ঢাকা ০২:৩৮ পূর্বাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ সশস্ত্র আনসার মোতায়েন বীরমোহন উচ্চ বিদ্যালয়ে যৌন হয়রানির অভিযোগে শিক্ষকের বিরুদ্ধে তদন্তে ৩ সদস্যের কমিটি রাজশাহীতে শুরু হলো এইচএসসি পরীক্ষা, অংশ নিচ্ছে সোয়া লাখের বেশি শিক্ষার্থী এইচএসসি পরীক্ষার সকালেই নিভে গেল তিশার স্বপ্ন-এক মৃত্যুর শোক, হাজার প্রশ্নের ভার শান্তিপূর্ণ পরিবেশে শুরু এইচএসসি পরীক্ষা, কারাগার থেকে পরীক্ষা দিলেন এক শিক্ষার্থী খেলা দেখা নিয়ে বিরোধ, সালিশ শেষে হামলায় বিএনপি নেতা নিহত লক্ষ্মীপুর থানার ওসি প্রত্যাহার বরিশালে ভূমি অফিসে অনিয়মের প্রমাণ, দুই কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় শাস্তি বেরোবির ৪ মেধাবী নারী শিক্ষার্থী পেলেন ‘হাসনা ইলাহি মেমোরিয়াল স্কলারশিপ’ যুবদল নেতার চেম্বারে চার যুবককে নির্যাতনের অভিযোগ, ভিডিও ছড়িয়ে তোলপাড়

চাঁপাইনবাবগঞ্জে পুলিশ লাইনস স্কুল পরিদর্শনে পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস

চাঁপাইনবাবগঞ্জ পুলিশ লাইনস স্কুল পরিদর্শন শেষে শিক্ষার্থীদের উদ্দেশ্যে সচেতনতামূলক বক্তব্য দেন পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস।

চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস পুলিশ লাইনস স্কুল পরিদর্শন করে শিক্ষার্থীদের উদ্দেশ্যে সচেতনতামূলক বক্তব্য দিয়েছেন। মঙ্গলবার (২৩ জুন) সকাল ১১টার দিকে তিনি বিদ্যালয়টি পরিদর্শন করেন এবং শিক্ষক-শিক্ষার্থী ও সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় করেন।

পরিদর্শনকালে পুলিশ সুপার শিক্ষার্থীদের মাদকের ক্ষতিকর প্রভাব, ট্রাফিক আইন মেনে চলার গুরুত্ব, শিশু সুরক্ষা এবং একজন আদর্শ নাগরিক হিসেবে দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন।

তিনি বলেন, দেশের ভবিষ্যৎ প্রজন্মকে সুস্থ, সচেতন ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বিত ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনা, নৈতিক মূল্যবোধ চর্চা এবং আইন মেনে চলার অভ্যাস গড়ে তোলারও আহ্বান জানান তিনি।

পুলিশ সুপার আরও বলেন, সড়কে নিরাপদ চলাচল নিশ্চিত করতে ট্রাফিক আইন মেনে চলার কোনো বিকল্প নেই। ব্যক্তিগত সচেতনতা ও দায়িত্বশীল আচরণের মাধ্যমে সড়ক দুর্ঘটনার ঝুঁকি অনেকাংশে কমানো সম্ভব। পাশাপাশি শিশুদের নিরাপত্তা, অধিকার ও সার্বিক কল্যাণ নিশ্চিত করার বিষয়েও সচেতন থাকার পরামর্শ দেন তিনি।

অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী ও সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় করে তিনি একটি নিরাপদ, মানবিক ও সচেতন সমাজ গঠনে সবার সম্মিলিত অংশগ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।

উপস্থিত শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা বলেন, শিক্ষার্থীদের মধ্যে আইন সম্পর্কে সচেতনতা, নৈতিক শিক্ষা এবং সামাজিক দায়িত্ববোধ গড়ে তুলতে এ ধরনের উদ্যোগ ইতিবাচক ভূমিকা রাখবে।

জনপ্রিয় সংবাদ

গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ সশস্ত্র আনসার মোতায়েন

চাঁপাইনবাবগঞ্জে পুলিশ লাইনস স্কুল পরিদর্শনে পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস

প্রকাশের সময়ঃ ০৭:২০:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬