ঢাকা ০৪:০৩ পূর্বাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ সশস্ত্র আনসার মোতায়েন বীরমোহন উচ্চ বিদ্যালয়ে যৌন হয়রানির অভিযোগে শিক্ষকের বিরুদ্ধে তদন্তে ৩ সদস্যের কমিটি রাজশাহীতে শুরু হলো এইচএসসি পরীক্ষা, অংশ নিচ্ছে সোয়া লাখের বেশি শিক্ষার্থী এইচএসসি পরীক্ষার সকালেই নিভে গেল তিশার স্বপ্ন-এক মৃত্যুর শোক, হাজার প্রশ্নের ভার শান্তিপূর্ণ পরিবেশে শুরু এইচএসসি পরীক্ষা, কারাগার থেকে পরীক্ষা দিলেন এক শিক্ষার্থী খেলা দেখা নিয়ে বিরোধ, সালিশ শেষে হামলায় বিএনপি নেতা নিহত লক্ষ্মীপুর থানার ওসি প্রত্যাহার বরিশালে ভূমি অফিসে অনিয়মের প্রমাণ, দুই কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় শাস্তি বেরোবির ৪ মেধাবী নারী শিক্ষার্থী পেলেন ‘হাসনা ইলাহি মেমোরিয়াল স্কলারশিপ’ যুবদল নেতার চেম্বারে চার যুবককে নির্যাতনের অভিযোগ, ভিডিও ছড়িয়ে তোলপাড়

‘৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনে দেশ নতুনভাবে স্বাধীনতা পেয়েছে’-প্রধানমন্ত্রী

গতকাল শনিবার (২ মে) সন্ধ্যায় সিলেট জেলা স্টেডিয়ামে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের মধ্য দিয়ে দেশ নতুনভাবে স্বাধীনতার পথ খুঁজে পেয়েছে। তিনি বলেন, এই আন্দোলন দেশের মানুষকে সামনে এগিয়ে যাওয়ার নতুন দিকনির্দেশনা দিয়েছে।

শনিবার (২ মে) সন্ধ্যায় সিলেট জেলা স্টেডিয়ামে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী তার বক্তব্যে বলেন, বাংলাদেশ একসময় পরাধীন ছিল এবং পূর্বপুরুষরা মুক্তিযুদ্ধের মাধ্যমে দেশ স্বাধীন করেছিলেন। তবে পরবর্তী সময়ে নানা চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়েছে। সেই প্রেক্ষাপটে ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অংশগ্রহণে একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন এসেছে, যা দেশকে নতুনভাবে এগিয়ে যাওয়ার সুযোগ তৈরি করেছে।

শিশু-কিশোরদের উদ্দেশে তিনি বলেন, ভবিষ্যতে তারাই বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে এবং খেলাধুলার মাধ্যমে বিশ্ব দরবারে দেশের পরিচিতি বাড়াবে। তাদের নিজেদেরকে যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার আহ্বান জানান তিনি।

‘নতুন কুঁড়ি স্পোর্টস’ উদ্যোগের প্রসঙ্গে প্রধানমন্ত্রী জানান, প্রায় সাড়ে চার বছর আগে এ পরিকল্পনার সূচনা হয়। পরবর্তীতে সরকার গঠনের পর এটি বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়।

তিনি আরও বলেন, তরুণ প্রজন্মের শিক্ষা, ক্রীড়া ও সংস্কৃতি বিকাশে সরকার সহায়তা অব্যাহত রাখবে। যে কেউ তার পছন্দের ক্ষেত্রে এগিয়ে যেতে চায়, সরকার সেই সুযোগ তৈরি করতে কাজ করছে।

অনুষ্ঠানে ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক স্বাগত বক্তব্য দেন। পরে প্রধানমন্ত্রী অনলাইনের মাধ্যমে সারা দেশে একযোগে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এর উদ্বোধন ঘোষণা করেন।

জনপ্রিয় সংবাদ

গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ সশস্ত্র আনসার মোতায়েন

‘৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনে দেশ নতুনভাবে স্বাধীনতা পেয়েছে’-প্রধানমন্ত্রী

প্রকাশের সময়ঃ ০১:০৪:৫১ পূর্বাহ্ন, রবিবার, ৩ মে ২০২৬