ঢাকা ০১:০১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
মোংলা বন্দর আধুনিকায়নে ৪ হাজার ৬৮ কোটি টাকার প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী হামের টিকা ক্রয় ও বিতরণে অন্তর্বর্তী সরকারের ভূমিকা খতিয়ে দেখতে তদন্ত কমিশন পোশাক শ্রমিকদের নতুন ন্যূনতম মজুরি কার্যকর হবে ডিসেম্বর থেকে সাংবাদিক ও গণমাধ্যম মালিককে গ্রেপ্তারে লাগবে আদালতের পূর্বানুমতি বেরোবিতে ‘জার্নাল অব লাইফ অ্যান্ড আর্থ সায়েন্সেস’-এর দ্বিতীয় খণ্ডের মোড়ক উন্মোচন চীনা দূতাবাসের জিম্মায় জামিন পেলেন চীন ও তাইওয়ানের ৬ নাগরিক ‘অপলক’ দিয়ে বড় পর্দায় রাজীব, জুটি হচ্ছেন নিশো-মেহজাবীন জনগণের প্রত্যাশা অনুযায়ী ঐকমত্যের ভিত্তিতে সংবিধান সংশোধনের আহ্বান মার্কিন নির্বাচনের প্রভাব পড়তে পারে জ্বালানি, বাণিজ্য ও বৈশ্বিক রাজনীতিতে চতুর্থ শ্রেণিতে ক্রীড়া ও সংস্কৃতি শিক্ষার নতুন বই, জানালেন প্রতিমন্ত্রী

মাত্র ১১ মাসে হাফেজ ৮ বছরের মুগ্ধ, স্বপ্ন বিনামূল্যে চিকিৎসাসেবা দেওয়ার

  • অধিকার ডেস্কঃ
  • প্রকাশের সময়ঃ ০৪:৫৪:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬
  • ১২৮৭ Time View

মাত্র ১১ মাসে পবিত্র কোরআন হিফজ সম্পন্ন করেছে ৮ বছর ৩ মাস বয়সী রামিন নাওয়াফ মুগ্ধ।

চট্টগ্রামের মিরসরাইয়ে মাত্র ১১ মাসে পবিত্র কোরআন মাজিদ হিফজ সম্পন্ন করেছে ৮ বছর ৩ মাস বয়সী রামিন নাওয়াফ মুগ্ধ। অল্প বয়সে তার এমন সাফল্যে পরিবার, শিক্ষক ও স্থানীয়দের মধ্যে আনন্দ বিরাজ করছে।

রামিন নাওয়াফ মুগ্ধ ফেনীর ছাগলনাইয়া উপজেলার উত্তর কুহমা গ্রামের মাসুদুল ইসলাম ও মোসাম্মাৎ রাবেয়া আক্তারের ছেলে। সে মিরসরাইয়ের দারুল কুরআন মাদরাসা ও ইয়াতিমখানার হিফজুল কোরআন বিভাগের শিক্ষার্থী।

মাদরাসা সূত্রে জানা গেছে, নিয়মিত অনুশীলন, শিক্ষকদের নিবিড় তত্ত্বাবধান এবং পরিবারের সহযোগিতায় মাত্র ১১ মাসে কোরআন হিফজ সম্পন্ন করে মুগ্ধ। এ সময়ে তার বাবা-মায়ের সহযোগিতা ও শিক্ষকদের আন্তরিক প্রচেষ্টা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

নিজের সাফল্যের বিষয়ে মুগ্ধ বলে, পরিবার ও শিক্ষকদের কঠোর পরিশ্রমের কারণেই সে হাফেজ হতে পেরেছে। এ জন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে ভবিষ্যতে হাফেজ ডাক্তার হওয়ার ইচ্ছার কথা জানায় সে।

মুগ্ধের ভাষায়, বড় হয়ে হাফেজদের বিনামূল্যে চিকিৎসাসেবা দিতে চায়। এ স্বপ্ন পূরণের জন্য সবার কাছে দোয়া চেয়েছে সে।

মাদরাসার মোহতামিম আবু নাছির মোহাম্মদ ইউসুফ বলেন, মুগ্ধ পরিবারের সঙ্গে থেকে নিয়মিত মাদরাসায় এসে হিফজ সম্পন্ন করেছে। তার বাবা প্রতিদিন রাত প্রায় ৩টার দিকে তাকে মাদরাসায় পৌঁছে দিতেন।

তিনি বলেন, মুগ্ধের এ সাফল্যের পেছনে তার বাবা-মায়ের ত্যাগ এবং শিক্ষকদের কঠোর পরিশ্রম রয়েছে। মুগ্ধ অত্যন্ত মেধাবী ছাত্র বলেও জানান তিনি। মাত্র ১১ মাসে কোরআন হিফজ সম্পন্ন করায় তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন মাদরাসার মোহতামিম।

মুগ্ধের বাবা মাসুদুল ইসলাম জানান, ছোটবেলা থেকেই তার ছেলে ইসলামের প্রতি আগ্রহী ছিল। কোথাও নতুন মসজিদ হয়েছে শুনলে সেখানে যেতে চাইত এবং নামাজ আদায় করতে আগ্রহ প্রকাশ করত।

পরে ছেলেকে হাফেজ করার উদ্দেশ্যে মাদরাসায় ভর্তি করান তিনি। মাসুদুল ইসলাম বলেন, আল্লাহর রহমত ও শিক্ষকদের আন্তরিক প্রচেষ্টায় মাত্র ৮ বছর বয়সে ১১ মাসের মধ্যে তার ছেলে কোরআন হিফজ সম্পন্ন করতে সক্ষম হয়েছে।

ছেলের ভবিষ্যৎ স্বপ্নের কথা জানিয়ে তিনি বলেন, মুগ্ধ বড় হয়ে হাফেজ ডাক্তার হতে চায় এবং হাফেজদের বিনামূল্যে চিকিৎসাসেবা দিতে চায়। মহান আল্লাহ যেন তার স্বপ্ন পূরণ করেন—এ জন্য সবার কাছে দোয়া চেয়েছেন তিনি।

জনপ্রিয় সংবাদ

মোংলা বন্দর আধুনিকায়নে ৪ হাজার ৬৮ কোটি টাকার প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী

মাত্র ১১ মাসে হাফেজ ৮ বছরের মুগ্ধ, স্বপ্ন বিনামূল্যে চিকিৎসাসেবা দেওয়ার

প্রকাশের সময়ঃ ০৪:৫৪:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬