
বিলেতে উচ্চশিক্ষার স্বপ্নপূরণে বাংলাদেশি শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছে স্বনামধন্য কনসালটেন্সি প্রতিষ্ঠান ‘আলবাট্রস এডুকেশন’। আগামী ৩ মে ২০২৬ তারিখে রাজধানীর হোটেল সারিনায় স্কটল্যান্ডের প্রখ্যাত ‘অ্যাবার্টাই ইউনিভার্সিটি’র প্রতিনিধিদের সঙ্গে সরাসরি সাক্ষাতের এক বিশেষ ইভেন্ট আয়োজন করেছে প্রতিষ্ঠানটি। যারা সাইবার সিকিউরিটি, গেম ডিজাইন কিংবা এথিক্যাল হ্যাকিংয়ের মতো আধুনিক ও চাহিদাসম্পন্ন বিষয়ে লন্ডনে ক্যারিয়ার গড়তে চান, তাদের জন্য এটি একটি অনন্য সুযোগ।
এই আয়োজনে সরাসরি উপস্থিত থাকবেন অ্যাবার্টাই ইউনিভার্সিটির হেড অব মার্কেট অ্যান্ড এনরোলমেন্ট ডোনাল্ড রাজ এবং রিজিওনাল রিক্রুটমেন্ট ম্যানেজার রশ্মিতা আচার্য। ইভেন্টে অংশ নিয়ে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় থেকে ৭ হাজার পাউন্ড এবং আলবাট্রস এডুকেশনের পক্ষ থেকে বিশেষ উপহার হিসেবে আরও ৫০০ পাউন্ডসহ মোট সাড়ে ৭ হাজার পাউন্ড পর্যন্ত স্কলারশিপের তথ্য জানতে পারবেন।
ন্যূনতম ২.৬ সিজিপিএ এবং ডুয়োলিংগোতে ৯৫-১০৫ অথবা আইইএলটিএস-এ ৫.৫-৬.০ স্কোরধারী শিক্ষার্থীরা এই সেশনে সরাসরি মূল্যায়নের সুযোগ পাবেন। ব্রিটিশ কাউন্সিল সার্টিফাইড অভিজ্ঞ কনসালটেন্টদের মাধ্যমে শতভাগ বিনামূল্যে আবেদন প্রক্রিয়া এবং ভিসা সহায়তার নিশ্চয়তা দিচ্ছে আলবাট্রস এডুকেশন। আন্তর্জাতিক মানের শিক্ষায় নিজেকে সমৃদ্ধ করতে আগ্রহী শিক্ষার্থীদের জন্য এই আয়োজনটি হতে পারে ভবিষ্যতের সঠিক পথপ্রদর্শক।
দৈনিক অধিকার ডেস্ক 
























