ঢাকা ০৪:০৪ পূর্বাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ সশস্ত্র আনসার মোতায়েন বীরমোহন উচ্চ বিদ্যালয়ে যৌন হয়রানির অভিযোগে শিক্ষকের বিরুদ্ধে তদন্তে ৩ সদস্যের কমিটি রাজশাহীতে শুরু হলো এইচএসসি পরীক্ষা, অংশ নিচ্ছে সোয়া লাখের বেশি শিক্ষার্থী এইচএসসি পরীক্ষার সকালেই নিভে গেল তিশার স্বপ্ন-এক মৃত্যুর শোক, হাজার প্রশ্নের ভার শান্তিপূর্ণ পরিবেশে শুরু এইচএসসি পরীক্ষা, কারাগার থেকে পরীক্ষা দিলেন এক শিক্ষার্থী খেলা দেখা নিয়ে বিরোধ, সালিশ শেষে হামলায় বিএনপি নেতা নিহত লক্ষ্মীপুর থানার ওসি প্রত্যাহার বরিশালে ভূমি অফিসে অনিয়মের প্রমাণ, দুই কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় শাস্তি বেরোবির ৪ মেধাবী নারী শিক্ষার্থী পেলেন ‘হাসনা ইলাহি মেমোরিয়াল স্কলারশিপ’ যুবদল নেতার চেম্বারে চার যুবককে নির্যাতনের অভিযোগ, ভিডিও ছড়িয়ে তোলপাড়

ইসলামী বিশ্ববিদ্যালয় ও বাংলা একাডেমির যৌথ উদ্যোগে দুই দিনব্যাপী সেমিনার শুরু

ইসলামী বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্র-নজরুল কলা ভবনে বাংলা বিভাগ ও বাংলা একাডেমির যৌথ উদ্যোগে দুই দিনব্যাপী সেমিনারের উদ্বোধনী অধিবেশন

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) বাংলা বিভাগ এবং বাংলা একাডেমির যৌথ আয়োজনে দুই দিনব্যাপী একটি বিশেষ সেমিনার অনুষ্ঠিত হচ্ছে। শনিবার (২৭ জুন) বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্র-নজরুল কলা ভবনের গণন হরকরা গ্যালারিতে উদ্বোধনী অধিবেশনের মধ্য দিয়ে এই সেমিনার আনুষ্ঠানিকভাবে শুরু হয়।

সেমিনারের প্রথম দিনে কবি, গীতিকার ও গবেষক মোহাম্মদ মনিরুজ্জামানকে নিয়ে একটি স্মরণসভা আয়োজন করা হয়।

বাংলা বিভাগের সভাপতি অধ্যাপক ড. মো. মনজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সেমিনারে স্বাগত বক্তব্য রাখেন আহ্বায়ক অধ্যাপক ড. মো. রাশিদুজ্জামান। মূল প্রবন্ধ উপস্থাপন করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. মো. খোরশেদ আলম। আলোচক হিসেবে বক্তব্য রাখেন বাংলা বিভাগের অধ্যাপক ড. মো. সরওয়ার মুর্শেদ ও অধ্যাপক গাজী মো. মাহবুব মুর্শিদ। শুভেচ্ছা বক্তব্য দেন বাংলা একাডেমির গবেষণা উপবিভাগের উপপরিচালক মোহাম্মদ নাজমা আহমেদ।

আলোচকরা বলেন, মোহাম্মদ মনিরুজ্জামান ছিলেন বাংলা ভাষা ও সাহিত্যের এক বহুমাত্রিক প্রতিভা। কবিতা, সংগীত ও গবেষণার মাধ্যমে তিনি বাংলা সাহিত্যকে আরও সমৃদ্ধ করে গেছেন। তাঁর সাহিত্যকর্ম নতুন প্রজন্মের শিক্ষার্থী ও গবেষকদের জন্য দীর্ঘকাল অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে। বক্তারা তাঁর সাহিত্য ও গবেষণাকর্ম সংরক্ষণ এবং নতুন প্রজন্মের কাছে আরও ব্যাপকভাবে তুলে ধরার প্রয়োজনীয়তার ওপর জোর দেন।

জনপ্রিয় সংবাদ

গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ সশস্ত্র আনসার মোতায়েন

ইসলামী বিশ্ববিদ্যালয় ও বাংলা একাডেমির যৌথ উদ্যোগে দুই দিনব্যাপী সেমিনার শুরু

প্রকাশের সময়ঃ ০১:১৯:৪১ পূর্বাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬