ঢাকা ০৪:০৮ পূর্বাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ সশস্ত্র আনসার মোতায়েন বীরমোহন উচ্চ বিদ্যালয়ে যৌন হয়রানির অভিযোগে শিক্ষকের বিরুদ্ধে তদন্তে ৩ সদস্যের কমিটি রাজশাহীতে শুরু হলো এইচএসসি পরীক্ষা, অংশ নিচ্ছে সোয়া লাখের বেশি শিক্ষার্থী এইচএসসি পরীক্ষার সকালেই নিভে গেল তিশার স্বপ্ন-এক মৃত্যুর শোক, হাজার প্রশ্নের ভার শান্তিপূর্ণ পরিবেশে শুরু এইচএসসি পরীক্ষা, কারাগার থেকে পরীক্ষা দিলেন এক শিক্ষার্থী খেলা দেখা নিয়ে বিরোধ, সালিশ শেষে হামলায় বিএনপি নেতা নিহত লক্ষ্মীপুর থানার ওসি প্রত্যাহার বরিশালে ভূমি অফিসে অনিয়মের প্রমাণ, দুই কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় শাস্তি বেরোবির ৪ মেধাবী নারী শিক্ষার্থী পেলেন ‘হাসনা ইলাহি মেমোরিয়াল স্কলারশিপ’ যুবদল নেতার চেম্বারে চার যুবককে নির্যাতনের অভিযোগ, ভিডিও ছড়িয়ে তোলপাড়

ইবিতে দুই দিনব্যাপী জাতীয় বিজ্ঞান উৎসব শুরু আগামীকাল

বিশ্ববিদ্যালয় সায়েন্স ক্লাব আয়োজিত এই উৎসব চলবে আগামী ১২ মে পর্যন্ত।

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) আগামীকাল থেকে শুরু হচ্ছে দুই দিনব্যাপী ২য় আইইউএসসি জাতীয় বিজ্ঞান উৎসব-২৬। বিশ্ববিদ্যালয় সায়েন্স ক্লাব আয়োজিত এই উৎসব চলবে আগামী ১২ মে পর্যন্ত। পুবালী ব্যাংক পিএলসির পৃষ্ঠপোষকতায় এবং সোহান’স কোচিংয়ের সহযোগিতায় আয়োজিত এই জাতীয় বিজ্ঞান উৎসবে দেশের শতাধিক শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করবেন।

অনুষ্ঠানে সংগঠনটির সভাপতি জুনাইদুল মোস্তফার সভাপতিত্বে প্রধান অতিথি থাকবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকিব মুহাম্মদ নসরুল্লাহ। বিশেষ অতিথি হিসেবে থাকবেন উপ-উপাচার্য অধ্যাপক ড. এম. এয়াকুব আলী এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম। গেস্ট অব অনার হিসেবে থাকবেন পুবালী ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মো. শাহনেওয়াজ খান। সংগঠনটির উপদেষ্টা ও ইবি আইসিটি সেলের পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ শাহজাহান আলী চীফ প্যাট্রন হিসেবে থাকবেন।

উৎসবে প্রজেক্ট প্রদর্শনী, বিজ্ঞান অলিম্পিয়াড, পোস্টার প্রেজেন্টেশন, থ্রি মিনিট প্রেজেন্টেশন, সায়েন্স বিঙ্গো, ট্রেজার হান্ট, ফটোগ্রাফি প্রতিযোগিতা, রুবিক্স কিউব প্রতিযোগিতা, দাবা প্রতিযোগিতাসহ বিভিন্ন জ্ঞানভিত্তিক আয়োজন থাকবে। এ ছাড়া থিয়েটার রুমে 4ডি ও 9ডি মুভি শোর ব্যবস্থা রাখা হয়েছে। অনুষ্ঠানের শেষ দিন পুরস্কার বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হবে।

জনপ্রিয় সংবাদ

গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ সশস্ত্র আনসার মোতায়েন

ইবিতে দুই দিনব্যাপী জাতীয় বিজ্ঞান উৎসব শুরু আগামীকাল

প্রকাশের সময়ঃ ০৯:১৯:৫০ অপরাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬