ঢাকা ০৭:১৩ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬, ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
হামের থাবায় নিঃস্ব পরিবার: সন্তানের চিকিৎসায় বিক্রি হচ্ছে গরু, হারাচ্ছে চাকরি সাইনবোর্ডে ‘ডাক্তার’, আসলে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট! চাঁপাইনবাবগঞ্জ আইনজীবী সমিতিতে ‘অবরুদ্ধ করে’ পিটুনি, আহত ৭; সাংবাদিক-পুলিশও লাঞ্ছিত “মনগড়া প্রচার সংখ্যার ভিত্তিতে আর রাষ্ট্রীয় বিজ্ঞাপন নয়”- তথ্যমন্ত্রী শিবগঞ্জে বিদ্যালয় প্রাঙ্গণে আগুনের খেলায় মেতে উঠল শিশুরা মাগুরায় শুরু দুই দিনব্যাপী “হাজরাপুরী লিচু মেলা-২০২৬” দেবিদ্বারে ছেলের পিটুনিতে বাবার মৃত্যু পাটগ্রাম সীমান্তে সাবেক কূটনীতিক আটক, জব্দ ৭ পাসপোর্ট প্রধানমন্ত্রীর ভার্চুয়াল উদ্বোধনে গৌরনদীতে ফ্যামিলি কার্ড কার্যক্রম শুরু পারিবারিক কলহের জেরে নাটোরে বৃদ্ধ স্বামী খুন, স্ত্রী আটক

ইবিতে দু’দিনব্যাপী ইন্টারন্যাশনাল র‍্যাপিড রেটিং দাবা টুর্নামেন্ট

আজ সোমবার (১১ মে) বিশ্ববিদ্যালয়ের জিমনেশিয়ামে অনুষ্ঠিত উদ্বোধন হয়।

ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) সাইন্স ক্লাবের উদ্যোগে দু’দিনব্যাপী ইন্টারন্যাশনাল র‍্যাপিড রেটিং দাবা টুর্নামেন্ট শুরু হয়েছে। সোমবার (১১ মে) বিশ্ববিদ্যালয়ের জিমনেশিয়ামে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. এম এয়াকুব আলী এবং অধ্যাপক ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইসিটি সেলের পরিচালক অধ্যাপক ড. শাহজাহান আলী, শরীর চর্চা ও শিক্ষা বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক ড. মোস্তাফিজুর রহমান ও বিশিষ্ট দাবারু ডা. রতন কুমার পাল।

উদ্বোধনী বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেন, দাবা শুধু একটি খেলা নয়, এটি বুদ্ধিবৃত্তিক চর্চা ও কৌশলগত চিন্তার অনন্য মাধ্যম। দাবা মানুষের মনোযোগ, ধৈর্য, সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা এবং সমস্যা সমাধানের দক্ষতা বৃদ্ধি করে। বর্তমান প্রজন্মকে প্রযুক্তিনির্ভর শিক্ষার পাশাপাশি মননশীল ও সৃজনশীল কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে এ ধরনের আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের মেধা বিকাশে সহশিক্ষা কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আন্তর্জাতিক মানের এই দাবা টুর্নামেন্ট শিক্ষার্থীদের মধ্যে প্রতিযোগিতামূলক মনোভাব সৃষ্টি করবে এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে নিজেদের যোগ্যতা তুলে ধরার সুযোগ তৈরি করবে। আমি আশা করি, এ আয়োজন ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে অনুষ্ঠিত হবে এবং এখান থেকে নতুন প্রতিভাবান দাবাড়ুর আবির্ভাব ঘটবে।

জনপ্রিয় সংবাদ

হামের থাবায় নিঃস্ব পরিবার: সন্তানের চিকিৎসায় বিক্রি হচ্ছে গরু, হারাচ্ছে চাকরি

ইবিতে দু’দিনব্যাপী ইন্টারন্যাশনাল র‍্যাপিড রেটিং দাবা টুর্নামেন্ট

প্রকাশের সময়ঃ ০৭:২৪:৩৪ অপরাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬