ঢাকা ০২:৪৮ পূর্বাহ্ন, রবিবার, ২৪ মে ২০২৬, ৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]

গোপালগঞ্জে মধুমতি নদীতে ডুবে স্কুলছাত্রের মৃত্যু

শনিবার (২৩ মে) সন্ধ্যায় উপজেলার সদর ইউনিয়নের বরাশুর গ্রামে এ ঘটনা ঘটে।

গোপালগঞ্জের কাশিয়ানীতে ফুফুর বাড়িতে বেড়াতে এসে মধুমতি নদীতে গোসল করতে নেমে মো. সাজিদ মোল্লা (১২) নামে এক স্কুলছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (২৩ মে) সন্ধ্যায় উপজেলার সদর ইউনিয়নের বরাশুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সাজিদ মোল্লা গোপালগঞ্জ সদর উপজেলার দুর্গাপুর ইউনিয়নের কংসুর গ্রামের সোহেল মোল্লার ছেলে।

পারিবারিক সূত্রে জানা গেছে, কয়েকদিন আগে সাজিদ ফুফু মিনা বেগমের বাড়িতে বেড়াতে আসে। শনিবার সন্ধ্যায় প্রচণ্ড গরমের কারণে বাড়ির পাশের মধুমতি নদীতে স্থানীয় কয়েকজনের সঙ্গে গোসল করতে যায় সে। গোসলের একপর্যায়ে হঠাৎ পানিতে তলিয়ে যায় সাজিদ।

পরে পরিবারের সদস্য ও স্থানীয়রা অনেক খোঁজাখুঁজির পর তাকে নদী থেকে উদ্ধার করে দ্রুত কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা জানান, নদীতে পানি বৃদ্ধি ও স্রোত থাকায় প্রায়ই সেখানে দুর্ঘটনার আশঙ্কা থাকে। শিশু-কিশোরদের নদীতে গোসলের সময় অভিভাবকদের আরও সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন তারা।

জনপ্রিয় সংবাদ

গোপালগঞ্জে মধুমতি নদীতে ডুবে স্কুলছাত্রের মৃত্যু

প্রকাশের সময়ঃ ০১:০৯:০৩ পূর্বাহ্ন, রবিবার, ২৪ মে ২০২৬