ঢাকা ১২:০০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
সাংবাদিক ও গণমাধ্যম মালিককে গ্রেপ্তারে লাগবে আদালতের পূর্বানুমতি বেরোবিতে ‘জার্নাল অব লাইফ অ্যান্ড আর্থ সায়েন্সেস’-এর দ্বিতীয় খণ্ডের মোড়ক উন্মোচন চীনা দূতাবাসের জিম্মায় জামিন পেলেন চীন ও তাইওয়ানের ৬ নাগরিক ‘অপলক’ দিয়ে বড় পর্দায় রাজীব, জুটি হচ্ছেন নিশো-মেহজাবীন জনগণের প্রত্যাশা অনুযায়ী ঐকমত্যের ভিত্তিতে সংবিধান সংশোধনের আহ্বান মার্কিন নির্বাচনের প্রভাব পড়তে পারে জ্বালানি, বাণিজ্য ও বৈশ্বিক রাজনীতিতে চতুর্থ শ্রেণিতে ক্রীড়া ও সংস্কৃতি শিক্ষার নতুন বই, জানালেন প্রতিমন্ত্রী মধ্যবর্তী নির্বাচনে ধাক্কা, ট্রাম্পের রাজনৈতিক প্রভাব কি কমছে? খাদ্য অপচয় কমাতে সব মন্ত্রণালয়কে সমন্বিতভাবে কাজ করার আহ্বান পোশাকশ্রমিকদের দাবি পূরণে সরকারের প্রতি শফিকুর রহমানের আহ্বান

ক্লাস ফাঁকি দিয়ে ঘোরাঘুরি, চন্দনাইশে ৩৫ শিক্ষার্থী আটক, পরে মুক্তি

  • অধিকার ডেস্কঃ
  • প্রকাশের সময়ঃ ০৬:১৩:৩১ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬
  • ১২৫৬ Time View

চন্দনাইশে ক্লাস ফাঁকি দিয়ে ঘোরাঘুরির অভিযোগে আটক শিক্ষার্থীদের অভিভাবকদের জিম্মায় ছেড়ে দেয় উপজেলা প্রশাসন।

ক্লাস না করে স্কুল, কলেজ ও মাদ্রাসার পোশাক পরে বিনোদনকেন্দ্রসহ বিভিন্ন স্থানে ঘোরাঘুরি করার অভিযোগে ৩৫ শিক্ষার্থীকে আটক করেছে চট্টগ্রামের চন্দনাইশ উপজেলা প্রশাসন। পরে অভিভাবকদের ডেকে এনে তাদের জিম্মায় ছেড়ে দেওয়া হয়।

বৃহস্পতিবার চন্দনাইশ উপজেলার বিভিন্ন বিনোদনকেন্দ্রে আকস্মিক অভিযান চালিয়ে এসব শিক্ষার্থীকে আটক করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবদুর রহমান।

ইউএনও জানান, শিক্ষাপ্রতিষ্ঠানে শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং শিক্ষার্থীদের ক্লাস ফাঁকি দিয়ে বাইরে ঘোরাঘুরি বন্ধে এ অভিযান পরিচালনা করা হয়। শিক্ষার্থীরা যাতে লেখাপড়ায় মনোযোগী হয়, সে বিষয়টিও অভিযানের উদ্দেশ্য ছিল।

তিনি বলেন, অভিযানের সময় কয়েকটি বিনোদনকেন্দ্রে স্কুল, কলেজ ও মাদ্রাসার পোশাক পরা অবস্থায় বেশ কয়েকজন শিক্ষার্থীকে পাওয়া যায়। তারা ক্লাসে উপস্থিত না থেকে বিভিন্ন স্থানে ঘোরাঘুরি করছিল। পরে তাদের আটক করে উপজেলা পরিষদে নিয়ে আসা হয়।

পরবর্তী সময়ে শিক্ষার্থীদের অভিভাবকদের ডেকে এনে তাদের জিম্মায় ছেড়ে দেওয়া হয়। এ সময় শিক্ষার্থীদের সতর্ক করার পাশাপাশি নিয়মিত ক্লাসে উপস্থিত থাকা এবং লেখাপড়ায় মনোযোগী হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

জনপ্রিয় সংবাদ

সাংবাদিক ও গণমাধ্যম মালিককে গ্রেপ্তারে লাগবে আদালতের পূর্বানুমতি

ক্লাস ফাঁকি দিয়ে ঘোরাঘুরি, চন্দনাইশে ৩৫ শিক্ষার্থী আটক, পরে মুক্তি

প্রকাশের সময়ঃ ০৬:১৩:৩১ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬