ঢাকা ০৬:৩৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
দুই পোশাক কারখানায় ১০২ কোটি টাকার রাজস্ব ফাঁকি উদঘাটন একই সড়ক একদিনে দুইবার উদ্বোধন, সকালে জামায়াতের এমপি ও বিকেলে বিএনপির সাবেক এমপি ইবিতে পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে ১২ বিভাগের ২৪ শিক্ষার্থীর পরীক্ষা বাতিল ইবিতে প্রয়াত শিক্ষার্থী তরিকুল ইসলাম সৈকতের জন্য দোয়া মাহফিল দুই অভিযানে ২৩৪ বোতল বিদেশি মদ ও ১০৩ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ৩, জব্দ প্রাইভেট কার বেরোবিতে ক্যারিয়ার-ভার্সের প্রথম কার্যনির্বাহী কমিটি গঠন, সভাপতি লাবণ্য ও সম্পাদক মোবাশ্বির কালিয়াকৈরে বেতন ৩০ হাজারের দাবিতে মহাসড়ক অবরোধ, ১০ প্লাটুন বিজিবি মোতায়েন মেসির গোল ও অ্যাসিস্টে নিউ ইংল্যান্ডকে হারাল ইন্টার মায়ামি আমুসহ আওয়ামী লীগের শীর্ষ ৭ নেতার বিরুদ্ধে ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ শ্রমিক আন্দোলনে জামায়াত-আওয়ামী লীগের সংশ্লিষ্টতার অভিযোগ রাশেদ খাঁনের

‘আমার দেশ’ পত্রিকা ছেঁড়ার ঘটনায় বিএজের নিন্দা ও প্রতিবাদ

  • অধিকার ডেস্কঃ
  • প্রকাশের সময়ঃ ১২:৫২:২৬ অপরাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬
  • ১২৩৭ Time View

ফেসবুক লাইভে ‘আমার দেশ’ পত্রিকা ছেঁড়ার ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব জার্নালিস্টস (বিএজে)।

ফেসবুক লাইভে জাতীয় দৈনিক ‘আমার দেশ’ পত্রিকা ছিঁড়ে ফেলা এবং পত্রিকাটির সম্পাদক মাহমুদুর রহমানকে নিয়ে আক্রমণাত্মক বক্তব্য দেওয়ার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব জার্নালিস্টস (বিএজে)।

রোববার (১ নভেম্বর) এক যৌথ বিবৃতিতে সংগঠনটির সভাপতি এম আবদুল্লাহ ও সাধারণ সম্পাদক আহমদ মতিউর রহমান এ নিন্দা ও প্রতিবাদ জানান।

বিবৃতিতে বিএজে নেতারা বলেন, প্রকাশ্যে ভিডিওতে একটি শীর্ষস্থানীয় সংবাদপত্র ছিঁড়ে ফেলা শুধু পত্রিকাটির প্রতি অবজ্ঞা নয়, বরং মুক্ত সাংবাদিকতা, সংবাদপত্রের স্বাধীনতা ও গণতান্ত্রিক মূল্যবোধের ওপর আঘাতের শামিল।

তাঁরা বলেন, কোনো সংবাদ বা প্রতিবেদনে ভুল থাকলে কিংবা কোনো বক্তব্যে আপত্তি থাকলে তথ্য ও যুক্তির মাধ্যমে প্রতিবাদ জানানোর সুযোগ রয়েছে। এ ছাড়া প্রেস কাউন্সিলে অভিযোগ করা বা আইনি প্রতিকার চাওয়ার পথও খোলা রয়েছে। কিন্তু এসব প্রক্রিয়া অনুসরণ না করে প্রকাশ্যে সংবাদপত্র ছিঁড়ে হুমকিমূলক বক্তব্য দেওয়া দায়িত্বশীল আচরণ হতে পারে না।

বিএজে নেতারা আরও বলেন, দায়িত্বশীল পদে থেকে এ ধরনের উসকানিমূলক কর্মকাণ্ড স্বাধীন সাংবাদিকতার পরিবেশ সংকুচিত করে এবং রাষ্ট্রের ভাবমূর্তি ক্ষুণ্ণ করে।

বিবৃতিতে তাঁরা বলেন, সংবাদপত্র ছিঁড়ে ফেলা গেলেও সত্য প্রকাশের আকাঙ্ক্ষাকে স্তব্ধ করা যায় না। গণতান্ত্রিক ব্যবস্থায় ভিন্নমত ও সমালোচনার জবাব অবজ্ঞা বা বলপ্রয়োগের মাধ্যমে নয়, বরং যুক্তি ও সত্য দিয়ে দেওয়া উচিত।

এ ঘটনায় অবিলম্বে নিরপেক্ষ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে বিএজে। একই সঙ্গে সংবাদপত্রের স্বাধীনতা, অবাধ মতপ্রকাশের অধিকার এবং সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে সংগঠনটি।

জনপ্রিয় সংবাদ

দুই পোশাক কারখানায় ১০২ কোটি টাকার রাজস্ব ফাঁকি উদঘাটন

‘আমার দেশ’ পত্রিকা ছেঁড়ার ঘটনায় বিএজের নিন্দা ও প্রতিবাদ

প্রকাশের সময়ঃ ১২:৫২:২৬ অপরাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬