ঢাকা ০২:৫৬ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
হাম নিয়ন্ত্রণে আরও ২-৩ মাস সময় লাগতে পারে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী কলকাতার হোটেলে অগ্নিকাণ্ড: ‘জিরো টলারেন্স’ নীতিতে কঠোর ব্যবস্থা, বললেন তাপস রায় মহাখালী থেকে চুরি হওয়া এনা পরিবহণের বাস মিরপুর বেড়িবাঁধে উদ্ধার, গ্রেপ্তার ২ নোয়াখালীতে মাদকবিরোধী বিশেষ অভিযান, গ্রেপ্তার ২৭ অস্ট্রেলিয়ার বিপক্ষে শনিবার দ্বিতীয় টেস্ট, ম্যাকাইয়ে অচেনা ভেন্যুর পরীক্ষায় বাংলাদেশ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা শুরু, অনুমোদনের জন্য ১১ প্রকল্প ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে নিয়ন্ত্রণ হারিয়ে রেলিংয়ে প্রাইভেটকার, আহত ২ বেগমগঞ্জে ১২ দিনে ৮ জনকে গুলি, এখনো অধরা অস্ত্রধারীরা কলকাতার হোটেলে ভয়াবহ আগুন, ৯ বাংলাদেশির মৃত্যু নোবিপ্রবিতে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ- ঘটনাস্থল পরিদর্শনে তদন্ত কমিটি

রাজশাহীতে বিশেষ মাদকবিরোধী অভিযানে যুবক আটক

রাজশাহী: রাজশাহী মহানগরীতে চলমান বিশেষ মাদকবিরোধী অভিযানে এক যুবককে আটক করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)। অভিযানে ইয়াবা ট্যাবলেট, মাদক বিক্রির সন্দেহভাজন নগদ অর্থ এবং চারটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে। একই মামলার আরেক আসামিকে আটকের চেষ্টা অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
আরএমপির তথ্য অনুযায়ী, পুলিশ কমিশনারের সরাসরি তত্ত্বাবধানে পরিচালিত বিশেষ মাদক দমন টিম মহানগরীর বিভিন্ন এলাকায় নিয়মিত অভিযান চালাচ্ছে। থানা ও গোয়েন্দা (ডিবি) পুলিশের পাশাপাশি এই বিশেষ টিম মাদক নিয়ন্ত্রণে কাজ করছে।
আটক ব্যক্তি বোয়ালিয়া থানার পঞ্চবটি শেখের চক এলাকার বাসিন্দা মো. ফাহিম (২০)। তিনি মো. জাফরের ছেলে। একই ঘটনায় ওই এলাকার বাসিন্দা মোসা. বিনা বেগম (৫৪) পলাতক রয়েছেন।
পুলিশ জানায়, গত ২১ জুন রাত প্রায় ১১টা ১৫ মিনিটে পঞ্চবটি শেখের চক এলাকায় অভিযান চালানো হয়। এ সময় ফাহিমকে আটক করা হলেও বিনা বেগম ঘটনাস্থল থেকে পালিয়ে যান।
পরে ফাহিমের দেহ তল্লাশি করে ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এছাড়া পলাতক আসামির বাড়িতে তল্লাশি চালিয়ে ৫৫ হাজার ১০০ টাকা, দুটি স্মার্টফোন এবং দুটি বাটন ফোন জব্দ করা হয়। পুলিশের দাবি, এসব অর্থ ও মোবাইল ফোন মাদক ব্যবসার সঙ্গে সংশ্লিষ্ট।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে ফাহিম জানিয়েছেন, তিনি ও পলাতক আসামি দীর্ঘদিন ধরে বিভিন্ন স্থান থেকে মাদক সংগ্রহ করে রাজশাহী মহানগরীর বিভিন্ন এলাকায় সরবরাহ করতেন বলে পুলিশের ভাষ্য।
এ ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। পলাতক আসামিকে গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে আরএমপি।
পুলিশ আরও জানিয়েছে, মহানগরীতে মাদকবিরোধী অভিযান ভবিষ্যতেও ধারাবাহিকভাবে পরিচালিত হবে।

জনপ্রিয় সংবাদ

হাম নিয়ন্ত্রণে আরও ২-৩ মাস সময় লাগতে পারে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

রাজশাহীতে বিশেষ মাদকবিরোধী অভিযানে যুবক আটক

প্রকাশের সময়ঃ ১০:০৩:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬