ঢাকা ০৫:৩৪ পূর্বাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ সশস্ত্র আনসার মোতায়েন বীরমোহন উচ্চ বিদ্যালয়ে যৌন হয়রানির অভিযোগে শিক্ষকের বিরুদ্ধে তদন্তে ৩ সদস্যের কমিটি রাজশাহীতে শুরু হলো এইচএসসি পরীক্ষা, অংশ নিচ্ছে সোয়া লাখের বেশি শিক্ষার্থী এইচএসসি পরীক্ষার সকালেই নিভে গেল তিশার স্বপ্ন-এক মৃত্যুর শোক, হাজার প্রশ্নের ভার শান্তিপূর্ণ পরিবেশে শুরু এইচএসসি পরীক্ষা, কারাগার থেকে পরীক্ষা দিলেন এক শিক্ষার্থী খেলা দেখা নিয়ে বিরোধ, সালিশ শেষে হামলায় বিএনপি নেতা নিহত লক্ষ্মীপুর থানার ওসি প্রত্যাহার বরিশালে ভূমি অফিসে অনিয়মের প্রমাণ, দুই কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় শাস্তি বেরোবির ৪ মেধাবী নারী শিক্ষার্থী পেলেন ‘হাসনা ইলাহি মেমোরিয়াল স্কলারশিপ’ যুবদল নেতার চেম্বারে চার যুবককে নির্যাতনের অভিযোগ, ভিডিও ছড়িয়ে তোলপাড়

আদিনা ফজলুল হক সরকারি কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও পুরস্কার বিতরণ

চাঁপাইনবাবগঞ্জের ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান আদিনা ফজলুল হক সরকারি কলেজে ২০২৬ সালের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান পালিত হয়েছে। বৃহস্পতিবার (২৫ জুন) কলেজের উচ্চ মাধ্যমিক পরীক্ষা কমিটি-২০২৬-এর উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে বিদায়ী শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছা ও অনুপ্রেরণামূলক বক্তব্যের মাধ্যমে আগামীর পথচলায় শুভকামনা জানানো হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কমিটির আহ্বায়ক ও রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. মো. লুৎফর রহমান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. সৈয়দ মো. মোজাহারুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে অংশ নেন উপাধ্যক্ষ প্রফেসর মো. ইমানুল হক এবং শিক্ষক পরিষদের সম্পাদক প্রফেসর মোহাম্মদ আসগার হোসেন।
অনুষ্ঠানে বক্তারা শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, জীবনের একটি গুরুত্বপূর্ণ মোড়ে এসে দাঁড়িয়েছে এবারের এইচএসসি পরীক্ষার্থীরা। আত্মবিশ্বাস, কঠোর অনুশীলন এবং সুশৃঙ্খল প্রস্তুতির মধ্য দিয়ে তারা নিশ্চিতভাবে কাঙ্ক্ষিত সাফল্যের দেখা পাবে বলে আশা প্রকাশ করেন বক্তারা।
এ ছাড়া বক্তব্য রাখেন সহযোগী অধ্যাপক ও প্রাণিবিদ্যা বিভাগের বিভাগীয় প্রধান মো. খায়রুল ইসলাম, সহকারী অধ্যাপক ও উদ্ভিদবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান তানিয়া সুলতানা, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রভাষক ইউসুফ আলী এবং শিক্ষার্থীদের প্রতিনিধি হিসেবে আমিনুল ইসলাম, সাব্বির আহমেদ ও আব্দুল হালিম।
অনুষ্ঠানে নির্বাচনী পরীক্ষায় ভালো ফলাফলের স্বীকৃতিস্বরূপ ছয়জন মেধাবী শিক্ষার্থীকে পুরস্কৃত করা হয়। মানবিক বিভাগ থেকে পুরস্কার পান রাহমাতিকা, শরিফা ও ইমা এবং বিজ্ঞান বিভাগ থেকে তাসনিম ইসলাম, ফারজিয়া আক্তার ও সাহিদা খাতুন।
পুরো অনুষ্ঠানটি পরিচালনা করেন রসায়ন বিভাগের প্রভাষক আশিক ইকবাল এবং প্রাণিবিদ্যা বিভাগের প্রভাষক ইসরাত জাহান তুলি। বিদায় সংবর্ধনার পরিসমাপ্তিতে পরীক্ষার্থীদের সামগ্রিক সাফল্য ও উজ্জ্বল ভবিষ্যতের প্রত্যাশায় দোয়া ও শুভেচ্ছা জানানো হয়।

জনপ্রিয় সংবাদ

গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ সশস্ত্র আনসার মোতায়েন

আদিনা ফজলুল হক সরকারি কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও পুরস্কার বিতরণ

প্রকাশের সময়ঃ ০৭:২৩:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬