ঢাকা ১১:৩৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
জামিনে মুক্ত মেজর (অব.) আখতারুজ্জামান, ফুল দিয়ে শুভেচ্ছা জানাল জামায়াত শ্রীনগরে ২০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার সিএনজিচালক, গাড়ি জব্দ দুই পোশাক কারখানায় ১০২ কোটি টাকার রাজস্ব ফাঁকি উদঘাটন একই সড়ক একদিনে দুইবার উদ্বোধন, সকালে জামায়াতের এমপি ও বিকেলে বিএনপির সাবেক এমপি ইবিতে পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে ১২ বিভাগের ২৪ শিক্ষার্থীর পরীক্ষা বাতিল ইবিতে প্রয়াত শিক্ষার্থী তরিকুল ইসলাম সৈকতের জন্য দোয়া মাহফিল দুই অভিযানে ২৩৪ বোতল বিদেশি মদ ও ১০৩ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ৩, জব্দ প্রাইভেট কার বেরোবিতে ক্যারিয়ার-ভার্সের প্রথম কার্যনির্বাহী কমিটি গঠন, সভাপতি লাবণ্য ও সম্পাদক মোবাশ্বির কালিয়াকৈরে বেতন ৩০ হাজারের দাবিতে মহাসড়ক অবরোধ, ১০ প্লাটুন বিজিবি মোতায়েন মেসির গোল ও অ্যাসিস্টে নিউ ইংল্যান্ডকে হারাল ইন্টার মায়ামি

১১ দলের লংমার্চে উদ্বোধনী সমাবেশে অনুপস্থিত এনসিপি, পথে যোগ দেন চার নেতা

  • অধিকার ডেস্কঃ
  • প্রকাশের সময়ঃ ১০:২৬:৩৯ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
  • ১২৪২ Time View

জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১-দলীয় জোটের ঢাকা থেকে খুলনা বিভাগ অভিমুখী লংমার্চের বহরে পথে যোগ দেন এনসিপির কয়েকজন নেতা।

জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১-দলীয় জোটের আগের দুটি লংমার্চের উদ্বোধনী সমাবেশে অংশ নিলেও এবার সেখানে উপস্থিত ছিল না জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। তবে শনিবার সকালে রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের দক্ষিণ গেট থেকে খুলনা বিভাগ অভিমুখী লংমার্চের বহর যাত্রা শুরুর পর পথে যোগ দেন দলটির চার নেতা।

এর আগে অনুষ্ঠিত দুটি লংমার্চে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্যসচিব আখতার হোসেনসহ দলটির জ্যেষ্ঠ নেতারা অংশ নিয়েছিলেন। তবে এবারের কর্মসূচিতে তাঁদের দেখা যায়নি।

লংমার্চের পথে যোগ দেওয়া এনসিপি নেতারা হলেন দলটির যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব ও আবদুল হান্নান মাসউদ এবং যুগ্ম সদস্যসচিব এস এম সাইফ মুস্তাফিজ। তাঁরা লংমার্চের বিভিন্ন পথসভায় বক্তব্য দেন। যশোরের সমাবেশে বক্তব্য দেওয়ার কথা রয়েছে এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক হাসনাত আবদুল্লাহর।

এনসিপি সূত্রের বরাতে জানা গেছে, দলটিকে জামায়াত নিয়ন্ত্রিত বলে যে সমালোচনা করা হচ্ছে, তা ভুল প্রমাণ করতে জোটের কর্মসূচিতে নিজেদের সক্রিয়তা কিছুটা কমানোর সিদ্ধান্ত নিয়েছে দলটি। একই সঙ্গে নিজস্ব কর্মসূচিতে বেশি গুরুত্ব দেওয়ার পরিকল্পনা রয়েছে তাদের।

তবে এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ বলেছেন, জোটের শরিক হিসেবে এনসিপি লংমার্চে রয়েছে।

জনপ্রিয় সংবাদ

জামিনে মুক্ত মেজর (অব.) আখতারুজ্জামান, ফুল দিয়ে শুভেচ্ছা জানাল জামায়াত

১১ দলের লংমার্চে উদ্বোধনী সমাবেশে অনুপস্থিত এনসিপি, পথে যোগ দেন চার নেতা

প্রকাশের সময়ঃ ১০:২৬:৩৯ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬