাণে সংসদ সদস্যদের নিজ নিজ এলাকায় প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার কথাও বলা হয়।

বৈঠকে ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬-২৭ (সিজন-২)’ কার্যক্রমের বিষয়ে গণমাধ্যমে ব্যাপক প্রচারের ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়েছে।

বৈঠকের শুরুতে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং এর অধীন বিভিন্ন দপ্তর ও সংস্থার কার্যক্রম নিয়ে প্রেজেন্টেশন উপস্থাপন করা হয়। এ সময় সরকারের ১৮০ দিনের কর্মসূচির আওতায় মন্ত্রণালয়ের বিভিন্ন কার্যক্রম সম্পর্কেও কমিটিকে অবহিত করা হয়।

প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা বাড়ানোর সুপারিশ

এদিকে একই দিনে সংসদ ভবনে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়। দেশের সব শিশুর প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি নিশ্চিত করতে প্রয়োজন অনুযায়ী বিদ্যালয়ের সংখ্যা বাড়ানোর সুপারিশ করেছে কমিটি।

এ ছাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের শূন্য পদ দ্রুত পূরণ এবং প্রাথমিক শিক্ষা পর্যায়ে নৈতিক শিক্ষা বাধ্যতামূলক করার সুপারিশ করা হয়েছে।

কমিটির সভাপতি মাহমুদা হাবিবার সভাপতিত্বে বৈঠকে প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন, প্রতিমন্ত্রী ববি হাজ্জাজসহ কমিটির সদস্যরা অংশ নেন।

প্রাথমিক বিদ্যালয়ের চলমান ফিডিং কার্যক্রমে খাবারের মান ও শিশুদের পুষ্টি নিশ্চিত করার বিষয়েও গুরুত্ব দেওয়া হয়। মান নিশ্চিত না হলে সংশ্লিষ্ট দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেছে কমিটি।

একই সঙ্গে বিভিন্ন খাতে বরাদ্দ করা বাজেটের যথাযথ বাস্তবায়ন নিশ্চিত করার ওপর জোর দেওয়া হয়। বিদ্যালয় চালু থাকা অবস্থায় কমিটির সদস্যদের সরেজমিনে বিদ্যালয় পরিদর্শন করে শিক্ষা কার্যক্রমের বাস্তব চিত্র পর্যবেক্ষণের পরামর্শও দেওয়া হয়েছে।

বৈঠকের শুরুতে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে মন্ত্রণালয়ের আওতাধীন বিভিন্ন অধিদপ্তর ও সংস্থার আগামী ৩০ জুন পর্যন্ত সমাপ্য অর্থবছরের খাতভিত্তিক বাজেট, ব্যয় বিভাজন ও ব্যয়পরিকল্পনা তুলে ধরা হয়।

জনপ্রিয় সংবাদ

এনআইডি সংশোধনে প্রবাসীদের জমা দিতে হবে ভিসার কপি

নারী ক্রীড়াবিদদের হয়রানি প্রতিরোধে ‘জিরো টলারেন্স’ নীতির সুপারিশ

প্রকাশের সময়ঃ ০৬:৩৫:৪৬ অপরাহ্ন, বুধবার, ৭ অক্টোবর ২০২৬