ঢাকা ১২:২৯ পূর্বাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ সশস্ত্র আনসার মোতায়েন বীরমোহন উচ্চ বিদ্যালয়ে যৌন হয়রানির অভিযোগে শিক্ষকের বিরুদ্ধে তদন্তে ৩ সদস্যের কমিটি রাজশাহীতে শুরু হলো এইচএসসি পরীক্ষা, অংশ নিচ্ছে সোয়া লাখের বেশি শিক্ষার্থী এইচএসসি পরীক্ষার সকালেই নিভে গেল তিশার স্বপ্ন-এক মৃত্যুর শোক, হাজার প্রশ্নের ভার শান্তিপূর্ণ পরিবেশে শুরু এইচএসসি পরীক্ষা, কারাগার থেকে পরীক্ষা দিলেন এক শিক্ষার্থী খেলা দেখা নিয়ে বিরোধ, সালিশ শেষে হামলায় বিএনপি নেতা নিহত লক্ষ্মীপুর থানার ওসি প্রত্যাহার বরিশালে ভূমি অফিসে অনিয়মের প্রমাণ, দুই কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় শাস্তি বেরোবির ৪ মেধাবী নারী শিক্ষার্থী পেলেন ‘হাসনা ইলাহি মেমোরিয়াল স্কলারশিপ’ যুবদল নেতার চেম্বারে চার যুবককে নির্যাতনের অভিযোগ, ভিডিও ছড়িয়ে তোলপাড়

সংসদ অধিবেশনের চেয়ে কোনো রাষ্ট্রীয় কাজই বেশি গুরুত্বপূর্ণ নয়- স্পিকার হাফিজ উদ্দিন আহমদ

জাতীয় সংসদ অধিবেশনে বক্তব্য রাখছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ — মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, জাতীয় সংসদ ভবন, ঢাকা।

জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, রাষ্ট্রের সকল কার্যক্রমের মধ্যে সংসদ অধিবেশনই সর্বোচ্চ অগ্রাধিকার পাওয়ার দাবিদার। কোনো রাষ্ট্রীয় কাজকেই সংসদ অধিবেশনের চেয়ে বেশি গুরুত্ব দেওয়া উচিত নয় বলে তিনি মন্তব্য করেন।

মঙ্গলবার (২৩ জুন) সংসদে পয়েন্ট অব অর্ডারে বিরোধীদলীয় নেতার উত্থাপিত মন্ত্রীদের অনুপস্থিতির প্রশ্নের প্রেক্ষিতে স্পিকার এই বক্তব্য দেন।

স্পিকার বলেন, বাজেট অধিবেশনে সংসদ সদস্যরা বিভিন্ন মন্ত্রণালয়ের কার্যক্রম নিয়ে বক্তব্য উপস্থাপন করেন। তাই সংশ্লিষ্ট মন্ত্রীদের উপস্থিত থেকে সেই বক্তব্য মনোযোগ দিয়ে শোনা এবং সম্ভব হলে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া কর্তব্য। চিফ হুইপকে উদ্দেশ করে তিনি বলেন, মন্ত্রীরা যেন নির্ধারিত সময়ে সংসদে উপস্থিত থাকেন এবং তাদের মন্ত্রণালয় সম্পর্কিত আলোচনায় সক্রিয়ভাবে অংশ নেন, সে বিষয়টি নিশ্চিত করতে হবে।

এর আগে পয়েন্ট অব অর্ডারে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেন, সংসদকে প্রাণবন্ত রাখার জন্য তিনি শুরু থেকেই স্পিকারের দৃষ্টি আকর্ষণ করে আসছেন। কিন্তু প্রায়ই দেখা যায়, যে মন্ত্রণালয় নিয়ে সংসদে আলোচনা চলছে, সেই মন্ত্রণালয়ের কোনো প্রতিনিধিই কক্ষে উপস্থিত নেই। তিনি বলেন, সংসদ সদস্যদের বক্তব্য সরাসরি মন্ত্রিপরিষদের সদস্যদের শোনা উচিত। এ ধরনের অনুপস্থিতি সংসদের মর্যাদার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ কিনা, সে প্রশ্নও তিনি উত্থাপন করেন।

জবাবে স্পিকার জানান, বিষয়টি আগের দিনও আলোচনায় এসেছিল। সেদিন সরকারদলীয় চিফ হুইপ মন্ত্রীদের ব্যস্ততার কথা উল্লেখ করেছিলেন। তবে সংসদ অধিবেশনের গুরুত্বের কথা আবারও স্মরণ করিয়ে দিয়ে স্পিকার মন্ত্রীদের নিয়মিত উপস্থিতি নিশ্চিত করার আহ্বান জানান।

উল্লেখ্য, মঙ্গলবার বিকেল ৩টায় সংসদের বৈঠক শুরু হওয়ার কথা থাকলেও তা কিছুটা বিলম্বে শুরু হয়। বৈঠকের শুরুতে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ অনুপস্থিত ছিলেন। সোয়া ৩টার দিকে সরকারি দলের প্রথম সারিতে স্থানীয় সরকার মন্ত্রী ও সমাজকল্যাণমন্ত্রীসহ মাত্র ৬ জন সংসদ সদস্যকে উপস্থিত দেখা যায়। আইনমন্ত্রী, মুক্তিযুদ্ধ মন্ত্রী, পানি সম্পদমন্ত্রী, কৃষিমন্ত্রী, বেসামরিক বিমান ও পর্যটনমন্ত্রী, জনপ্রশাসন প্রতিমন্ত্রী, প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী এবং পানি সম্পদ প্রতিমন্ত্রী উপস্থিত ছিলেন। পরে পররাষ্ট্র প্রতিমন্ত্রীও অধিবেশনে যোগ দেন। তবে সাড়ে তিনটা পর্যন্ত অর্থমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী ও শিক্ষামন্ত্রী অনুপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান বর্তমানে রাষ্ট্রীয় সফরে চীনে অবস্থান করছেন। এর আগে মালয়েশিয়া সফরে তার সঙ্গে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান, প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী, তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন, বেসামরিক বিমান পরিবহন প্রতিমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত এবং বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ ইসলাম অমিত সফরসঙ্গী ছিলেন।

জনপ্রিয় সংবাদ

গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ সশস্ত্র আনসার মোতায়েন

সংসদ অধিবেশনের চেয়ে কোনো রাষ্ট্রীয় কাজই বেশি গুরুত্বপূর্ণ নয়- স্পিকার হাফিজ উদ্দিন আহমদ

প্রকাশের সময়ঃ ০৮:৩৯:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬